জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-শুক্রবার ভানুঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এক দিনের বৈঠকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমিয় চক্রবর্তী রাজ্যের সাংবাদিকদেরও সোশ্যাল মিডিয়া বন্ধুদের প্রতি প্রশ্ন রাখেন রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাছাড়া উদয়পুরে বাইক আরোহী দুষ্কৃতীদের দ্বারা হামলা, শহরতলী পশ্চিম প্রতাপগড় এলাকায় ৮৫ বছরের এক বৃদ্ধার উপর যে হামলা সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দা জানান পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছেন রাজ্য সরকার সাংবাদিক সম্মেলন থেকে এই প্রশ্ন রাখেন তিনি।
Monthly Archives
August 2020
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নারী অধিকার রক্ষা নারীদের উপর নিগ্রহ বন্ধ করা ও কার্য খাদ্যের অধিকার সুনিশ্চিত করা এই শ্লোগানকে সামনে রেখে শ্রমজীবী নারীর সমন্বয় কমিটির আহব্বানে সাত দফা দাবির ভিত্তিতে রাজধানীর মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। এ দিনের কর্মসূচি থেকে নারী নেত্রী ঝরনা দাস বৈদ্য বর্তমানে রাজ্যে যে সমস্ত নারীঘটিত অপরাধ সংগঠিত হচ্ছে তার তীব্র নিন্দা জানান এবং আন্দোলনের যে 7 দফা দাবি সেই দাবি যদি রাজ্য সরকার না পূরণ করেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তিনি।
জয়েন্ট এন্ট্রান্স এবং নীট পরীক্ষা স্থগিত রাখার দাবীতে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মহামারী করোনাভাইরাস আতঙ্কে সারা ভারত বর্ষ মানুষ আতঙ্কিত সেই জায়গায় দেশের সরকার জয়েন এন্ট্রান্স পরীক্ষা এবং নিট পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাতে দেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করছে নিজেদের জীবন বিপদে ফেলে এই মুহূর্তে পরীক্ষায় বসা সম্ভব নয় বলে। এরা সরকারের কাছে আবেদন জানাচ্ছে মহামারী এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা হউক বলে। শুক্রবার রাজধানীর পোস্ট অফিস চৌমুনী স্থিত ডাকঘরের সামনে দেশের ছাত্র ছাত্রীদের স্বার্থে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এই মুহূর্তে কেন্দ্র সরকারের যে জয়েন এন্ট্রান্স পরীক্ষা এবং নিট পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত সেটাকে স্থগিত রাখার দাবি রেখে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
জনতার কলম,এিপুরা,কদমতলা, প্রতিনিধি :- অবশেষে দলে অক্সিজেন যোগাতে ময়দানে কংগ্রেস দল। আজ উত্তরের ৫৪ কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে সরসপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। সামাজিক দূরত্ব মেনে কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল ৩ দফা দাবি দাওয়া নিয়ে সরসপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব হিরণময় নাথের নিকট ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশনে উল্লেখিত তিন দফা দাবি দাওয়া গুলি হল (১) বর্তমানে করোনা মহামারীর কালে সরসপুর গ্রাম পঞ্চায়েতের রেগা শ্রমিকদের রেগার কাজ প্রদান করতে হবে, জিসিবি দিয়ে রেগার কাজ বন্ধ করতে হবে।(২) সরসপুর এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে, যে সকল স্থানে বিদ্যুৎ পৌঁছায়নি সেই সকল স্থানে বিদ্যুৎ সম্প্রসারণ করতে হবে এবং (৩) ২০১৮-১৯ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্তপিডিপি এবংএফএফসি স্কিমের আয় ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সহ-সভাপতি বশির আলী, কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি করুণাময় নাথ,ছায়াদ আলী প্রমুখ। আজকের তিন দফা দাবি দাওয়া নিয়ে কংগ্রেস দলের ডেপুটেশন যুক্তিযুক্ত বলে আশ্বস্ত করেন পঞ্চায়েত সচিব হিরণময় নাথ। তিনি বলেন একটি পঞ্চায়েত পরিচালনা করতে হলে পঞ্চায়েত সচিব, জিআরএস, পঞ্চায়েত বডি, সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতা একান্ত কাম্য।তবে অবশেষে ৫৪ কদমতলা ব্লক কংগ্রেস ডেপুটেশনের মাধ্যমে দলের অক্সিজেন যোগাতে যে মাঠে নেমেছে তা একপ্রকার জানান দিল কংগ্রেস দল।
