জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- শুক্রবার রাজধানীর মহাকরণে রাজ্যের ক্রীড়া ও খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব এক সাংবাদিক বৈঠকে মিলিত হন এবং এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রেশনিং ব্যবস্থার কথা তুলে ধরে তিনি জানান রাজ্যে রেশন সামগ্রী তুলার পর যে মোবাইল নম্বরটি রয়েছে তাতে ম্যাসেজ চলে যায়, তাছাড়া ওয়ান নেশন ওয়ান রেশন যে রেশনিং সিস্টেম চালু হয়েছে রাজ্যে তা সফলভাবে চালু করতে পেরে খুশি প্রকাশ করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব. পাশাপাশি ভারতবর্ষের এতোগুলু রাজ্যের মধ্যে গোয়া, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরায় শুধু এই প্রকল্প শুরু হয়েছে বলে জানানোর সাথে এই প্রকল্পে ত্রিপুরা রাজ্য অনেক এগিয়ে থাকার বিষয়টাকে গর্বের বলে অভিমত ব্যাক্ত করেন তিনি.
Monthly Archives
July 2020
অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ১০জন পুরুষ ও মহিলা কে হাতেনাতে ধরল পূর্ব থানা ও পূর্ব মহিলা থানার পুলিশ
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর পূর্ব থানার অন্তর্গত বি.কে রোডস্থিত একটি বেসরকারি হোটেলে রাজধানীর পূর্ব থানা ও পূর্ব মহিলা থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১০জন পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ. তাছাড়া এই পুলিশি অভিযানের খবর পেয়ে হোটেলের দ্বিতল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার ফলে কোমর ভেঙে আহত হয়ে যায় এক যুবতী, পরে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে আহত যুবতীটিকে উদ্ধার করে নিয়ে যায়. তাছাড়া পুলিশ এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে তদন্ত চালাবে বলে জানিয়েছে.
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- আজ থেকে শুরু হল রাজ্যের সীমান্তবর্তী এলাকার ৭ দিন ব্যাপী লক ডাউনের পর্ব. তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ব্যারিগেট ও লক ডাউনের বিধিনিষেধ মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে. কিন্তু রাজ্যের একটি সীমান্তবর্তী এলাকায় লন্ডনের লকডাউন এর বেরিগেট নিয়ে অভিযোগ আনলেন এক দোকানদার তার বক্তব্য গতকাল সকাল বা দুপুর দিকে যদি এই নিয়ম নীতি বিধি-নিষেধ নিয়ে সচেতন করে যত প্রশাসনের পক্ষ থেকে তাহলে এরা নিশ্চিত হতে পারতেন যে লক ডাউন চলাকালীন তাদের দোকান খুলতে পারবে কিনা তা নিয়ে. কিন্তু এখন দোকানের মালপত্র কেনার পর যখন দেখা যাচ্ছে যে ওনার দোকান লকডাউন এর বেড়িগেটের মধ্যে পড়ে গেছে এখন সেই ক্ষতিপূরণ কে দেবে বা কিভাবে সেই ক্ষতিপূরণ মেনেজ করবে তা নিয়ে চিন্তার ভাঁজ উনার কপালে. এখন দেখার সীমান্তবর্তী এলাকার ওই দোকানদারের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় রাজ্যের প্রশাসন.
স্বপ্নের বাস্তবায়নে আর হাতেগুনা কয়েকটি দিন বাকি, রাজ্যে পৌঁছতে চলছে স্বপ্নের জাহাজ
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- রাজ্যের মানুষের জন্য ঐতিহাসিক দিন আজ , কেননা ভারত ও বাংলাদেশের মধ্যে নৌ পরিবহন দিয়ে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হতে চলছে সমুদ্র বন্দরের মাধ্যমে। ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির সাথেও সমুদ্র বন্দরের মাধ্যমে যোগাযোগ স্থাপনে সহজ হবে পাশ্ববর্তী দেশ বাংলাদেশের। পণ্যবাহী জাহাজটি কলকাতা বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে রাজ্যে এবং আসামে প্রবেশ করবে বলে জানা যায়। তাছাড়া ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পণ্যবাহি জাহাজের মাধ্যমে রাজ্যে পণ্য আনার যে স্বপ্ন দেখেছিলেন তা সফল হল বলে বলাই চলে। ধারণা করা হচ্ছে আগামী ২১শে জুলাইয়ের মধ্যে রাজ্যে পৌঁছে যাবে পণ্যবাহী জাহাজ।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- রাজ্যে মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ঘর থেকে বেরুলে মুখে ম্যাক্স পড়া নিয়ে নির্দেশিকা জারি করার পরেও মানুষের মধ্যে এখনো সেই সচেতনতা পরিলক্ষিত হলো না. তাঁরই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় ম্যাক্স বিরোধী অভিযানে নামলো রাজ্যের প্রশাসন.
বর্তমান রাজ্যের মহামারী এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ যেন সকলেই এই ম্যাক্স ব্যবহারে সচেতন হয় তাঁরই উদ্দেশ্যে এই কর্মসূচি বলে জানান প্রশাসনের এক আধিকারিক.
