জনতার কলম, এিপুরা, গন্ডাছড়া প্রতিনিধি :- আবারও ব্রেইন টিউমারে আক্রান্ত গন্ডাছড়া দুর্গাপুর এলাকার গোপাল দাসের ছেলে সৌরভ দাস। জানা যায় ২০১৬ সালে সৌরভের ব্রেইন টিউমার ধরা পড়ে। এই সময় চেন্নাই গিয়ে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ করে তার অপারেশন করা হয়। এরপর তিন বছর ভালই ছিল। ইদানিং প্রায় পনের বিশ দিন আগে হঠাৎ করে তার মাথায় প্রচন্ড ব্যাথা দেখা দেয়। পরে আগরতলা নিয়ে গিয়ে তার সিটিস্কেন করার পর আবার ব্রেইন টিউমার ধরা পড়ে। এই কথা শুনার পর তার মা বাবা কান্নায় ভেঙ্গে পড়ে। কিভাবে তাদের একমাত্র ছেলেকে আবার চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন তা ভেবে পাচ্ছে না। সৌরভের বাবা গোপাল দাস প্রাথমিক বিভাগের একজন শিক্ষক। তিনি শিক্ষকতার চাকরি করে যা সঞ্চয় করেছিলেন ছেলের চিকিৎসা করতে গিয়ে সবই শেষ। এদিকে সৌরভ এই বছর মাধ্যমিক পরীক্ষায় গন্ডাছড়া সেন্ট আরনল ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ৫৫ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করে। এমত অবস্থায় তার পড়াশোনার ভবিষ্যতইবা কি হবে। সব মিলিয়ে শিক্ষক গোপাল বাবুর পরিবার এখন দিশেহারা।
Monthly Archives
July 2020
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার টুইটারে তাঁর ফলোয়ার ৬ কোটি ছাড়িয়ে গেল। এই মঞ্চে গোটা বিশ্বে তাঁর মত জনপ্রিয়তা খুব বেশি রাষ্ট্রনেতার নেই।২০০৯ সালে টুইটারে যোগ দেন মোদি। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে তিনি সংযোগ রেখে চলেছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়।গত ১০ মাসে তাঁর ফলোয়ার ১ কোটি বেড়েছে। ৬ কোটি ফলোয়ার নিয়ে প্রধানমন্ত্রী এখন টুইটারে বিশ্বের তৃতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতা। তাঁর আগে শুধু আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তাঁর ফলোয়ার সংখ্যা ১২ কোটি ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফলোয়ার ৮ কোটি ৩০ লক্ষ।
জনতার কলম ,ওয়েবডেস্ক ,নয়াদিল্লি: সব দেশেই প্রচেষ্টা চলছে নিরন্তর। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে ভারতে। ভারত বায়োটেকের ‘কো-ভ্যাক্সিন’-এর পাশাপাশি, আরও একাধিক সংস্থা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের মোট ৭টি সংস্থা রয়েছে এই ভ্যাক্সিনের দৌড়ে। দেশীয়ভাবে তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দিয়েছে এআইআইএমএস এথিক্স কমিটি। সংস্থার মধ্যে রয়েছে -ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জাইডাস ক্যাডিলা, পানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইনভ্যাক্স, বায়োলজিক্যাল ই। ভাফরত বায়োটেকের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে ইতিমধ্যেই। সিরাম ইনস্টিটিউট বছর শেষেই ভ্যাক্সিন আসবে বলে জানিয়েছে। বর্তমানে এরা অক্সফোর্ডের সঙ্গে কাজ করছে। অনুমোদনের পরেই কোভ্যাক্সিনের (Covaxin)-এর ট্রায়ালের জন্য নাম নেওয়া শুরু হবে সোমবার থেকেই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফে কোভ্যাক্সিনের ফেজ-১ এবং ফেজ-২ এর হিউম্যান ট্রায়ালের জন্য যে ১২টি জায়গা সিলেক্ট করা হয়েছে দিল্লির এইআইআইএমএস তাঁদের মধ্যে অন্যতম। প্রথমধাপে, ৩৭৫ জনের উপর এই ট্রায়াল করা হবে এবং তাঁদের মধ্যে ১০০ জনকে হাসপাতাল থেকেই নেওয়া হবে। এআইআইএমএসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের প্রফেসর জানিয়েছেন, “এআইআইএমএস এথিক্স কমিটি কোভ্যাক্সিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দিয়েছে। যারা একদম সুস্থ আছেন এবং কোভিড হিস্ট্রি নেই এই বৈশিষ্ট্যসম্পন্ন ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে ব্যাক্তিরা ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবেন”।
রাজধানী লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক ও সমাজ সেবকদের মাঝে করোনা প্রতিরোধে যোদ্ধা হিসেবে ট্রফি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- রবিবার রাজধানীর লায়ন্স ক্লাবের উদ্যোগে করোনা সচেতনতামূলক এক কর্মসূচির আয়োজন করা হয় . এদিনের কর্মসূচি থেকে সাধারণ মানুষের মধ্যে লেবুর রস , আনারস এবং সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় . তাছাড়া এই মহামারির পরিস্থিতিতে সাংবাদিক ও সমাজ সেবকরা দায়িত্বে সচল রয়েছেন তা দেখে এদিন ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক ও সমাজ সেবকদের মধ্যে করোনা প্রতিরোধের যোদ্ধা হিসাবে একটি ট্রফি দিয়ে সংবর্ধনা জানানো হয়.
