জনতার কলম,ত্রিপুরা, বিশালগড় প্রতিনিধি :-আজ সকাল 10:30 থেকে দুপুর 12:05 পর্যন্ত প্রায় দেড় ঘণ্টারও অধিক সময় নেশা বিরোধী অভিযানে নামলেন কমলাসাগর ফাঁড়ির ওসি তাপস দাস এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা সূত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশা কারবারিরা প্রতিনিয়ত তাদের নেশা ব্যবসাকে বারিয়ে নিয়ে যাচ্ছেন।আর এই নেশা ব্যবসাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বাম আমলেরই কিছু নেতা থেকে শুরু করে বর্তমান রাম আমলের কিছু কার্যকরতারা পেছন থেকে ইন্ধন জুগিয়ে যাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের কমলাসাগর বিধানসভা পূর্বেই গাঁজা তৈরির ক্ষেত্রে একটা ইতিহাস রচনা করে দিয়ে গিয়েছিলেন। বর্তমানে সময় ও তার কোন পরিবর্তন হয় নি। প্রতিনিয়ত কমলাসাগর ফাঁড়ি কর্তব্যরত খাঁকি বাবুরা গাঁজা চারা প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছেন। আজ ও তার ব্যতিক্রম হয় নি। আজ কোনাবন গ্রাম পঞ্চায়েত এলাকার দুইটি গাঁজা নার্সারি থেকে প্রায় 3 লক্ষ 50 হাজার গাঁজার নার্সারি ধ্বংস করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনাবন এলাকার অন্যান্য জায়গায় তারা অভিযান চালাতে পারেন নি। তবে এ অভিযান তাদের প্রতিনিয়ত জারি থাকবে বল উনারা আশা ব্যক্ত করেন।
Monthly Archives
July 2020
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পূর্বদোয়া সামাজিক সংস্থা হার্ট অফ হিমিউনিটির ৩ টি স্টল
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা আগরতলা:- বৃহস্পতিবার রাজধানী আগরতলার 3 টি জায়গায় আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করা হয় পূর্বদোয়া সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত হার্ট অফ হিমিউনিটির ৩ টি স্টলের. এদিন রাজধানীর শঙ্কর চৌমুহনিষ্ঠিত হার্ট অফ হিমিউনিটির স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং পুর নিগমের মেয়ের ড: প্রফুল্লিজিৎ সিনহা মহোদয়. এদিনের অনুষ্ঠানে পূর্বদোয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক নীতি দেব বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পুর নিগম এবং সড়ক পরিবহন নিগমকে ধন্যবাদ জানান কেননা তিনি বলেন কোনো একটি সংস্থার মহৎ উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় কিন্তু রাজ্যের ২ টি দপ্তর রাজধানীর ৩টি জায়গায় স্টল স্থাপন করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছে. তাছাড়া এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে পূর্ব দয়া সামাজিক সংস্থার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ত্রিপুরাতে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে তাতে যে জায়গায় একটি জলপথে পরিকল্পনা করা অসম্ভব ছিল সেখানে তিন তিনটি জলপথে ব্যবস্থা হয়েছে তাছাড়া এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বহি রাজ্যের মানুষ রাজ্য যেভাবে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসবেন ঠিক তেমনি পূর্বদয়া সামাজিক সংস্থার স্টল ও দেখতে আসবেন. এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান দীপক মজুমদার, পূর্ব দেয়া সামাজিক সংস্থার সভাপতি আলকা সিনহা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা.
তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলো
গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।এর স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষ রোপন কর্মসূচি নিলো তেলিয়ামুড়ার নবচিন্তন ওয়েলফেয়র সোসাইটি।
বুধবার সংস্থার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে নানা প্রজাতির 20 টি চারা রোপন করা হয়।উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রুপক সরকার,কাউন্সিলার বিমল রক্ষিত,রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এর জুনিয়ার সাইন্টিস্ট সুশান্ত দাস,মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল,সংস্থার সম্পাদক চিরঞ্জীব দেব,সহ সদস্যরা।করোনা’ র এই সময়ে সামাজিক দূরত্ব মেনে পরিবেশ রক্ষার্থে ও বন সৃজন করতে সংস্থার এই কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা।এই কার্যালয়ে বকুল,কাঁঠাল,চাপা,দেবদারু,নিম,সহ বিভিন্ন গাছ লাগানো হয়।তাছাড়া তেলিয়ামুড়ার নানা স্থানে ,বিভিন্ন কার্যালয়ে এই সংস্থার উদ্যোগে বৃক্ষ রুপন কর্মসূচি নেওয়া হয়েছে ,এবং আগামীদিনে ও তা জারি থাকবে বলে সংস্থার কর্তৃপক্ষ জানান।
বলা বাহুল্য এই সংস্থা বেশ সুনামের সহিত রক্ত দান,,শিশুদের মধ্যে নানাবিধ প্রতিভা বিকাশে প্রতিযুগিতা,পাঠ্য পুস্তক দান,বস্র দান,বৃক্ষ রুপন,সহ নানাবিধ সামাজিক কর্মসূচি করে আসছে।
জনতার কলম,ত্রিপুরা,বিশালগড় প্রতিনিধি:- আজ সকাল 11 ঘটিকায় বিশালগড় অফিস টিলা এলাকায় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করতে এসে হাতেনাতে আটক হয় সুমন দেবনাথ নামে এক ছিনতাইবাজ। বাড়ি বিশালগড় নারাউড়া, ঘটনার সূত্রপাত হয় অফিস টিলা স্কুলের পেছনে একটি পুকুরের পাড় রাস্তা থেকে। প্রতিমা দাস স্বামী বিকাশ দাস বাড়ি বেলুয়াচড়, মানিক্যনগর। প্রতিমা দেবী অফিস টিলা বন বিহার উনার বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে উনার বোনের শরীর খারাপ হওয়াতে বোনকে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসেন।যথারীতি ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরার সময় অফিস টিলা স্কুলের পেছনে রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় উনাদের পেছনে ধাওয়া করে একটি যুবক। এই দুই মহিলা যখন অফিস টিলা পেছনে পুকুরের পাড় রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ই প্রতিমা দেবীর গলার থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নেওয়ার উদ্দেশ্যে টান মারেন। টের পেয়ে সাথে সাথে প্রতিমা দেবী উনার ডান হাত দিয়ে গলার স্বর্ণের চেইন ধরেন এবং বাঁ হাতে সেই চুরকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকেরা ছুটে আসার পূর্বে চটি উনাকে গলার হাতটা ছেড়ে পিছন দিক দিয়ে কিল ঘুষি লাথি মারতে থাকেন। এলাকার লোক জড়ো হওয়ার পূর্বেই চুর সেখানে জায়গা পালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পথ চলতি লোকেরা তাকে ধরে ফেলেন এবং তাকে উত্তম মাধ্যম দিতে থাকেন। তারপর সেখান থেকে তাকে অফিস টিলার যুবক সংঘ ক্লাবে নিয়ে আসার পথে সে আবার পালিয়ে যায়। লোকেরা তার পিছে ধাওয়া করেন এবং অফিস টিলা হাসপাতালের নিকট এসে অন্য আরেকটি বাড়িতে লাফিয়ে প্রবেশ করে । এই বাড়ি থেকে উত্তেজিত জনতা তাকে ধরে এনে উত্তম-মাধ্যম দেন এবং বিশালগড় থানায় খবর দেন। সেখান থেকে থানার এসআই তপন দেবনাথ এর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে সে চুরা সুমন দেবনাথ কে আটক করে
