জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি ২৯ আগস্ট :- “বাম গেলো রাম এলো” – তবুও পানীয় জলের দুঃখ ঘুচলো না গিরিবাসীদের ।। পার্বত্যময় উপজাতি গিরি এলাকায় পানীয় জলের সংকট সেটা তেমন বর্তমানেও নতুন কোন ঘটনা নয় । তবে এই দীর্ঘদিনের পানীয় জল সংকটের সমাধান করার প্রলোভন দেখিয়েই রাজ্যের যে কোন নির্বাচনে উপজাতি গিরিবাসীদের কাছ থেকে ভোট আদায় করে ভোট বৈতরণী পার হচ্ছে রাজনৈতিক নেতারা । উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছরের বাম শাসনাধীনেও উপজাতি পার্বত্য গিরি এলাকায় পানীয় জলের সংকট থেকে রেহাই পায় নি ওই সমস্ত এলাকার মানুষজনেরা । বর্তমানে নতুন বিজেপি এবং আইপিএফটি জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরেও একই অবস্থা চলছে পার্বত্য গিরি অঞ্চলে । তবে রাজ্য বিধানসভা নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান জোট সরকারের নেতাগন গিরি বাসীদের জল সংকটের মোকাবেলা করবে বলে । কিন্তু বর্তমান নতুন জোট সরকার প্রতিষ্ঠিত হবার ৩ বছর অতিক্রান্ত হতে চললেও আজও পার্বত্য গিরি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন পরিস্রুত পানীয় জলের স্বাদ এখনও পায় নি । ফলে নোংরা ও ছড়া থেকে নালা এইসব জল পান করেই বেঁচে থাকতে অর্থাৎ জীবন ধারণ করতে হচ্ছে । এমনই একটি উজ্বল চিত্র দেখতে পাওয়া গেলো তেলিয়ামুড়া মহাকুমার অধীন পাহাড়ি ও পার্বত্যময় উপজাতি অধ্যুষিত মুঙ্গিয়াকামী ব্লকের অধীন উত্তর গকুলনগর ভিলেজের বিলাইহাম রিয়াং পাড়ায় । ওই বিলাইহাম রিয়াং পাড়ায় বসবাসকারী উপজাতি অংশের সাধারণ মানুষজন তীব্র পানীয় জল সংকটের মধ্যে দিয়ে দিন গুজরান করছে দীর্ঘ বছর যাবৎ অর্থাৎ সেই বাম আমল থেকেই । উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমা শহর থেকে আনুমানিক প্রায় ২০ কিলোমিটার দূরে টিলাভূমি পার হয়েই পৌঁছুতে হয় ওই বিলাইহাম গ্রামে । এই গ্রামে মোট ৮০ থেকে ৯০ টি জনজাতি পরিবারের স্থায়ী বসবাস । জানা যায়, পানীয় জল সংকটের কারণে এই গ্রামের জন-জাতিরা এক টিলাভূমি অতিক্রম করে অন্য টিলাভূমিতে গিয়ে বছরের সব সময়েই পরিস্রুত পানীয় জল পাহাড়ের নিচে গর্ত করে জল সংগ্রহ করতে হচ্ছে । গিরিবাসীদের পাহাড়ের নীচ থেকে উৎসকৃত এই জল দিয়েই তাদের নিত্যদিনের কাজ চলে । ফলে প্রতিনিয়ত বছরের পর বছর এই নোংরা এবং দূষিত জল সার্বিকক্ষেত্রে ব্যবহারের ফলে বর্তমানে নানা অজানা রোগে অর্থাৎ কঠিন থেকে কঠিনতর রোগে আক্রান্ত হতে হচ্ছে ওই এলাকার গিরিবাসিদের । তবে বিগত ২৫ বছরের বাম সরকার থেকে শুরু করে বর্তমান নতুন জোট সরকারের সময়েও “DWS” দপ্তর থেকে গাড়িতে করে জল এলাকায় সরবরাহ করা হলেও এই জল সরবরাহ করার কিছুক্ষণের মধ্যেই এই জলে আয়রন জমে যায় । তবে যদিও কোন উপায় না থাকায় এই আয়রন যুক্ত জলই পানীয় জল হিসেবে ব্যবহার করতে হচ্ছে গিরিবাসীদের । এখন দেখার বিষয় আসন্ন রাজ্য “ADC” নির্বাচনের আগে এই পানীয় জলের দাবি আদৌও পূরণ হয় কি না !!!