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা সোনামুড়া:-রাজ্যে ১৮ থেকে ২১ তারিখের মধ্যে স্বপ্নের জাহাজ রাজ্যে পৌঁছার কথা থাকলেও , এখন অবধি না পৌঁছায় এক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হাতে নিলো প্রদেশ কংগ্রেস কমিটি . এদিন কর্মসূচির অঙ্গ হিসাবে গোমতী নদীতে কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে বিক্ষোভ দেখানো হয় . তাদের বক্তব্য রাজ্যে জাহাজ আসছে বলে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে রাজ্য সরকার তারই পরিপ্রেক্ষতে এই প্রতিবাদ কর্মসূচি বলে জানায় কংগ্রেস নেতৃত্ব. এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের এন এস ইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাস, কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদার সহ রাজ্যের অন্যান্ন কর্মীবৃন্দরা।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে উদয়পুর অমরপুর সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। বারবার সংস্কারের দাবি উঠলেও কোন প্রকার কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট দপ্তর। এমনটাই অভিযোগ উদয়পুর অমরপুর সড়কের যান চালকদের। তাদের অভিযোগ গত দেড় বছর ধরে রাস্তাটির অবস্থা বেশি খারাপ হয়ে আছে। যার জন্য সপ্তাহে দুই তিনবার গাড়ি মেরামত করাতে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাদের অভিযোগ রোড টেক্স দিতে যদি সামান্য দেরি হয় তাহলে সাত থেকে আটশ টাকা ফাইন দিতে হয়। সেই জায়গায় রাস্তা মেরামত করতে কেন এত গড়িমষি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শয়ে শয়ে গাড়ি চলাচল করে। আগরতলা উদয়পুর হয়ে অমরপুর, যতনবাড়ি, করবুক, শিলাছড়ি, তৈদু, অম্পি, তেলিয়ামুড়া, গন্ডাছড়া সহ আরও বিভিন্ন জায়গায় যান চলাচল করে এই রাস্তা দিয়ে। তাদের দাবি অবিলম্বে এই ব্যস্ততম রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযুক্ত করে দেওয়া হোক।
নয়াদিল্লি : বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থার তরফে জানানো হয়েছে ২০শে জুলাই থেকে পুরোদমে কাজ শুরু করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া তাঁদের সব অফিস খুলে দেওয়া হবে। করোনা পরিস্থিতির জন্য নির্দিষ্ট কোনও রুটিন তৈরি করা হয়নি বলে খবর। কর্মীদের আগেকার সাধারণ রুটিনেই অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের ছাড় দেওয়া হবে। এর মধ্যে শারীরিক ভাবে অসুস্থ কোনও কর্মী, গর্ভবতী মহিলা কর্মী, কনটেনমেন্ট জোনে থাকা কর্মীদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।তবে ২০শে জুলাই থেকে যাঁরা অফিসে আসতে পারবেন না, তাঁদের লিভ কাটা হবে, নয়তো অনুপস্থিত বিচার করা হবে। তাছাড়া কনটেনমেন্ট জোনে যে সব কর্মী থাকেন, তাদের আগে থেকে অফিসে জানাতে হবে। সেক্ষেত্রে সরকারি নথি জমা দিয়ে এলাকার বাসিন্দা হওয়ার প্রমাণ পত্র দিতে হবে। অন্যদিকে, অফিস খোলার পর নির্দিষ্ট সময় পর পর কনটেনমেন্ট জোনের সাম্প্রতিক অবস্থা জানাতে হবে।
জনতার কলম,ওয়েব ডেস্ক, লাদাখ: শুক্রবার সকালে লাদাখে পৌঁছেছেন রাজনাথ সিং। প্যাংগং লেকের কাছে প্যারা কমান্ডোরা এই শক্তি প্রদর্শনে অংশ নিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রীর সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে প্যারা কমান্ডো বাহিনী। সেখান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মোতায়েন ছিল চিনা বাহিনী। উল্লেখ্য, এই এলাকাতেই মুখোমুখি হয়েছিল চিন ও ভারতীয় সেনারা। আর তারপর থেকেই ক্রমশ বাড়ছিল লাদাখ সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তাপ। যুদ্ধের জন্য গ্যালভান ভ্যালি, লেক ও দৌলত বেগ ওল্ডির মতো উঁচু পর্বত এলাকায় প্যারা কমান্ডো বাহিনীকে নিয়োগ করা হয়েছিল। সেই বাহিনীই আজ রাজনাথ সিং-এর সামনে শক্তি প্রদর্শন করে। রাজনাথ সিং-এর সামনে প্যারা কমান্ডো বাহিনী মূলত দেখিয়েছে, কীভাবে তাঁরা বিপজ্জনক সামরিক অভিযান চালাতে সক্ষম।তবে সূত্রের খবর অনুযায়ী চিন কিছুটা সেনা সরালেও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণ ভাবে সেনা সরাতে নারাজ রয়েছে চিন। তবে এই দাবিতে অনড় নয়াদিল্লিও। তাই এই মুহূর্তে চিনা সেনার গতি প্রকৃতি বুঝে এখনই সেনা সরাতে চাইছে না কেন্দ্র।