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- করোনা পরিস্থিতি সম্পর্কে সংগঠন এবং নেতৃত্বকে সঠিক তথ্য ও সহযোগিতা করার জন্য রাজনৈতিক ভাবে গঠিত 4 টি জেলার 23 টি বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে 23 জন অবজারভার। তাছাড়া আগামী 20 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 76 তম জন্মদিন উপলক্ষ্যে আগরতলা পোষ্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কার্যালয়ের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বসানো হবে 13 ফুট উচ্চতা সম্পন্ন একটি মর্মর মূর্তি। এদিন উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথাগুলি বলেন রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ সংগঠনের রাজ্য কনভেনার তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য অজয় কুমার মোড়ল। এদিন সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা প্রনজিৎ রায়, শান্তি কর্মকার, আব্বাস আলী প্রমুখ।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- কুঞ্জবন বি টি কলেজ সংলগ্ন টিএসআর ক্যাম্পে রহস্যজনক মৃত্যু এক জওয়ানের। মৃত জওয়ানের নাম নারায়ন দে (৪০)। জওয়ানের মৃত্যুর পেছনে ব্যাটেলিয়ানে বিরুদ্ধে অভিযোগ তুলে মৃতের পরিবার। মৃত জওয়ানের ছোট ভাই পঙ্কজ দে অভিযোগ, গত ২৭ ফেব্রুয়ারি ছেলের অসুস্থতার জন্য নারায়ণ দে ব্যাটেলিয়ানের কমান্ডেন্টের কাছ থেকে ছুটি নিয়ে রাজধানীর শালবাগানস্থিত হাতিপাড়া বাড়িতে যান। কিন্তু পরের দিন নারায়ণ দে কাছে ব্যাটেলিয়ানে কুন্দন সিং নেগি ফোন করে দেখা করার কথা জানান। সেই মোতাবেক জওয়ান নারায়ন দে ব্যাটেলিয়ানের কুন্দন সিং নেগির সাথে দেখা করলে ছুটি বিষয় নিয়ে একটা সময় বিতর্কে জড়িয়ে পড়েন দুজনেই। আর বিতর্ক থেকে জওয়ান নারায়ন দে মেজাজ হারিয়ে কুন্দন সিং নেগির উপর হাত তুলে। পরবর্তী সময়ে জওয়ান নারায়ণের পরিবারে মা এবং তার স্ত্রীকে ডেকে নিয়ে ব্যাটেলিয়ানের হর্তাকর্তা কুন্দন সিং নেগি জানান, নারায়নকে তার ভুলের জন্য শাস্তি অবশ্যই পেতে হবে। আর সেই মোতাবেক নারায়ণের বিরুদ্ধে বোধজং নগর থানায় মিথ্যা মামলা রুজু করা হয়। সে মোতাবেক ৪২ দিন নারায়ণকে জেলে থাকতে হয়। পরে জামিন পেয়ে কর্মস্থলে যোগদান করেন। তারপর থেকে জওয়ান নারায়ণকে মানসিক দিকে অত্যাচার করতেন ব্যাটেলিয়ানের কুন্দন সিং নেগি লোকজনেরা।এমনকি তাকে অনিয়মিত ডিউটি প্রদান করা হতো এবং তাকে খালি ঘরে আটকে রাখা হতো প্রায়ই বলে অভিযোগ মৃত জওয়ানের পরিবারের। এমনকি বুধবার সকালে বাড়ি লোকজনেরা নারায়ণ -এর কাছে ফোন করলে, জানানো হয় নারায়ণ আর নেই। ক্যাম্পে এসে যোগাযোগ করার জন্য। আর সেই মোতাবেক নারায়ণের পরিজনেরা ক্যাম্পে ছুটে এসে জানতে পারে, নারায়ণের মঙ্গলবার রাতে ২ টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল। আবার ভোর ৪ টা থেকে তার অনিয়মিত ডিউটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝে সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। কিন্তু পরিবার পরিজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। পরবর্তী সময় এন সি সি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ মর্গে পাঠায়। তবে এটা খুন নাকি আত্মহত্যা ধোঁয়াশায় পরিবারের লোকজনেরা। ঘটনায় মৃতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য প্রচারের দায়ে ও এক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক মন্তব্যের ফলে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- বুধবার রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুনী স্থিত ডিজি অফিসে এসপি মানিক দাস এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন, বৈঠকে শ্রী দাস রাজধানীর এডি নগরস্থিত জৈনেক কুলদীপ চক্রবর্তী নামক এক ব্যক্তি মতুয়া নামক এক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যঙ্গাত্মক একটি কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়াতে করেছেন বলে অভিযোগ, তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ, রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর ও রাজ্য বিজেপি কার্যালয়ের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে জঘন্য অপরাধের মামলা রুজু করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাকে আজই আদালতে তোলা হবে বলে জানান. পাশাপাশি রাজ্যের এক ছাত্রের বিরুদ্ধে ও মুখ্যমন্ত্রীর টুইটার একাউন্ট হ্যাক করে তাতে আগামী ২৪ তারিখ থেকে রাজ্যে সম্পূর্ণরূপে লক ডাউন চলবে বলে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে মামলা নিয়েছেন বলেও জানান তিনি.
