জনতার কলম,ত্রিপুরা,বিশালগড়, প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে বিশ্রামগঞ্জ এলাকার উপজাতি যুবকদের একপ্রকার নেশায় আসক্ত করে তুলছে কিছু নেশা কারবারিরা। আর তাদের মধ্যে একজন হলেন টিপু সুলতান মজুমদার। বাড়ি তার সোনামুড়া বর্ডার এলাকায়। জানা যায় টিপু সুলতান মজুমদার দীর্ঘদিন যাবত বর্ডার এলাকা থেকে শুরু করে বিশ্রামগঞ্জ এর বিভিন্ন উপজাতি যুবকদের বিভিন্ন নেশায় আসক্ত করে তুলছে প্রতিনিয়ত তাদের এই নেশা জাতীয় ট্যাবলেট এবং ড্রাগস খেয়ে যুবকরা বিভিন্ন রকম কুকর্ম করে যাচ্ছে। এমনকি পরিবারের লোকদের আঘাত করতে দ্বিধাবোধ করেনা উপজাতি যুবকরা। যুবকদের শরীরে এই ড্রাগস কি পরিমান কাজ করে তা একমাত্র যুবকদের কুকর্ম করার কাজগুলি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম অল্পবয়স্ক যুবতীদের বিভিন্ন জায়গায় রেপ করা ধর্ষণ করা শেষ পর্যন্ত যুবতীদের মেরে ফেলা হোক আর এই নেশায় আসক্ত হওয়া যুবকরাই করতে পারে। যুবকদের দিন দিন এইভাবে নেশায় আসক্ত হওয়ার দিকে লক্ষ্য করতে পেরে এলাকার কিছু লোকেরা এই নেশা কারবারি টিপু সুলতান মজুমদারকে বারবার সতর্ক করে দিয়েছেন।কিন্তু টিপু সুলতান মজুমদার এলাকার লোকদের কোনরকম পাত্তা না দিয়ে তার ব্যবসা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে যার ফলে উপজাতি থেকে শুরু করে এলাকার লোকেদের মধ্যে এক নেশার টান পড়ে গিয়েছে। আজ দীর্ঘ চার মাস ধরে টিপু সুলতানকে বারবার সতর্ক করা সত্ত্বেও সে কোনরকম কথা মানছেন না। অবশেষে আজ বান্দর খামা এলাকার লোকেরা মিলিত হয়ে টিপু সুলতান মজুমদারকে আটক করে এবং তাকে জিজ্ঞাসা করলে সেই নেশা সম্পর্কে কিছু জানেন বলে জানে না জানিয়ে দেন।তারপর উত্তেজিত জনতা তাকে যখন তল্লাশি চালায় তখন তার কাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার পায় এবং তাকে গণধোলাই দিয়ে কবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানা।বিশ্রামগঞ্জ থানা থেকে পুলিশ ছুটে গিয়ে বান্দর খামা এলাকা থেকে উপজাতিদের মুখ থেকে টিপু সুলতানকে উদ্ধার করে প্রথমে বিশামগঞ্জ হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত ডাক্তারবাবুরা তার অবস্থা বেগতিক দেখে তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন। এদিকে উপজাতিদের বক্তব্য থানা বাবুরা টিপু সুলতান থেকে মোটা অংকের রফা প্রতিনিয়ত নিয়ে থাকেন তাই টিপু সুলতানের প্রতি তাদের কোনরকম হেলদোল নেই অবশেষে জনগণের তৎপরতায় টিপু সুলতান কে আটক করা হয়
Monthly Archives
August 2020
জনতার কলম,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- জঙ্গলের মধ্যে একই গাছ থেকে উদ্ধার হল এক যুবক ও এক যুবতীর পচাগলা দেহ। চারদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল তারা। এরমধ্যে সোমবার দুপুর নাগাদ স্থানীয় লোকজন জঙ্গলে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বোধজংনগর থানা সংলগ্ন এলাকায়। মৃত যুবক একই এলাকার বাসিন্দা সঞ্জীব ঘোষ। অপরদিকে যুবতীর পরিচয় এখন অব্দি জানা যায়নি এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ওই যুবতীর সঙ্গে সঞ্জীব ঘোষ এর ভালোবাসার সম্পর্ক ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতাল ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জিলা পরিষদের নির্বাচিত নতুন পরিচালন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠান গোমতী জেলা পরিষদ কার্যালয়ে
