জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- দেশের কৃষকসমাজ বিপর্যস্ত। দেশের কৃষকসহ শ্রমজীবি মানুষের ছয় দফা দাবিতে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর নিকট ই-মেল প্রেরন করলো সারা ভারত কৃষক সভা। সোমবার সংগঠনের গোমতী জেলা কমিটি, উদয়পুর মহকুমা কমিটি ও উদয়পুর মহকুমার ১৪টি অঞ্চল কমিটি একযোগে ছয় দফা দাবি’র সমর্থনে ই-মেল প্রেরন কর্মসূচী অনুষ্ঠিত করে উদয়পুর থেকে। কৃষক নেতৃত্বের ছোট জমায়েতের মধ্যদিয়ে এদিন অনুষ্ঠান শেষে দাবির প্রেক্ষাপট নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কৃষক নেতৃত্ব। দেশের ২৩ কোটি পরিবার যারা আয়কর দেন না তাদের মাসিক ৭৫০০ টাকা দেওয়া এবং মাথা পিছু বিনামূল্যে ১০কেজি খাদ্য সামগ্রী প্রদান, রেগা প্রকল্পে দৈনিক ৬০০টাকা মুজুরিতে ২০০ দিনের কাজ নিশ্চিত করা এবং কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমাতে কৃষিকাজে রেগাকে অন্তর্ভুক্ত করা, কৃষিজ পন্যের সহায়ক মূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিস-শ্রম আইন-বিদ্যুৎ আইন পরিবর্তন সম্পর্কিত অর্ডিন্যান্স বাতিল করা ইত্যাদি ছিলো ছয় দফা দাবি সনদে। এদিন ই-মেল প্রেরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক নিতাই বিশ্বাস, মহকুমা সম্পাদক নিখিল দাস, সভাপতি ব্রজলাল দাস প্রমুখরা।সাংবাদিক সম্মেলনে কৃষক নেতৃত্বরা জানান, গোটা গোমতী জেলার প্রত্যেকটি কৃষক ইউনিট থেকে এই ছয় দফা দাবিতে ই-মেল প্রেরন করা হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট। এমনিতে গোটা দেশে বিগত বেশ কয়েক বছর যাবৎ কৃষক, কৃষিশ্রমিকের অবস্থা দুর্বিসহ। আর লকডাউনের ফলে কৃষকরা একেবারে বিপর্যস্ত। দেশ-রাজ্যের সরকারগুলি এ সময়ে কৃষকদের পাশে না দাঁড়ালে কৃষক মৃত্যুর মিছিল দেখা দেবে। এবিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করে ব্যবস্থা গ্রহণের দাবিতেই গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই কর্মসূচী নিয়েছে। তাছাড়া এ দাবিতে জেলা, মহকুমার প্রতিটি স্থানে ব্যাপক পোস্টারিং কর্মসূচীও নেওয়া হয়েছে বলে জানান নেতৃত্বরা।
Monthly Archives
June 2020
জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি :- কাঁকড়াবন, মাতাবাড়ি ব্লকের পর এবার গোমতী জেলার টেপানিয়া ব্লকের পর্যালোচনা বৈঠক করলেন সাংসদ প্রতিমা ভৌমিক l
বৈঠকে একটিও গ্রামীণ রাস্তা যাতে কাঁচা না থাকে সেই বিষয়ে গুরুত্ব দেন সাংসদ প্রতিমা ভৌমিক l সোমবার দুপুরে টেপানিয়া ব্লকের কনফারেন্স হলে ব্লকের সার্বিক উন্নয়নমূলক কাজের উপর পর্যালোচনা বৈঠকে গুরুত্ব দেন সাংসদপ্রতিমা ভৌমিক l এই বৈঠকে সাংসদ বিভিন্ন আধিকারিকদের উদ্দেশে বলেন , কৃষকের কোন জমি অনাবাদি থাকা যাবেনা l সংসদ দপ্তরের আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছেন , রাজ্য সরকারের এই সময়ে কি কি কাজ হয়েছে l আর কি কি কাজ বাকি আছে l তিনি আধিকারিকদের উদ্দেশে বলেন রাজ্যের জনগণের স্বার্থ্যে কি ভাবে কাজ করলে জনগণের উন্নতি হবে সেই বিষয়ে নতুন ভাবনার উদ্ভব ঘটানোর উপর সংসদ গুরুত্ব দেন l একই সঙ্গে , সাংসদ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সঠিক ভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন l এই ধরণের প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোন রকম রং দেখা না হয় সেই বিষয়েও সাংসদ স্পষ্ট করে বলে দেন l কৃষি কাজের ক্ষেত্রে কোন বিষয়ে যদি জল সেচের সমস্যা থাকে সেই বিষয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণ করে কৃষি কাজ বৃদ্ধির উপর সংসদ গুরুত্ব দেন l এছাড়া আত্ম নির্ভর ভারত গঠনে সরকারের উদ্যোগ গুলি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব নিতে হবে l এই বৈঠকে সংসদ ছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া আর.ডি ব্লকের বি ডিও প্রণয় দেবনাথ , , বিধায়ক রাম পদ জমাতিয়া , গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী , জেলা সহকারি সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সকল পঞ্চায়েত প্রধান প্রমূখ l
