জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্যের সাথে গোমতী জেলার উদয়পুর মহকুমাতেও করোনা ভাইরাস একের পর এক থাবা বসিয়ে চলছে। মহকুমা শাসকের অফিসের পর এবার উদয়পুর পোস্ট অফিসে থাবা বসালো করোনা। পোস্ট অফিসের এক কমচারীর মধ্যে পাওয়া যায় করোনা ভাইরাসের সংক্রমণ। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে পোস্ট অফিসের আধিকারিকরা। আগামী ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় গ্রাহক পরিষেবা। পোস্ট অফিস সূএে খবর পুরো অফিসটিকে সেনিটাইজার করা হবে। একের পর এক যেভাবে করোনা ভাইরাস উদয়পুরে তাঁর দাপট দেখিয়ে চলছে, তা নিয়ে চিন্তার ভাজ প্রশাসনিক মহলে।
Monthly Archives
July 2020
জনতার কলম,ওয়েবডেস্ক, নয়াদিল্লি : দেশে মৃত্যুর হার কমছে, তা একদিকে আশ্বস্ত হওয়ার মত খবর। কিন্তু রেকর্ড হারে সংক্রমণও ছড়াচ্ছে। এক্ষেত্রে নিজেদের সাবধানতা নিজেদেরই হাতে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো। কিন্তু করোনা ভাইরাস এখনও ভয়ঙ্কর ফর্মে। সাধারণ মানুষকে খুব সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন এখনও মারণ রোগ করোনা। তাই সুস্থ থাকা জরুরি। জনসমক্ষে বা প্রকাশ্যে মাস্ক না পরার আগে সেই সব মানুষগুলির কথা ভাবা দরকার, যারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের সঙ্গে লড়ে যাচ্ছে।মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- গ্রামে ঢুকে গ্রামবাসীদের কবুতর হাঁস মোরগ সহ বিভিন্ন ধরনের গৃহপালিত প্রানী ও পাখি মেরে ফেলে পালানোর গ্রামবাসীদের হাতে আটক তিন উপজাতি যুবক। ঘটনা, রবিবার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অধীন চন্দ্রপুর ভিলেজ এলাকায়। অভিযুক্ত তিন যুবকের নাম তালুক জমাতিয়া, হেনু জমাতিয়া এবং দিপু জমাতিয়া। বাড়ি উদয়পুর হদ্রা এলাকায়। গ্রামবাসীরা তিনজনকে এদিন হাতেনাতে আটক করে বন দপ্তরের কর্মীদের হাঁতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উদয়পুর রেল স্টেশন এলাকার পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে কবুতর, হাঁস মোরগ, বিভিন্ন ধরনের পাখি উধাও হয়ে যাচ্ছে। গ্রাম বাসীরা এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অবশেষে রবিবার ধানের সাথে বিষ মিশিয়ে কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি হত্যা করে ব্যাগে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার সময় তিন উপজাতি অংশের যুবককে হাঁতেনাতে আটক করে ফেলে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা দেবনাথকে। খবর পেয়ে গ্রাম প্রধান ঘটনাস্থলে এসে বন দপ্তরের কর্মীদের খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে অভিযুক্ত তিন জনকে নিয়ে যায়।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- এিপুরায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এক জেলার সাথে অন্য জেলার প্রতিযোগিতার লড়াই চলছে প্রতিদিন। করোনা সংক্রমণ ঠেকাতে এিপুরা সরকার সোমবার থেকে লকডাউন ঘোষনা দেয়। টানা তিনদিন ধরে চলবে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছু থাকবে বন্ধ। লকডাউন ঘোষনা হতেই উদয়পুরের শহরবাসীরা বাজারমুখি হতে থাকে সকাল থেকে। রবিবারের দিন ছিল উদয়পুরের সাপ্তাহিক হাট বাজার। অন্য দিনের তুলনায় রবিবারে বাজারে ক্রেতাদের ভীড় ছিল উপচে পড়া। তিল ধরার জায়গা ছিলনা উদয়পুর শহর জুড়ে। সকাল থেকে যানজটের ভীড়ে উদয়পুরের রাস্তাগুলি ছিল ব্যস্ত। যানজট নিয়ন্ত্রণে সেরকম ভাবে চোখে পড়ে টাফ্রিক ব্যবস্থা। করোনা ভাইরাসের নিয়মাবলী কে দুরে রেখে শহরবাসী ছিল বাজার করতে ব্যস্ত। বাজারে ভীড় নিয়ন্ত্রণে এদিন দেখা যায়নি প্রশাসনের কোন আধিকারিককে। যে যার মত বাজার করতে ব্যস্ত ছিল। বাজারে আসা অনেক ক্রেতা জানিয়েছেন সোমবার থেকে লকডাউন শুরু তিনদিনের। তাই ওনারা প্রাণের ঝুঁকি নিয়ে বাজারে এসেছেন বলে জানান আমাদের সংবাদ প্রতিনিধিকে।
নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো শিক্ষামন্ত্রী বাসভবনে
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ শ্রী বীর বল্লভ সাহার নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি সারাবছরই কিছু না কিছু সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন. আজ নিজেদের সামাজিক কর্মসূচি অঙ্গ হিসাবে আজ মাধ্যমিকে টপ টেন রেংকের একজন ছাত্র ও একজন ছাত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর হাত ধরে শিক্ষামন্ত্রী নিজ বাসভবনে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়. এ দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ নিখিল ত্রিপুরা শিক্ষক-কর্মচারীর সমিটির সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এই নিখিল ত্রিপুরা শিক্ষক সমিটির প্রতিষ্ঠাতা শ্রী বীর বল্লভ সাহার জীবন কাহিনী তুলে ধরেন এবং তিনি বিশ্বাস রাখেন এই মহান রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং অর্থনীতিবীদ যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের একজন নেতৃত্ব থাকতেন বলে. এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সাহাসহ নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতীর শিক্ষক-কর্মচারীরা
ফটিকরায় থানার অন্তর্গত বিদ্যাসাগর সেতুথেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি।
by prasenjit
written by prasenjit
ঘটনার বিবরনে জানাযায় আজ সকালবেলা ফটিকরায় থানার অন্তর্গত বিদ্যাসাগর সেতুথেকে মনু নদীতে ঝাপদিয়ে আত্ম হত্যাকরলো এক ব্যক্তি এমনটাই অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের। মৃত ব্যক্তির পরিচয় জানাযায়নি। মৃতব্যক্তির বয়স আনুমানিক ৫৫ হবে বলে জানাযায়। ঘটনার সঙ্গে সঙ্গে ফটিকরায় থানায় কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা এসে অঞ্জাত পরিচয় ব্যক্তিকে ফটিকারায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর রায় ঐ ব্যক্তিটিক মৃতবলে ঘোষনাকরেন। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়েযাচ্ছে।
জাতপাত ধর্ম নির্বিশেষে মৈত্রীর বন্ধনে আবদ্ধ রাখার পবিত্র উৎসব রাখি বন্ধনে মহামারীর প্রকোপ
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- আগামী ৩রা আগস্ট রাখি বন্ধন উৎসব. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে একি বন্ধনে আবদ্ধ করার জন্য ভাতৃত্ববোধ বজায় রাখার ক্ষেত্রে এই দিনটি উদযাপিত করেছিলেন. এই রাখি বন্ধন কে কেন্দ্র করে বিগত দিনগুলিতে দেখা যেত বিভিন্ন ধর্মের মানুষকে আনন্দে মেতে উঠতে. কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাসের তান্ডবের দরুন সারা দেশে জারি হওয়া ডাউনের ফলে রাখির দাম বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কম বেশি না থাকলেও চাহিদায় ঘাটতি পরিলক্ষিত হয়েছে এমনটাই জানালেন ব্যবসায়ী. রাখি বন্ধন শুধু যে বোন ভাইকে দেবে সেটা নয় আপনি যাকে ভালোবাসেন তাকেই রাখি দিতে পারেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন এর সূচনা করেছিলেন বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর লোকেরা যেন হিংসা ভেদাভেদ ভুলে একই বন্ধনে আবদ্ধ হয়ে যেন থাকে, কবিগুরু রবীন্দ্রনাথের রাখি বন্ধনের এই মনোভাব ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার.