সিপিআইএমের ষোল দফা দাবির বিরুদ্ধে গর্জে ওঠে কদমতলা বিজেপি মন্ডলের পাল্টা মিছিল
written by janatar kalam
জনতার কলম,এিপুরা,চুড়াইবাড়ি, প্রতিনিধি :- রাজ্যব্যাপি সিপিআইএমের ষোল দফা দাবির ভিত্তিতে আজ ৫৪ নং কদমতলা-কুর্তি বিধানসভার সিপিএম কর্মীরা কদমতলাতে এক বিক্ষোভ প্রদর্শন করে। সিপিএমের এই বিক্ষোভ মিছিলের পাল্টা প্রতিবাদ মিছিল করে বিজেপিও ময়দানে নামে।এদিকে রাজ্য প্রশাসন সিপিএমের এই পূর্ব রাজনৈতিক সূচিকে অনুমতি দেয়নি। প্রশাসনের আইন অমান্য করে সিপিএম আজ রাজপথে নামে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। আজকের সিপিএম দলের ষোল দফা দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্ব ছিলেন বিধায়ক ইসলাম উদ্দিন।সকাল এগারোটা নাগাদ কদমতলা দলীয় কার্যালয় থেকে রাস্তায় মিছিল নিয়ে বের হতেই কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃতে কদমতলা থানার পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে কদমতলা কমিউনিটি হলে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের আটক করে রাখা হয়েছে। তাদের এই রাজপথে মিছিলের বিরুদ্ধে গর্জে ওঠে বিজেপি কদমতলা মন্ডলের কার্য কর্তারা।বিজেপি দলের পাল্টা মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ডল সভাপতি রাজা ধর সহ অনান্য নেতৃত্বরা । সিপিএম দলের মিছিলকে ছাপিয়ে পাল্টা প্রতিবাদ মিছিল সংঘটিত করে বিজেপি। তবে কদমতলা এলাকায় কোন অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হলেও বাগবাসা বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই দলের মধ্যে কিছুটা সংঘর্ষ বাঁধে। তবে পুলিশ সঙ্গে সঙ্গেই তা নিজেদের আয়ত্তে নিয়ে আসে।
জনতার কলম,এিপুরা,কদমতলা, প্রতিনিধি :- ভাগ্য বদলের আশা নিয়ে দল বদল।কদমতলা ব্লক এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের কাত্তিক ভীম, পরিমল ভীম, রঞ্জিত ভীম রা প্রথমে সিপি আইএম তার পর কংগ্রেস দলে সক্রিয় ভাবে কাজ করলেও তাদের ভাগ্যে জুটেনি সরকারি ঘর, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল।বর্তমানে তারকপুর গ্রাম পঞ্চায়েত টি কংগ্রেস দল পরিচালিত। এর আগের ৫ বছর ও কংগ্রেসের দখলে ছিলো গ্রাম পঞ্চায়েত টি।কিন্তূ এই চারটি পরিবারের ভাগ্য আর বদলায় নি।অবশেষে ভাগ্য পরিবর্তনের আশায় শাসক দলে যোগ দিলেন তারা। উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, মন্ডল সভাপতি রাজা ধর প্রমুখরা।কথা দিলেন রাস্তা হবে, ঘর পাবে বিদ্যুৎ লাইন পৌঁছে দেওয়া হবে তাদের ঘরে। সবকা সাথ সাবকা বিকাশ বলে কথা বাদ যাবেনা। আদতে যদি এমন হয় বিজেপি নেতারা যদি কথা রাখেন তাহলে বলা যেতে পারে দল বদলে ভাগ্য বদল হয়েছে তাদের।সুদীর্ঘ বছর ধরে এরা কিন্তু মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এদের নিয়ে রাজনীতি না করাটাই শ্রেয়।এখন দেখার শাসক দলে নাম লিখিয়ে তাদের দাবী কতোখানি পুরণ হয়।
