জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি :- গতকাল আনুমানিক রাএ ৯.৩০ মিঃ এিপুরার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ আগরতলা থেকে কৈলাশহর যাওয়ার পথে জিরানিয়া মাধববাড়িতে তার নিরাপত্তা রক্ষী হোটেলে ভাত খেতে গেলে হোটেলের পেছন থেকে শাসকদল বিজেপির মদতপুষ্ট সন্ত্রাসীরা বীরজিৎ সিংহের উপর প্রাণঘাতী হামলা চালায় এবং গাড়ী ভাঙচুর করে এর ফলে বীরজিৎ সিংহের নিরাপত্তা রক্ষী আহত হয়।উল্লেখ থাকে যে সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং ধর্মান্ধ রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী বীরজিৎ সিংহের উপর আরো কয়েকবার হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এই ঘটনা থেকে প্রমাণিত হয় শাসক বিজেপি বীরজিৎ সিংহের সাংগঠনিক শক্তি ও আপোষহীন লড়াইয়ের ভূমিকায় ভীত হয়ে তার প্রাননাশের চেষ্টা চালাচ্ছে। আজ উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল ডিজিপির নিকট গোমতী জেলা পুলিশ সুপারের মাধ্যমে অবিলম্বে বীরজিৎ সিংহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দল পুলিশ সুপারের নিকট বীরজিৎ সিংহের নিরাপত্তা নিয়ে পূর্ব থেকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে। আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচীতে ৮ সদস্যক প্রতিনিধি দলে ছিলেন প্রদীপ রায়,সবীতা সূএধর, নিত্য গোপাল সাহা ,প্রদীপ সরকার,উওম দে প্রমুখ।
Monthly Archives
August 2020
জনতার কলম, এিপুরা, ধর্মনগর,প্রতিনিধি :- যুব রাজনগর ব্লক এর অধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকার রাবার বাগান থেকে উদ্ধার ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির নাম মিজু তাঁতি (কান্ত)। পেশায় সে একজন গাড়ি চালক । তার বাড়ি যুবরাজনগর ব্লকের অধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির মা শান্তি তাঁতি জানিয়েছেন গতকাল সন্ধ্যা রাতে মিজু তাতি বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি, সকাল থেকে মিজু তাঁতির মা শান্তি তাঁতি ছেলের খুঁজে বের হন। সকাল সাতটা নাগাদ রাবার বাগানে ছেলের মৃতদেহ পড়ে থাকার খবর পান, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তিনি দেখতে পান ছেলের মৃতদেহ বাগানে পড়ে রয়েছে। খবর যায় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগর থানার ওসি মিলন দত্ত বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, রাবার বাগানে মৃতদেহের ধরন দেখে পুলিশেরও সন্দেহ হয় খবর দেওয়া হয় ফরেনসিক টিমসহ পুলিশ কুকুরকে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সকল ধরনের তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। মিজু তাতির মায়ের দাবি পরিকল্পিতভাবে ছেলেকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা। মৃতদেহের ধরন দেখে ধারণা করা হচ্ছে মিজু তাঁতিকে অন্যত্র খুন করে রাবান বাগানে এনে ফেলে রাখা হয়েছে, পুলিশ একটি মামলা নিয়ে এইবিষয়ে তদন্ত শুরু করেছে। এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।
জনতার কলম, এিপুরা, তেলিয়ামুড়া,প্রতিনিধি :- কল্যানপুর থানাধীন মোহরছড়া বাজার সোমবার রাত প্রায় দুটো নাগাদ হঠাৎ আগুনের লেলিহান শিখা চাক্ষুষ করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই বাজারের পূর্বাংশে পাঁচটি ভস্মীভূত হয়ে যায়। কল্যাণপুর ও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন বেশ সময় চেষ্টার শেষে আগুন আয়ত্তে আনে। যদিও দোকান মালিকের সহ এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকা। পুলিশ আগুন লাগার সঠিক দিশা জানাতে না পারলেও ধারণা করা হচ্ছে ভস্মীভূত হয়ে যাওয়া নারু দেবের মিষ্টির দোকান থেকেই আগুনের সূত্রপাত। তবে দোকানের মালিক সহ স্থানীয় বাসিন্দারা দাবি করছে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হয়তোবা কোন পূর্ব শত্রুতার জেরে ই এই ঘটনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দিলীপ হালদারের সারের দোকানে। তাছাড়াও বৃষ্টি ভেজা রাতে এই আগুন লাগার সূত্র নিয়ে জনমনে তীব্র রহস্য চাঞ্চল্য দেখা দিয়েছে।
জনতার কলম, এিপুরা, আগরতলা,প্রতিনিধি :- আমতলী থানার অন্তর্গত কাঠালতলী হটাৎ কলোনির ২৫ বছর বয়সের এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করে। বাড়ির পাশের রাবার বাগান থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মৃত দেহ। জানা যায় মৃত যুবকের নাম সনিষ্ট ঋষি দাস, পেশায় সে একজন রিক্সা চালক। নেশা করে থাকতো সারাদিন বলে জানায় তার বাবা। গতকাল টাকার অভাবে নেশা সামগ্রী কিনতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে ধারণা করা হচ্ছে। মৃতের স্ত্রী ও এক মেয়ে আছে। আমতলী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রেজিস্টার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্দের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আসাম-ত্রিপুরা সীমান্ত থেকে আটককৃত অবৈধ কাঠ বোঝাই গাড়ি কদমতলা থানা হস্তান্তর করলো ধর্মনগর বন দপ্তরে