উদয়পুর মহকুমার বিভিন্ন কন্টাইনমেন্ট জোনে থাকা দরিদ্র ও অসহায় পরিবারগুলির মধ্যে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
by prasenjit
written by prasenjit
লক ডাউন চলাকালীন সময়ে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র সহ গোমতী জেলার বিভিন্ন জায়গায় দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্যের পর পর এবার উদয়পুর মহকুমার বিভিন্ন কন্টাইনমেন্ট জোনে থাকা দরিদ্র ও অসহায় পরিবারগুলির মধ্যে রাধাকিশোরপুর কেন্দ্রের বিধায়ক তথা কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শুক্রবার উদয়পুর মহকুমার পোলট্রি রোড, অমর সাগরের পশ্চিম পাড়, ছনবন, সোনামুড়া চৌমুহনী, খিলপাড়া নানুয়া দিঘির পাড় এলাকার কন্টাইনমেন্ট জোনে থাকা দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী প্রদান কালে উপস্থিত থেকে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, বিজেপি গোমতী জেলা অফিস সম্পাদক ত্রিদীপ কান্তি দাস সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পুর পরিষদের কর্মীদের মধ্যে করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় স্যানিটাইজ করানো হচ্ছে উদয়পুর পুর পরিষদের অফিস কক্ষ
by prasenjit
written by prasenjit
জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি….উদয়পুর পুর পরিষদের কর্মীদের মধ্যে করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় নয়া আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পুর এলাকা জুড়ে। পুরপরিষদের একজন ইঞ্জিনিয়ার এবং একজন গ্রুপ ডি কর্মচারীর করোনা পজিটিভ রিপোর্ট আসে গতকাল। আর এতেই নড়েচড়ে বসেন পুর পিতা সহ পুর কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন শুক্রবার পুরপরিষদের কাজ কর্ম বন্ধ রাখা হবে তৎসঙ্গে তিন তলা বিশিষ্ট পুর অফিসের সব কয়টা অফিস কক্ষ স্যানিটাইজ করা হবে। গত কয়েকদিন আগে সিদ্ধান্ত হয় পুর পরিষদের সমস্ত কর্মীদের করোনা পরিক্ষা করা হবে। সেই মোতাবেক দুইজনের রিপোর্ট পজিটিভ আসায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারন এই দুই কর্মীর সংস্পর্শে পুর এলাকার বহু মানুষ এসেছেন বলে ধারণা একাংশ লোকজনের। এদের চিহ্নিত করে করোনা পরিক্ষা করাটা পুর কর্তৃপক্ষের কাছে এক প্রকার চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। এমনিতেই উদয়পুর পুর পরিষদের একটি ওয়ার্ডের চারটি কন্টেইনমেন্ট জোনে ৪১ জন করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় গোটা পুর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে দুই পুর কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ায় পুর বাসির মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। এদিকে উদয়পুর শহরে বেশ কয়েকটি কন্টেইনমেন্ট জোন রয়েছে যেগুলিতে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। কন্টেইনমেন্ট জোনের বাইরেও বহু মানুষ ঘোরাফেরা করছে বলে ধারণা সাধারণ মানুষের। সঠিকভাবে সরকারি নির্দেশ পালন করছেন না পুরবাসীরা । তাই উদয়পুরে করোনা রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। আর তার জন্য সচেতন মহল দায়ী করছে মহকুমা ও জেলা প্রশাসনকে। প্রশাসন যদি আরও কঠোর না হয় তাহলে উদয়পুরে করোনা মোকাবেলা করা সম্ভব হবেনা বলে মনে করছেন সাধারণ জনগণ।