Monthly Archives
August 2020
শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ রাজিব লস্কর নামে 31 বছরের এক যুবক ঘটনা কলমছৌড়া থানাধীন বেলুয়ারচর এলাকাতে
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,বিশালগড়, প্রতিনিধি :- রানির বাজার এলাকার যুবক রাজিব লস্করের সাথে বেলুয়ারচর এলাকার গীতা লস্করের গত 10 বছর আগে বিয়ে হয় সামাজিকভাবে এবং তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জানা যায় বেশ কিছুদিন ধরে গীতা লস্করের সাথে ওই এলাকার এক যুবক শিপন দাস এর সাথে অবৈধভাবে সম্পর্ক শুরু হয় এবং তাদের অবৈধ সম্পর্ক জানতে পারে এলাকার লোকজন ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মধ্যে সালিশি সভা করা হয় এবং বেশ কয়েক বছর ধরে তাদের সংসারের মধ্যে কোনরকম ঝামেলা ছিলনা এরইমধ্যে গত দুই থেকে আড়াই মাস ধরে শুরু তাদের সেই অবৈধ সম্পর্ক ঘটনাটি টের পেয়ে রাজিব তার স্ত্রীকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এরইমধ্যে রাজীবের স্ত্রী গীতা লস্কর বাড়ি ছেড়ে বেলুয়ারচর স্থিত বাবার বাড়িতে আশ্রয় নেয় স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় অপমানে রাজিব বেশ কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং বেশ কয়েকদিন আগরতলা জিবি হাসপাতাল চিকিৎসারত অবস্থায় থাকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত 2 তারিখ সে সোজা চলে যায় ভেলুয়ার চর স্থিত শশুর বাড়িতে অর্থাৎ তার স্ত্রীর কাছে এবং কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার পর গত 19 তারিখ রাজীবের শ্বশুরবাড়ি থেকে খবর আসে রাজীবকে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পর বক্সনগর কলমছৌড়া থানা এবং রানির বাজার থানাতে মিসিং ডায়েরি করা হয় কিন্তু আজ 12 দিন অতিক্রান্ত হয়ে গেল রাজীবের কোন প্রকার খোঁজ না পাওয়ায় রাজীবের পরিবারের মধ্যে সন্দেহ বাড়তে থাকে পরিবারের দাবি রাজীবকে তার স্ত্রী এবং শিপন দাস মিলে খুন করেছে এবং পুলিশের কোন প্রকার তদন্ত করছে না বলে জানান তারা।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কৃষক দের সহায়তায় শনিবার উদয়পুর রাজারবাগ এলাকার 112 জন কৃষক দের মধ্যে সার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার তুলে দেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী , বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, প্রবীর দাস, কৃষি দপ্তরের উপ অধিকর্তা গৌতম মজুমদার সহ পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন। কৃষি দপ্তরের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান এবং এই উদ্যোগে খুশি কৃষকরা।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা- ১৯৯৪ সালের ১৩ ই ফেব্রুয়ারী বাম রাজত্বে রাজনৈতিক প্রতিহিংসায় যুব কংগ্রেস কর্মী তথা জিরানিয়া ব্লক এন এস ইউ আই কমিটির সাধারণ সম্পাদক সুহাস গণের নৃশংস খুনের সঙ্গে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে সুহাস গণের পরিবারের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়, এদিনের বৈঠক থেকে সুহাস গণের পরিবার-পরিজন রাজ্য সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি অভিযুক্তদের শাস্তি