জনতার কলম,এিপুরা,আগরতলা, প্রতিনিধি :- ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম। এদিনই রাধাষ্টমী হিসাবে পালন করা হয়। এই ব্রতপালনে দুঃখ দুর্দশা দূর হয়। পরম শান্তি লাভ হয়। গৃহে অভাব থাকে না। সব অমঙ্গল দূর হয়, বলে বিশ্বাস। কথিত আছে, এক বার রাধানাম উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। এই জন্যই ভক্তরা প্রথমে কৃষ্ণের পুজো করার আগে, রাধার পুজো করেন। বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপস্খলন হয়। তারই পরিপ্রেক্ষিতে রাধা জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজধানী মঠচৌমুহনিষ্ঠিত স্কন মন্দিরে পালিত হলো রাধা জন্মাষ্টমী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি মানিক দাস এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব। এদিনের অনুষ্ঠানকে ঘিরে মন্দিরে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয় রাধাকৃষ্ণের জয়গানে ভক্তদের মধ্যে উৎসাহ ও ছিল লক্ষণীয়। এদিন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা এবং মুখ্যমন্ত্রী স্ত্রী নীতি দেবের হাত ধরে শেষ হয় রাধাকৃষ্ণের স্নানযাত্রা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর জায়া স্ত্রী নীতি দেব বলেন নারীশক্তি ছাড়া পুরুষ এর শক্তি অধুরা বুধবার রাজধানীর স্কন মন্দির রাধা জন্মাষ্টমীতে আসে এমনই মন্তব্য করলেন ।এদিনের অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উতসাহ পরিলক্ষিত হয়, এবং রাজ্যবাসিদের উদ্দেশ্যে সকলেই যেন প্রার্থনা করছেন এই মহামারী করোনা ভাইরাস থেকে ভগবান মুক্তি করুক।
মেধা অন্বেষার উদ্যোগে আায়োজিত বৃক্ষরোপন কর্মসূচীতে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুলে মেধা অন্বেষার উদ্যোগে এক বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভ সূচনা করেন খাদ্য ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বৃক্ষরোপণও রক্তদানের মতো একটি সামাজিক অনুষ্ঠান। আর বৃক্ষরোপণ দ্বারা পরিবেশ রক্ষা করা যায়। কারন পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপনের বিকল্প নেই। তাই সকলকে বৃক্ষরোপণের মতো অনুষ্ঠানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে মাঠে নামলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- গতকাল রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা উপর বিজেপি দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ জানিয়ে এবং নেতাদের সিকিউরিটি বৃদ্ধি করা ও দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এ দিনের কর্মসূচি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের দুষ্কৃতীদের দাঁড়া বিরোধী দলের নেতা মন্ত্রীদের উপর এধরণের আক্রমণে তীব্র নিন্দা জানান এবং তিনি সরকারের কাছে দাবী রাখে দোষীদের গ্রেপ্তার করে প্রকৃত শাস্তি প্রদান করা এবং সরকার যদি এই নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা সম্রাট রায় সহ অন্যান্য কংগ্রেসের কর্মীবৃন্দরা।
জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রেগার মজুরি বৃদ্ধি, ২০০ দিন রেগা,টুয়েপের কাজ সহ আয়কর দেয়না এমন পরিবারকে মাসে ৭৫০০ টাকা প্রদান সহ ১৬ দফা দবিতে আজ দাবি দিবস পলন করলো সি পি এম উদয়পুর বিভাগীয় কমিটি l এই আন্দোলন কর্মসূচি শেষ করে বাড়ি যাওয়ার পথে একেবারে রাধাকিশোর পুর থানার পাশে উদয়পুর পুর পরিষদের অফিসের সামনে আক্রান্ত হয় বিরোধী দলের দুই কর্মী l বিধায়ক রতন ভৌমিক অভিযোগ করেন শাসক দলের কর্মী দ্বারা তারা আক্রান্ত হয়েছে l তারা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে l এদিকে উদয়পুর বেকার চা ঘরের ভিতরে ঢুকে দোকানের জিনিসপত্র ভেঙে দেয় ওই শাসক দলের দুই দুষ্কৃতীরা l একই জায়গায় পর পর দুইটি ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে উদয়পুরে lমোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ l পরিস্থিতি উত্তেজনা পূর্ণ l বিরোধী দলের কর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জোড় প্রস্তুতি নিচ্ছে l পুলিশ শাসক দলের দুস্কৃতিদের নিয়ন্ত্রণে ব্যর্থ l দাবি বিরোধী দলের বিধায়ক রতন ভৌমিকের l