মাধ্যমিক পরীক্ষায় প্রথম/দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন গোমতী জেলা পরিষদের এক নং আসনের সদস্য টিটন পাল
written by janatar kalam
জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার বাগমা কমিউনিটি হলে সামাজিক দূরত্ব বজায় রেখে গোমতী জেলা পরিষদের ১নং নির্বাচনী ক্ষেত্র এলাকার মাধ্যমিক পরীক্ষায় প্রথম/দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানালো গোমতী জেলা পরিষদের এক নং আসনের সদস্য টিটন পাল। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে টিটন পাল ছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় বাগমা এলাকার প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন কৃতি ছাত্র ছাত্রীদেরকে গোলাপ ফুল, কলম, মাস্ক এবং মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- বেসরকারি একটি সংস্থার বিরুদ্ধে বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ আনল ওই সংস্থায় কর্মরত কর্মচারীরা. ঘটনা সূত্রে জানা যায় ঐ সংস্থার কর্মচারীদের প্রথমে সংস্থার পক্ষ থেকে কর্মচারীদের বিদ্যুৎ নিগমে নিয়োগ করানো হয়, কিন্তু নিয়োগের ২, ৩ মাস গড়িয়ে গেলেও বেতনের টাকা না পাওয়ায় ক্ষোভে ফুলে উঠে কর্মচারীরা. তাঁরই জেরে আজ রাজধানীর মহারাজগঞ্জ বাজারে এনআইবিএস এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মচারীরা. তাঁদের দাবী সংস্থা যেন তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেয়.
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- রাজ্যে এই বিপন্ন পরিস্থিতিতে রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে রোগী নিয়ে আসা রোগীর আত্মীয় পরিজনদের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দ্বারা সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাসপাতালে নিয়মনীতি মেনে চলা এবং হাসপাতালের ভেতরে যাতে ভিড় না জমায় তা নিয়ে সচেতন করার চেষ্টা চালালেও কোন হেলদোল পরিলক্ষিত হ’ল না জনসাধারণের মধ্যে. কেননা রাজ্যে যেভাবে ক্রমাগতভাবে বেড়েই চলছে করোনা সংক্রমনের সংখ্যা তাতে হাসপাতালে ভিড় জমালো করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তা রক্ষী.
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- মাতাবাড়িতে ভয়াবহ যান দুর্ঘটনা. অল্পেতে প্রাণে রক্ষা পেলো তিন দিনের শিশু সহ চার যাত্রী l জানা যায় দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর মাতাবাড়ি সড়কের ফুলকুমারী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় জাতীয় সড়কে l ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী l দমকলের কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে পৌঁছে দেয় l সেখানেই তাদের চিকিৎসা চলছে l স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, সাব্রুম মনুঘাটের বাসিন্দা শান্ত লক্ষী ত্রিপুরার (৪৫) পরিবারের এক প্রসূতি মা তিন দিন আগে এক সন্তানের জন্ম হয় l বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতাল থেকে ছুটি দেয় l এর পর উদয়পুর গোকুলপুর এলাকার মারুতি চালক স্বপন বণিক কে নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেয় l ফুলকুমারী এলাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকায় উল্টু দিক থেকে আসতেই মুখুমুখি ধাক্কা দেয় l এতে নব জাতক শিশুর গাড়িটি জাতীয় সড়কে উল্টে যায় l এতে ওই গাড়ির চালক সহ চার যাত্রী আহত হয় l তাদের তিন জন আহতদের একটি প্রাইভেট গাড়ি দিয়ে গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় l আর দমকলের কর্মীরা অপর যাত্রী শান্ত লক্ষী ত্রিপুরা (45) কে জেলা হাসপাতালে নিয়ে যায় l প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় l এদিকে এই দুর্ঘটনায় দুটি গাড়ি , একটি স্কুটি ও একটি মোটর বাইক ব্যাপক ক্ষতি হয়.
ভারতকে বিপাকে ফেলার চেষ্টায় চিন, নেপালের পর এবার ঢাকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টায় বেজিং
written by janatar kalam
জনতার কলম ওয়েব ডেস্ক ,নয়াদিল্লি: ভারতের সঙ্গে বিবাদ জিইয়ে রাখতে বাংলাদেশকে ব্যবহার করার নয়া কৌশল নিয়েছে চিন। করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠানো থেকে শুরু করে বাংলাদেশ থেকে চিনে রফতানি করা পণ্যে ৯৭ শতাংশ শুল্ক মুক্ত করেছে চিন। এমনকী করোনার টিকা আবিষ্কার হলে তা দ্রুত বাংলাদেশে পাঠানোরও আশ্বাস দিয়েছে চিন। তবে বেজিংয়ের পদক্ষেপে নজর রয়েছে দিল্লির। এই আবহেই সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে দুঁদে কুটনীতিবিদ বিক্রম ডরাইস্বামীকে।নেপালকে ক্রমাগত ভারত-বিরোধী কার্যকলাপে মদত জুগিয়ে চলেছে চিন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পকেটে পুরে ফেলতে অনেকটাই সক্ষম হয়েছে জিংপিং প্রশাসন। অবশ্য চিন-সখ্যের জেরে ইতিমধ্যেই তার খেসারতও দিতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীকে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গেও সখ্যতা বাড়িয়ে চলেছে চিন। জিংপিং প্রশাসনের সেই চেষ্টায় সাড়া মিলেছে হাসিনা সরকারের তরফেও। ফলে এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে মোদী সরকারও। আগামী সেপ্টেম্বরেই বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গঙ্গোপাধ্যায় দাস বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) হয়ে দিল্লিতে ফিরবেন।