প্রদান ও সুহাস গনকে সুবিচার দেওয়ার জন্য গভীর আবেদন জানান। এদিন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুহাস গণের বড় ভাইয়ের স্ত্রী জানান সুহাস গণের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক কেননা এখনো ঐদিনের ঘটনা সম্পর্কে এলাকার কোন মানুষ থেকে জানতে গেলে এলাকার মানুষের চোখে জল আসে বলে। নিজের ছোট ভাইয়ের মৃত্যুর বিচার চাইতে গিয়ে বড় ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের এই প্রচেষ্টা বর্তমান বিজেপি সরকারকে কতটুকু অনুপ্রানিত করতে পারে সেটাই এখন দেখার।
পেট্রোলিয়াম দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল সি আই টি ইউ
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- দেশে পেট্রোলিয়াম দ্রব্যের দাম বৃদ্ধি করার প্রতিবাদে রাজ্য সি আই টি ইউ এর পক্ষ থেকে ১ প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি সি আই টি ইউ সদর কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সি আই টি ইউ কার্যালয় এসে শেষ হয়। এই দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত কেন্দ্র সরকারের জণবিরোধী এবং আদানি আম্বানি দের স্বার্থরক্ষাকারী চৌকিদার বলে মন্তব্য করেন, কেননা বর্তমান কেন্দ্র সরকার এই আদানি আম্বানি দের লাভের জন্য দেশে পেট্রোলিয়াম দ্রব্যসহ রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের অসুবিধা হোক না কেন এতে তাদের কোন কিছু আসে যায় না বলে এ ধরনের বিস্ফোরক মন্তব্য দিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত।
বর্তমানে রাজ্যে চলমান সন্ত্রাস বন্ধ করার দাবিতে সাংবাদিক সম্মেলনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার আগরতলা মেলার মাঠস্থিত সিপিআইএম ডিসি অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে নারীনেত্রী ঝরনা দাস বৈদ্য এই মুহূর্তে রাজ্যের সংঘটিত হওয়া হিংসাত্মক আক্রমণ বন্ধ করার দাবি সহ রাজ্যের মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তা বন্ধ করার আহ্বান জানান। কিন্তু দেখার বিষয় বিগত বাম আমলে নারীঘটিত অপরাধ খুন ধর্ষণ প্রতিনিয়ত চলতে থাকলে তখনকার সময়ে নারীনেত্রী মুখে কুলুপ এঁটে রেখেছিলেন বর্তমান রাম আমলে সংঘটিত কিছু ঘটনার অভিযোগ এনে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন নারীনেত্রী ঝরনা দাস বৈদ্য।
করোনা পরিস্থিতি ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিরোধী দলনেতা
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা,আগরতলা ,প্রতিনিধি :- রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সমস্ত দিক দিয়ে প্রয়োজনীয় সহায়তা করবে বিরোধী শিবির। এনিয়ে বাস্তব পরিস্থিতির নিরিখে সরকারের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরলেন বিরোধী দলনেতা মানিক সরকার। শুক্রবার বিরোধী দলনেতার নেতৃত্বে বাম পরিষদীয় একটি টিম কোভিড সংক্রান্ত ইস্যুতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে দীর্ঘ সময় সাক্ষাত করেন। সেখানেই বামেদের তরফে কোভিড নিয়ন্ত্রণে একাধিক দাবি তুলে ধরা হয়।