নাবালিকা ধর্ষণকারীদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় ক্ষুব্দ এলাকার মানুষ
by prasenjit
written by prasenjit
জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- মঙ্গলবার রাত্রিতে এক ১৭ বছরের উপজাতি নাবালিকাকে গণধর্ষণের কারণে বৃহস্পতিবার তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় এক ধুন্ধুমার কাণ্ড ঘটে গেলো। এই উক্ত গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ৫ জন নরপশুর বাড়িতে ও দোকানে হামলা চালায় পার্শ্ববর্তী এলাকারই উপজাতি কয়েকজন যুবক। পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় একটি দোকানে। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রচুর TSR ও পুলিশ বাহিনী । ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার রাত্রিতে আনুমানিক প্রায় ৭ টা নাগাদ মুঙ্গিয়াকামী এলাকার ১৭ বছরের এক নাবালিকাকে ৫ জন যৌন দস্যু মিলে একটি প্রাইভেট গাড়ি করে খাসিয়ামঙ্গলের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই গাড়ির মধ্যে দফায় দফায় ওই নাবালিকাকে ৫ জন যৌন দস্যু মিলে ধর্ষণ করে। পরে ওই নাবালিকাকে রাত প্রায় আনুমানিক ৮ টা নাগাদ নেতাজীনগরের ইউবিআই ব্যাংকের সামনে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে যায় । পরে ওই নির্যাতিতা নাবালিকা ওই ৫ জনের নামে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করে । যদিও এর মধ্যেই প্রেমিক রূপেশ সরকারকে পুলিশ গ্রেফতার করেছে । কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে আজ তথা বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ । জানা গেছে যৌন দস্যু অভিযুক্ত বাকিদের বাড়ি, উল্লেখ্য যারা পলাতক – কাসেম মিঞ্চা, আহমেদ আলী, জাবেদ মিয়া, গণি মিয়া, তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় । বৃহস্পতিবার চাকমাঘাটের পার্শ্ববর্তী এলাকার কয়েকজন উত্তেজিত যুবক এসে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় । ভাঙচুর করা হয় অভিযুক্তদের ৫ টি বসতবাড়ি ও ২ টি দোকান অগ্নিসংযোগ করা হয় এই গণধর্ষণের অন্যতম অভিযুক্ত কাশেম মিয়ার দোকানে । পরে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে ও তেলিয়ামুড়া থানায় । এই উত্তপ্ত খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছুয় বিশাল পুলিশবাহিনী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা । যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে । সেই সাথে পুরো এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ ও TSR বাহিনী ।
বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে রাজধানীর বুকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো
by prasenjit
written by prasenjit
জনতার কলম , ত্রিপুরা, আগরতলা,প্রতিনিধি:- বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে কমিউনিস্ট পার্টি মাক্সবাদীর সর্বভারতীয় স্তরের কর্মসূচি হিসাবে শহরের বুকে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিআইটিইউসহ বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়. এদিনের কর্মসূচির মূল বিষয়বস্তু হলো গরিব প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা এবং যে পরিবারগুলি ইনকাম ট্যাক্স দেই না তাদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক অনুদান দেওয়া. কেননা এই বিপন্ন মুহূর্তে মানুষ অনাহারে অর্থাভাবে মরছে কোথাও কোনো কাজ নেই. তাছাড়া সীমান্তবর্তী এলাকায় চলা লকডাউন নিয়েও মুখ খুললেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর. তিনি জানান লকডাউন চলছে ৬দিন হয়ে গেলেও মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না কৃষকরা মাঠে যেতে পারছেন না কিভাবে চলবে এই দেশ এবং তিনি বর্তমান রাজ্য সরকারকে তুলোধুনো করে বলেন যে বর্তমানে রাজ্য সরকার কেড়ে নিয়েছে মানুষের বাক স্বাধীনতা অধিকার তা সত্ত্বেও নানান সমস্যা আক্রমণ থাকার পরেও আন্দোলনে নামছেন সাধারণ মানুষ. আগামী দিনে বিরোধী দলের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি জারি থাকবেন বলেও জানান পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর.
14 দিনের কন্টাইন্মেন্ট জুন শেষ হওয়ার পর ব্যারিকেড খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে আড়ালিয়া এলাকার এলাকা বাসি
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- পর পর ২ জন ব্যক্তি করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর আড়ালিয়া এলাকাকে কোন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয় পরে ব্যারিগেট. তারপর আজ ১৪ দিন শেষ হওয়ার পর এলাকাবাসীরা ব্যারিগেট খুলে দেওয়ার জন্য আন্দোলনে নেমে পরে, এদিন প্রশাসনিক এক আধিকারিক জানান এদের ১৪ দিনের কোন্টাইনমেন্ট জোন শেষ হলেও প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে সে নির্দেশিকা অনুযায়ী কোন্টাইনমেন্ট জোন এর পরে অরেঞ্জ জোন হিসাবে ঘোষণা করা হয় সদর মহকুমা শাসক যদি চায় তাহলে তাদের রিলিফ করে দিতে পারে নতুবা সেই নির্দেশিকা ভাঙা অসম্ভব বলে ব্যক্ত করেন তিনি. তাছাড়া যারা রয়েছেন বাইরে কর্মসূত্রে যান তাদের রিলিফের বিষয় নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি.