নর পাষন্ডের দ্বারা শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়ার জারুলং বাড়ি এলাকা
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার তেলিয়ামুড়া থানায় এক শিশু কন্যাকে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। যদিও এই ঘটনাটি ঘটে আনুমানিক এক পক্ষ কাল পূর্বে। পুলিশ এই ঘটনার বিবরণ দিয়ে জানায়, তেলিয়ামুড়া থানাধীন জারুলং বাড়ি গ্রামের বাসিন্দা জৈনক উপজাতি সম্প্রদায়ের ব্যক্তির সাত (৭) বছরের শিশু কন্যাকে একই গ্রামের বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার যুবক ছেলে ধনঞ্জয় দেববর্মা (২৪) ঐ দিন সকালে অভিযুক্ত যুবক শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বলে জানান এবং ঘটনার পর প্রাণ নাশের ভয় ভীতি প্রদর্শন করা হয়। এতদিন ভয়ে কাউকে কিছু না বললেও সোমবার এই শিশু কন্যা তার মাকে সমস্ত বিষয় জানায়। পরে গ্রামের মুরুব্বীদের ঘটনাটি জানালে এই ব্যাপারে সালিশি সভার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও মীমাংসা হয়নি ঘটনার। ফলে এক প্রকার বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। তাছাড়া এ মানুষ রূপী পাষন্ড ঐ নাবালিকা শিশু কন্যার মাসিকে ও ধর্ষণ করার চেষ্টা করে বলেও জানান তিনি. পুলিশ জানায় অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক. নরপশুর দ্বারা জোরপূর্বক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জনতার কলম, ওয়েবডেস্ক ,অযোধ্যা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ৫ই অগাস্ট ভূমি পুজো হওয়ার কথা রয়েছে। ৩রা অগাস্ট থেকে অনুষ্ঠান শুরু হবে, চলবে ৫ই অগাস্ট পর্যন্ত। তিন দিন ধরে অনুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে। প্রস্তাবিত রাম মন্দিরের ভূমি পুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত। ভূমি পুজোর সময় এই পাত বসানো হবে বলে খবর। এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসও মহন্ত কমল নয়ন দাস। তাঁরা জানান, বারাণসীর পুরোহিতরা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এই পুরোহিতরা মার্চ মাসে রাম লাল্লার নতুন মূর্তি স্থাপনের সময়ও উপস্থিত ছিলেন। রামাচার্য পুজো হবে ৪ঠা অগাস্ট। এদিকে, ১২.১৩ মিনিটে ভূমি পুজোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এই সময় স্থির করেছেন মহন্তরা। গ্রহের অবস্থান বিচার করেই এই সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে, মন্দিরের প্রস্তাবিত মানচিত্র এবং উচ্চতাও পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, রাম মন্দিরে ৩ টির পরিবর্তে ৫ টি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোর্টের সিদ্ধান্তের পরেও মন্দির নির্মাণ নিয়ে সন্দেহ ছিল, তবে শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই বৈঠকে অংশ নিয়েছিলেন, মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র সহ ট্রাস্টের ১১ জন ট্রাস্টি। এছাড়া চারজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নিয়েছিলেন। প্রস্তাবিত মডেল অনুসারে, ২.৭৫ লক্ষ ,ঘনমিটার জমিতে নির্মিত রাম মন্দিরটি দুই তলা হবে। এই মন্দিরটির দৈর্ঘ্য হবে ২৪০ ফুট ও চওড়ায় হবে ১৪০ ফুট। এটির উচ্চতা হতে চলেছে ১২৮ ফুট। ৩৩০ টি বিম ও দুটি তলা মিলিয়ে মোট ২১২ টি স্তম্ভ সমেত এই মন্দিরের দরজা থাকবে পাঁচটি।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বাড়ির নিজ বসতঘরে খুন হল এক ব্যক্তি । ঘটনা উদয়পুর মহারানী ফাঁড়ির গন্ডা বাড়ি এলাকায় । নিহত ব্যক্তির নাম আনন্দ সাধন জামাতিয়া বয়স 56 । সূত্রে জানা যায় রবিবার রাত্রি 11 ঘটিকায় নিজ ঘরে স্ত্রী ও সন্তানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে দায়ের আঘাতে খুন হয় আনন্দ । পুলিশের প্রাথমিক ধারণা ঘটনার সময়ে স্ত্রী ও ছোট ছেলে সাধন ভক্ত জমাতিয়া ছিল । এলাকাবাসী কাছ থেকে জানা যায় সাধন ভক্ত জমাতিয়া গত কুড়ি দিন হয়েছে বহি রাজ্য শিলং থেকে বাড়িতে এসেছে । গতকাল রাত্রিতে আনন্দ জমাতিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঝগড়া বিবাদ করলেই ছোট ছেলে সাধন ভক্ত জমাতিয়া দা দিয়ে কুপিয়ে খুন করে পিতাকে । রাত্রিবেলায় ঘটনাস্থল থেকে পলাতক সাধন ভক্ত জমাতিয়া । ঘটনাস্থলে মহারানী ফাঁড়ির পুলিশ এবং আর কে পুর থানা ওসি সহ বিশাল পুলিশবাহিনী । পুলিশের প্রাথমিক তদন্তে ডগ স্কোয়াড ফরেনসিক টিম তদন্ত করছে । এলাকায় চাঞ্চল্য বিরাজমান ।