রাজনৈতিক মতভেদকে দূরে সরিয়ে রেখে করোনা মহামারী মোকাবিলায় এবার সদর্থক ভূমিকায় অবতীর্ণ হলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের আরো কি কি করণীয় রয়েছে – সেবিষয়ে সরকার প্রধানের কাছে একগুচ্ছ বাস্তবোচিত পরামর্শ তুলে ধরলেন বাম পরিষদীয় দলের সদস্যরা। যার নেতৃত্বে থাকেন খোদ বিরোধী দলনেতা মানিক সরকার। শুক্রবার সকালে বামেদের একটি টিম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাসভবনে সাক্ষাতকার করতে যান। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন তারা। আলোচনার আগাগোড়াই হয় কোভিড সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে। সেখানেই বামেদের পক্ষ থেকে বিরোধী নেতা মানিক সরকার মুখ্যমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু দাবি পেশ করেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের আর্থিক কোন সমস্যা রয়েছে কিনা সেটাও জেনে নেন বিরোধী শিবিরের নেতারা। পরবর্তী সময়ে এবিষয়ে মেলারমাঠ দলীয় সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন মানিক সরকার। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সাথে হওয়া আলোচনা সম্পর্কে বিশদে অবহিত করেন। তিনি জানান, কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের অনুরোধ রাখা হয়। বিরোধী নেতা কোভিড মোকাবিলায় প্রয়োজনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আহ্বান রাখেন। যাতে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব দিয়ে কোভিড মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার।
এর পাশাপাশি কাঞ্চনপুর, সাব্রুম, অমরপুর সহ বিভিন্ন মহকুমা হাসপাতালগুলিতে অতি দ্রুত করোনা পরীক্ষা নিরিক্ষার জন্য অত্যাধুনিক ল্যাব স্থাপনের দাবী রাখা হয়। বিরোধী নেতার পরামর্শ, এখনো যারা বাইরে থেকে বিমান, রেলযোগে আসছেন এবং বাংলাদেশ থেকে প্রবেশ করছেন তাদের যাতে সরকার নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার বন্দোবস্তের ব্যবস্থা করে। সেই সাথে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও কোভিড হাসপাতালগুলিতে সময় করে পরিস্কার পরিচ্ছন্ন ও স্যানিটাইজ করার উপরে বিশেষ গুরুত্ব তুলে ধরেন বিরোধী দলনেতা। কনটেইনমেন্ট জোনগুলিতে নির্দেশিকা সম্পর্কেও পর্যালোচনা করতে পরামর্শ দেন। এক্ষেত্রে মানিক সরকার দাওয়াই দেন যে বাড়িতে পজেটিভ রোগী পাওয়া যাবে সেই বাড়িকে কনটেইনমেন্ট জোনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক।
পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেন বিরোধী নেতা মানিক সরকার। সব দলের নেতা কর্মীরা যাতে নির্ভয়ে ঘুরতে পারে এজন্য সরকার যাতে ব্যবস্থা করে তার আহ্বান রাখেন তিনি।
এদিন সরকার পরিচালনা সংক্রান্ত আরো নানা ইস্যুতে নিজের অভিমত তুলে ধরেন বিরোধী দলনেতা মানিক সরকার। যদিও অনেক ক্ষেত্রেই নিজের জমানায় সংঘটিত নানা ঘটনাবলী ভুলে গিয়ে বর্তমান সরকারকে জ্ঞান বিলিয়ে দিয়েছেন তিনি। এও জানিয়েছেন, এদিন মুখ্যমন্ত্রীর সাথে তাদের আলোচনা সদর্থক হয়েছে এবং মুখ্যমন্ত্রী অতি দ্রুত তাদের দাবিগুলি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিভাবে রাজ্যের গরীব অংশের মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া যায় এরজন্যও পরামর্শ দান করেছেন।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা শুধু মুখেই শ্লোগান।