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- আজ হিন্দু ধর্মাবলম্বীদের অম্বাবুচি তিথি. এই তিথিতে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মহিলাদের সিঁদুর খেলায় ও দর্শনার্থীদের ভিড়ে মন্দিরের পূজা অন্যমাত্রা পেত, কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাস আতঙ্কে রাজ্যের জেলাশাসক মন্দিরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে আর এই নিষেধাজ্ঞা কে মান্যতা দিয়ে মন্দিরের গেটের তালা ঝোলালো পুরোহিতরা, গেটে তালা ঝুলানোর পরেও মন্দিরের বহির্ভাগে নিজেদের পরিবারের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মাততে দেখা যায় মহিলাদের, গেটে তালা ঝুলানো নিয়ে মন্দিরের এক পূজারীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ যাতে না বাড়ে তারই পরিপ্রেক্ষিতে জেলাশাসকের নির্দেশকে মান্যতা দিয়ে মন্দিরে তালা ঝুলানো হয় বলে জানান তিনি.
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:-সোমবার ১০৩২৩ ভিক্টিমাইজড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়. এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্য শিক্ষা মন্ত্রী শ্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে ১০৩২৩ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন বিগত দিনে ১০৩২৩ শিক্ষকের একটি অংশ যারাই দেখা যাচ্ছে বারবার আইন নিজের হাতে নিয়ে নিচ্ছেন তাদেরকে আইন নিজের হাতে নিতে বারণ করলেন শিক্ষামন্ত্রী, কেননা এরা যদি আইন নিজের হাতে নিয়ে কোন বিপদে পড়ে তাহলে এর দায় শিক্ষামন্ত্রী থাকবে না বলে জানালেন, পাশাপাশি আগামী ২৭শে জুলাই ১০৩২৩ এর একটি মামলা সর্বোচ্চ আদালতে উঠবে এবং সেখানে ১০৩২৩ এর নেগেটিভিটি কিছুই থাকবে না যা থাকবে পসিটিভ থাকবে বলে জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্ট যাই কিছুই বলুক না কেন সরকারের পক্ষ থেকে 10323 এর জন্য কিছু একটা ব্যবস্থা হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী.
সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্তের জেরে আতঙ্ক এলাকায়, বন্ধ সামান্য রোগীর পরিষেবা
written by janatar kalam
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বক্সনগর: গোটা বিশ্বে করোনা আক্রান্ত যখন জর্জরিত তখন ত্রিপুরা রাজ্য ও বাদ পড়েনি, বিশেষ করে বহি রাজ্য থেকে আসা লোকদের মধ্যে করুণা পজেটিভ লক্ষ্য করা যায়, বহি রাজ্য থেকে আসা লোকদের চিকিৎসা পরিষেবা করতে গিয়ে রাজ্যের বহু স্বাস্থ্য কর্মী ও আক্রান্ত হয়েছেন এরমধ্যে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী কর্মী রয়েছেন, ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক মাস যাবত ত্রিপুরা রাজ্যর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের সাথে ফাইট করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন, এই ফাইট করতে গিয়ে দেখা গেছে স্বাস্থ্যকর্মীরা বিভিন্নভাবে করুণায় আক্রান্ত হয়েছেন, রবিবার রাত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন যে গতকাল ১১৭৫ জন করুণা পরীক্ষা করে ৩৫ জনের করুণা পজিটিভ পাওয়া যায় এরই মধ্যে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ও একজন কর্মীর করুনা পজিটিভ বলে জানায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর দিপ্ত নিল নাথ, স্বাস্থ্য কর্মীর বাড়ি কমলাসাগর এলাকায় খবর পেয়ে স্বাস্থ্যকর্মীর আধিকারিকরা প্রথমে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যায় পরে লালসিংমুড়া কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হয়., এই স্বাস্থ্যকর্মীর বর্তমানে চিকিৎসা চলছে, এই খবর বক্সনগর এর চাউর হতেই গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এদিকে সংবাদকর্মীরা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখতে পায় সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্মীদের লালা পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলায়, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডঃ শুভ্রনীল জানান আতঙ্কের কিছু নয় সরকারি নির্দেশ মেনে সর্তকতা অবলম্বন করতে হবে, এদিকে এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা বর্তমানে আপাতত বন্ধ বলে ঘোষণা করেন চিকিৎসকরা.