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, কদমতলা,প্রতিনিধি :- কদমতলা থানার হাতে আটক গাড়ি বোঝাই অবৈধ কাঠ । লকডাউনের মাঝেও কিন্তু উত্তর জেলা জুড়ে চলছে কাঠের চোরা কারবারিদের রমরমা অবৈধ কাঠের ব্যবসা। সোমবার রাতে কদমতলা থানাধীন আসাম ত্রিপুরা সীমান্তের 208 নং জাতীয় সড়কে ঝেরঝেরিতে কর্তব্যরত পুলিশরা রুটিন তল্লাশির সময় টিআর০২ডি১৫৪৫ নম্বরের একটি কাঠ বোঝাই কাগজপত্র হীন গাড়ি আটক করে । যদিও পুলিশ গাড়ি চালককে আটক করতে পারেনি । পরবর্তীতে কদমতলা থানা কাঠ বোঝাই গাড়িটি মঙ্গলবার সকালে ধর্মনগর ফরেস্ট দফতরের হাতে তুলে দেন। ফরেস্ট রেঞ্জার শৈলেন মালাকার জানিয়েছেন বোঝাই কৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা হবে ।
10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- মঙ্গলবার অল ত্রিপুরা 10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বি আর সি হলে প্রদীপ প্রজ্জ্বলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্যা তথা বিজেপি মহিলা মোর্চার গোমতী জেলা সভানেত্রী শুক্লা মজুমদার, মাতাবাড়ি মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অল ত্রিপুরা 10323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। এদিন এই রক্তদান শিবিরে 10323 ভিক্টিমাইজ শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বেও এরা উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে এবং কাকরাবন কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করেছিলো।
টেট উত্তীর্ণরা শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এর সাথে ডেপুটেশনে মিলিত হল
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত ৭-৮ মাস আগে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১০৯৪ জন ছাত্রছাত্রী। তাদের সার্টিফিকেটের মেয়াদ আর কিছুদিন বাকি রয়েছে এতদিন গড়িয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোন কিছু করা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজ টেট উত্তীর্ণরা রাজ্যের শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হন। শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এ বিষয়ে অবগত থেকে তাদের জন্য কিছু ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানালেন টেট উত্তীর্ণরা।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মঙ্গলবার রাজধানীর হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বিধায়ক ডাক্তার দিলীপ দাস সঙ্গে ছিলেন পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবও। পরিদর্শন শেষে বিধায়ক ডাক্তার দিলীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আইজিএম হাসপাতালে ওপিডি পরিষেবা চালু করার জন্য ওপিডি সেকশন বানানোর জন্য যে জায়গা খোজা হচ্ছিল এতদিন ধরে, সেটা এখানেই নির্মাণ করা হবে বলে জানানোর পাশাপাশি হাসপাতালের পেছনদিকে যে জায়গাটা রয়েছে সেখানে ক্যাজুয়েলিটি ওয়ার্ড নির্মাণ করা হবে বলে জানান। কেননা ইমারজেন্সি যদি কোন রোগী আছে তাকে বিনা চিকিৎসায় জিবি হাসপাতাল রেফার করে দেওয়া হয়, তাতে রোগীর পরিবারের লোকেদের অনেক বেশি কষ্ট হয় বলে, সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান বিধায়ক ডাক্তার দিলীপ দাস।
পশ্চিম ত্রিপুরা অটোরিকশা শ্রমিক মজদুর সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও চন্দ্রপুর আই এস বি টি তে
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মঙ্গলবার রাজধানী চন্দ্রপুর আই এস বি টি তে পালিত হল পশ্চিম ত্রিপুরা অটোরিকশা শ্রমিক মজদুর সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিনের সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা জানান অনেকদিন ধরে পশ্চিম ত্রিপুরা অটোরিকশা শ্রমিক মজদুর সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন পালন করার করার ইচ্ছা থাকলেও মহামারী করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেল সংগঠন। এদিনের সম্মেলনে রাজ্যের অটো শ্রমিকদের নানান সমস্যা এবং গাড়ি ভাড়া বৃদ্ধি তা কমানো এবং গ্যাসের দাম বেড়ে গেছে তা কমিয়ে আনা সহ বিভিন্ন সমস্যা নিরসনে রাজ্য সরকারের কাছে তা নিয়ে আবেদন করা হবে বলে জানালেন সংগঠনের নেতৃত্ব।
জনতার কলম,ত্রিপুরা,কাঞ্চনপুর প্রতিনিধি:- কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দুই কিলোমিটার নেতাজি নগর স্কুলে যাওয়ার আগে একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। ভোট আসলে নেতা-মন্ত্রীরা আশ্বাস দিলেও বৈতরণী পার হলে কোন খোজ খবর নেই,সরকার আসে যায় রাস্তার কোন পরিবর্তন নাই এমনই মনে করেন ওই এলাকার লোক জনেরা। এলাকায় প্রায় তিনশোর মত পরিবারের বসবাস । জানা যায় রাস্তার জন্য খুবই অসুবিধায় ভোগছেন। এমনকি ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে খুবই অসুবিধা হয় ।গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে গেলে কাঁধে করে নিয়ে মেইন রোডে তুলতে হয় । তবে এই অবস্থায় এলাকাবাসীর দাবি বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে উনাদের রাস্তাটি দ্রুত গতিতে মেরামত করা হয়। তাহলে ওই এলাকাবাসী অনেক উপকৃত হবেন বলে জানান । দীর্ঘদিন যাবত ওই রাস্তা কাঁচা থেকে ইটসোলিং হওয়ার পরও বিভিন্ন জায়গায় ইট সোলিং পর্যন্ত নেই । এমত অবস্থায় এলাকা বাসির আশা কবে তাদের কপালে পিচ রাস্তার স্বপ্ন পূর্ণ হবে ?