আদতে নেশার রমরমা বাণিজ্য চলছে গোটা রাজ্যেই।তবে বিজেপি জোট সরকার প্রতিষ্টিত হবার পর গাজা চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত।কয়েকশো কোটি টাকার গাজা আটক হয়েছে ত্রিপুরায়।কানি কানি গাজা বাগান ধ্বংস করা হয়েছে তবুও ত্রিপুরা থেকে এখনো বহিরাজ্যে গাজা পাচার হচ্ছে। ত্রিপুরার প্রবেশপথ চুরাইবাড়িতে TR01H1689 নম্বরের টাটা মালবাহী ডাম্পার গাড়ি থেকে মোট 50 প্যাকেটে 500 কেজি গাঁজা উদ্ধার করে চুড়াইবাড়ি থানা পুলিশ। উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর কাছে খবর ছিল মালবাহী ডাম্পার গাড়িতে গাজা আসবে আগরতলা থেকে। সেই মোতাবেক চুড়াইবাড়ি থানাকে এলাট করে রাখা হয়েছিল।আজ বিকেল ৩টা নাগাদ গাড়িটি যখন চুড়াইবাড়ি থানার সামনে আসে তখন গাড়িটিকে আটক করা হয়। গাড়িটিতে দুইটা নাম্বার প্লেইট ছিল একটা আসামের এবং একটা ত্রিপুরার।নাম্বার গুলি হলো _AS 01 JC_9417 – ও TR01 H-1689 । গাড়ি সহ দুইজনকে আটক করা হয়েছে একজনের নাম সবুজ মিয়া বাড়ি উদয়পুর অন্যজনের নাম সত্তার মিয়া, তার বাড়ি সোনামুড়া। মোট 50 প্যাকেটে 500 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাজার মূল্য হিসাবে জেলা পুলিশ সুপার 50 লাখ টাকা দাবী করলেও বিশেষ সুত্রের খবর আটক কৃত গাজার মুল্য ২০/ ২৫ লক্ষ টাকা হবে।পুলিশ সুপার গাজার মুল্য কেন এতো বেশি বলছেন উনিও জানেন। তবে পুলিশ সাফল্য পেয়েছে জাতীয় সড়কে এভাবে নজরদারি চালালে পুলিশের হাতে আরো সাফল্য আসতে পারে বলে তথ্য ভিজ্ঞ মহলের ধারণা।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- তিন দিন ব্যাপী স্বনির্ভরতা আত্ম বল এবং আত্মবিশ্বাস দ্বারাই সম্বব l প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা শহরের ব্যবসায়ীদের জন্য বিশেষ অভিযান আজ থেকে শুরু হয়েছে l নগর উন্নয়ন দপ্তর ও উদয়পুর পুর পরিষদ উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আজ এই শিবিরের উদ্ভোদন করেন উদয়পুর পুর প্রধান শীতল চন্দ্র মজুমদার l এইদিন হকার ,ক্ষুদ্র ব্যবসায়ী ,শিল্প ,ট্রেড লাইসেন্স ,জিএসটি , ব্যাঙ্ক,436 জন হকারকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে lগত দুই মাসে আরও ৯২ জন হকার হিসেবে কাজ করার জন্য আবেদন করেছেন lএছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী ,মহকুমা শাসক অনিরুদ্ধ রায় ,পুর পরিষদের সহকারী কার্য নির্বাহী আধিকারিক কিরীট মোহন সরকার সহ ১ থেকে ৭ নম্বর বোর্ডের কউন্সিলার , সাতটি বোর্ডের ব্যবসায়ী গণ l
আবারো রাজধানীতে যুবতী ধর্ষণের অভিযোগ ঘটনা রাজধানীর শচীন্দ্রলাল এলাকায়
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আবারো যুবতী ধর্ষণের ঘটনা রাজধানীতে। ঘটনার সূত্রে জানা যায় অভিযুক্ত চার যুবক বিগত দুবছর ধরে ওই যুবতীর উপর ধর্ষণ কাণ্ড চালায় বলে। লোক লজ্জার ভয়ে এতদিন ধরে যুবতী মুখ না খুললেও এবার অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে মুখ খুলল ধর্ষিতা যুবতীটি। এই ঘটনা সম্পর্কে পুলিশকে সবকিছু খুলে বললেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন যুবতীটি। রাজ্যে ক্রমাগত বেড়ে চলা নারীঘটিত অপরাধের সংখ্যা রুখতে কি ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার বিষয়।