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সোমবার উদয়পুর জগন্নাথ দিঘীর পাড় স্থিত গোমতী জেলা পরিষদ কার্যালয়ের এক নং কনফারেন্স হলে গোমতী জিলা পরিষদের নির্বাচিত নতুন পরিচালন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলন করে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। পাশে ছিলেন গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, অতিরিক্ত জেলা শাসক ডাঃ বিশাল কুমার, গোমতী জেলা পরিষদের সচিব দিলীপ কুমার দেববর্মা, বরিষ্ঠ সাংবাদিক স্বপন ভট্টাচার্য সহ গোমতী জেলা পরিষদের সদস্য সদস্যারা এবং গোমতী জেলার সাংবাদিকরা। এদিন এই বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ সকল নির্বাচিত সদস্যরা। অনুষ্ঠানে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় করার মাধ্যমে গোমতী জেলা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান উৎযাপন করার এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান গোমতী জেলার সমস্ত সাংবাদিকরা।
নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে কৃষি ভবনের আধিকারিকের দ্বারস্থ বাগিচা শ্রমিকরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত সরকারের আমল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মরত বাগিচা কর্মচারীরা নিজেদের ন্যায্য পাওনা থেকে বিরত রয়েছেন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তৎকালীন সময়ে পথ অবরোধে মিলিত হয়েছিলেন বাগিচা শ্রমিকরা, তখনকার সময়ে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সরকার গঠন হবার আড়াই বছর পেরোলেও কোন ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নিতে দেখা যায়নি, পাশাপাশি রাজ্যে লকডাউন এর মাঝেও যদি কাজ না করে তাদের মজুরি কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। তারই পরিপ্রেক্ষিতে আজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজ্যের কৃষি ভবনে দ্বারস্থ হন বাগিচা শ্রমিকরা।
এই মহামারী পরিস্থিতিতে বিদ্যালয় না খোলার দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ অল ইন্ডিয়া ডিএসও
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-বর্তমান এই কঠিন পরিস্থিতিতে যে জায়গায় দিন পর দিন করোনা সংক্রমনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে সেই জায়গায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর রাজ্যেশ্বর ছাত্র-ছাত্রীদের নিয়ে এক অনুপযুক্ত পরিবেশে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেক ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা করোনা সংক্রমণের আতঙ্কে ভুগছে। এই কঠিন পরিস্থিতিতে যেন বিদ্যালয় না খোলা হয় তার এই দাবীতে আজ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনে উদ্যোগে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে রাজধানীর শিক্ষাভবনে আধিকারিকের হাতে ডেপুটেশন প্রদানে মিলিত হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের রাজ্য সম্পাদক সহ উপস্থিত ছিলেন অন্যান্য কার্যকরতারা।
ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমানে মহামারী পরিস্থিতিতে রাজ্যের সরকারি ও বেসরকারি আইটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের বাৎসরিক ফি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোতে বাৎসরিক ফি বৃদ্ধি করা দেখতে পেয়ে আজ আগরতলা অফিস লেন স্থিত উচ্চ শিক্ষা দপ্তরে, দপ্তরের আধিকারিক সাজু ওয়াহিদ এর কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থে কথা বলেন দপ্তরের আধিকারিকের সাথে। দপ্তরে আধিকারিক এ বিষয়ে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষা দপ্তর আধিকারিক বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতৃত্বরা।
আসছে বছর আবার হবে আগামীতে অনেক সুখ শান্তি ও মঙ্গল কামনা নিয়ে আসবেন বাবা গণপতি এই আশা রেখে বিদায় দেওয়া হল গণপতি বাবাকে