ইটভাট্টার মালিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা শ্রমিকদের
by prasenjit
written by prasenjit
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বক্সনগর:- করোনা ভাইরাস এর আতঙ্কে গোটা দেশব্যাপী দেশের প্রধানমন্ত্রী লকডাউন এর ঘোষণা দিয়েছিলেন আর সেই লকডাউন এ রাজ্যে আটকে পড়েন বহি রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকরা. রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে যে জায়গায় চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন সে জায়গায় পিছিয়ে রইল বক্সনগর রাম ঠাকুর ইটভাট্টার শ্রমিকরা. জানা যায় রবিবার ইটভাট্টার শ্রমিকরা বক্সনগর থেকে হেঁটে চন্দ্রপুর আসলো। তাদের অভিযোগ এরা মালিকপক্ষের কাছে বর্ষার মরশুম এসেছে তাদের বাচ্চাদের নিয়ে বাড়ি যাওয়ার অনুরোধ জানালেও মালিকরা নাকি তাদের যেতে দিচ্ছে না এবং তাদের উপর মানসিক অত্যাচারের কথা ও জানান একজন শ্রমিক তাছাড়া মালিক নাকি তাদেরকে কোন টাকা পয়সা দেয় না বলেও জানান এরা। এখন তারা এখান থেকে হেঁটে কুচবিহারের উদ্দেশ্যে রওনা হবে শ্রমিকরা বলে জানা যায়।
করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য পশ্চিম বগাবাসা গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেওয়া হয়েছে ব্যারিকেড
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা ,উদয়পুর:- সিপাহীজলা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোগীদের সংখ্যা বাড়ার ফলে সিপাহীজলা জেলার তিনটি ব্লককে কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষনা দেন সিপাহীজলা জেলার জেলাশাসক। এরমধ্যে একটি হলো নলছড় ব্লক। তাই সোনামুড়া মহকুমা ধীন নলছড় ব্লক অধীন পশ্চিম বগাবাসা গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। আর সেখানে পুলিশি প্রহড়া চলছে। যাতে করে এই ব্যারিকেড অতিক্রম করে কেউ এই এলাকা থেকে ঐ এলাকা কিংবা ঐ এলাকা থেকে এই এলাকায় না আসতে পারেন। উদ্যেশ্য একটাই যাতে কোনও অবস্থাতেই করোনা ভাইরাস এর সংক্রমণ অন্য এলাকায় না ছড়ায়।
সাংবাদিকদের ও তাদের পরিবারের লোকজনদের সুস্বাস্থ্য কামনায় স্বাস্থ্য শিবিরের আয়োজন আই এল এসের
written by janatar kalam
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- বর্তমানে মহামারী করোনা ভাইরাসের এই করুন মুহূর্তে সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যের জনগণের কাছে সঠিক তথ্য বা খবর পৌছে দেওয়ার উদ্দেশ্যে নিজেদের দায়িত্বে সচল রয়েছেন, তাই রাজ্যের সাংবাদিকদের ও তাদের পরিবারের লোকজনদের সুস্বাস্থ্য কামনায় রাজধানীর প্রেসক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্যে আই এল এস এর উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, এদিনের শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে উপস্থিত ছিলেন সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য কর্মকর্তারা. এদিন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইএলএস হাসপাতালকে কৃতজ্ঞতা জানান, কেননা আইএলএস হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই রাজ্যের সাংবাদিকদের পাশে সবসময় থেকেছেন বলে জানান তিনি. পাশাপাশি রাজ্যের সাংবাদিকদেরও আইএলএস হাসপাতালের পাশে থাকা অঙ্গীকারবদ্ধ বলেও জানান. তাছাড়া ভবিষ্যতেও আই এল এস হাসপাতাল এভাবে সাংবাদিকদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি.
নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য প্রশাসনের, উদ্ধার ১৮০ কেজি গাজা, লরি সহ আটক ৩
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশাবিরোধী অভিযানে নেমে আজ বড়সড় সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া থানার পুলিশ । ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের ‘DSP’ সোনাচরন জমাতিয়া ও তেলিয়ামুড়া থানার Sub Inspector প্রীতম দত্তের নেতৃত্বে ১৪ চাকার একটি লড়ি-তে তল্লাশি চালিয়ে ১৮০ কেজি গাঁজা ও লড়ি সহ ৩ জনকে আটক করা হয় । ঘটনা আজ তথা রবিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানার সামনে । ঘটনার বিবরণে জানা যায়, আজ ভোরে তেলিয়ামুড়া ট্রাফিকের ‘DSP’ সোনাচরণ জমাতিয়া গোপন সংবাদ পায় যে, ১৪ চাকার একটি লড়িতে করে শুঁকনো গাঁজার প্যাকেট আসবে । আর সেই খবর পেয়ে ‘DSP’ সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তেলিয়ামুড়া থানার সামনে উৎ পেতে বসে থাকে । আর খবর মতোই ঠিক ভোর ৪ টা নাগাদ BR 03-GA-9114 নম্বরের একটি ১৪ চাকার লড়ি আসছে প্রত্যক্ষ করে ‘DSP’ সোনাচরণ জমাতিয়া সহ পুলিশকর্মীরা গাড়িটি জাতীয় উদ্ধার করে । সেইসাথে পুলিশ লড়িতে থাকা ৩ জনকে আটক করেছে । খবর পেয়ে থানায় ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তথা তেলিয়ামুড়ার SDPO বি. জগদীশ্বর রেড্ডি । পুলিশ তদন্তের স্বার্থে ধৃত ৩ জনের নাম জানায় নি । তবে জানা যায়, লড়িটি জিরানীয়া থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এমন সংবাদই জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক তথা SDPO বি. জগদিশ্বর. রেড্ডি । তবে এই শুঁকনো গাঁজার প্যাকেটের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলেও তিনি জানান । তিনি আরও জানিয়েছেন, আগামী দিনেও তাদের এইরকম নেশামুক্ত অভিযান জারি থাকবে ।।
উদয়পুর নজরুল গ্রন্থাগারের ছাদ থেকে সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থাপনায় ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- রবিবারের সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান এই দশকের শেষ সূর্যগ্রহণ। পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩১ সালের ২১শে মে। ফলে অনেকেই শৈশবে সূর্যগ্রহণ দেখার স্মৃতি থেকে বঞ্চিত হবেন। কারো জন্য হয়তো এটিই জীবনের শেষ সূর্যগ্রহণ দেখার সুযোগ।স্বাভাবিকভাবেই এই গ্রহণ নিয়ে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সবার মধ্যে উৎসাহ তুঙ্গে। তবে উৎসাহে কিছুটা বাদ সেধেছে করোনা ভাইরাস। উপযুক্ত নিরাপত্তা ছাড়া সূর্যের দিকে তাকানো বিপদজনক। তাই ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নিরাপদ সোলার ফিল্টার ও কম্পিউটার নিয়ন্ত্রিত টেলিস্কোপের সাহায্যে উদয়পুর নজরুল গ্রন্থাগারের ছাদ থেকে সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা করেছে। তবে কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশাবলী কঠোরভাবে প্রযোজ্য করেই এদিন সকাল ১১ টা থেকে দুপুর 2 টা ১৫ পর্যন্ত. নিরাপদ সোলার ফিল্টার ও কম্পিউটার নিয়ন্ত্রিত টেলিস্কোপের সাহায্যে উদয়পুর নজরুল গ্রন্থাগারের ছাদে সকলের জন্য সূর্যগ্রহন দর্শনের ব্যবস্থা করেন। এদিন সার্বিক বিষয়টি পরিচালনা ও তত্ত্বাবধান করেন ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্পাদক অয়ন সাহা।