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ভগবান গণেশ, যিনি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক এবং যিনি সহস্র অর্থবহ নামে পরিচিত, তিনি ভদ্রপদে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী ভক্তরা ভগবান শিব এবং মাতা পার্বতীর পুত্র গণেশের জন্মবার্ষিকী উপলক্ষে গণেশ চতুর্থী পূজা করেন। গনেশ পূজা বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি প্যান্ডেলগুলিতে হয়। অন্যান্য বছর গণেশ পুজো কে কেন্দ্র করে বড় পরিসরে পুজো করে থাকলেও এ বছর মহামারী করোনাভাইরাস এর জেরে বাবা গনেশ পূজিত হলেন ক্ষুদ্র পরিসরে এবছর গণপতি বাপ্পার কাছে সমগ্র দেশবাসীর প্রার্থনা এই মহামারী করোনা ভাইরাস থেকে গোটা দেশকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী বছর করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে গনপতি বাবা কে বড় পরিসরে পূজো দেওয়ার আশা রেখে বিদায় দেওয়া হল গণপতি দেবতা কে। আগামী বছর অনেক মঙ্গল ও সুখ-শান্তি নিয়ে আসবে বলে বিশ্বাস করেন ভক্তজনেরা।
উপজাতি গরিব ছাত্র-ছাত্রীদের বিজ্ঞপ্তি অনুযায়ী কোর্স কমপ্লিট করিয়ে দেওয়ার দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ ছাত্রছাত্রীরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত দুবছর আগে উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের জন্য বি এড এবং ডি-লেড কোর্সে রাজ্য সরকারের পক্ষ থেকে বহি রাজ্যে গিয়ে পড়াশোনা করার বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে কোর্সের সমস্ত ফি রাজ্য সরকার ও ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর বহন করবে বলে জানানো হয়েছিল। তা দেখে রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে ভর্তি হয়। কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার এক বছর পর তাদেরকে পরের বছরের সেমিস্টার ফি দেওয়ার জন্য সেই কলেজ থেকে চাপ দেওয়া হলে ছাত্র-ছাত্রীরা উপজাতি কল্যাণ দপ্তর তাদের সেমিস্টার ফি বিজ্ঞপ্তি অনুযায়ী পূরণ করে দেওয়া অর্থাৎ তাদের পড়াশোনার খরচ বহন করে তাদের কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া দাবি নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর নিকট দ্বারস্থ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন এক উপজাতির ছাত্র জানান এরা সকলেই গরিব পরিবার থেকে এসেছে এবং এই ফি বহন করা তাদের পক্ষে সম্ভব নয় তাই সরকারের কাছে আবেদন বিজ্ঞপ্তি অনুযায়ী যেন তাদের কোর্স কমপ্লিট করিয়ে দেয়া হয়।
বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে প্রয়াত কমরেড অনুপ কুমার দাসের স্মরণ সভা আয়োজন করা হলো
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার রাজধানী মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড অনুপ কুমার দাস এর স্মরণসভার আয়োজন করা হয়। এদিন প্রয়াত কমরেড অনুপ কুমার দাসের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করেন সংগঠনের কার্য কর্তারা। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের বিরোধী দলনেতা সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ সহ কার্য কর্তারা। এ দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার প্রয়াত প্রয়াত কমরেড অনুপ কুমার দাসের দলের প্রতি তার আদর্শ এবং নিষ্ঠার সাথে কার্যকলাপ পরিচালনা করা এবং দলের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকার কথা তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজ্য সরকার ক্ষমতা আসার যে মূল শক্তি যুবসমাজ সেই যুবসমাজকে তৎকালীন সময়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখন পর্যন্ত রাজ্য সরকার পালন করেননি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
সিপিআইএম দল ছেড়ে ৫৫জন ভোটার বিজেপি শিবিরে, দলে বরণ করে নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার সিপিআইএম দলের 15 পরিবারের 55 জন ভোটার বিজেপিতে যোগদান করে। দলত্যাগীদের মধ্যে এদিন অন্যতম ছিলো প্রাক্তন সি আই টি ইউ অঞ্চল সম্পাদক নেপাল শর্মা। এদিন দলত্যাগীদের দলে বরন করে নেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস প্রমুখ। নবাগতদের এদিন শুভেচ্ছা জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
