ইটভাট্টার মালিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা শ্রমিকদের

Date:

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বক্সনগর:- করোনা ভাইরাস এর আতঙ্কে গোটা দেশব্যাপী দেশের প্রধানমন্ত্রী লকডাউন এর ঘোষণা দিয়েছিলেন আর সেই লকডাউন এ রাজ্যে আটকে পড়েন বহি রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকরা. রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে যে জায়গায় চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন সে জায়গায় পিছিয়ে রইল বক্সনগর রাম ঠাকুর ইটভাট্টার শ্রমিকরা. জানা যায় রবিবার ইটভাট্টার শ্রমিকরা বক্সনগর থেকে হেঁটে চন্দ্রপুর আসলো। তাদের অভিযোগ এরা মালিকপক্ষের কাছে বর্ষার মরশুম এসেছে তাদের বাচ্চাদের নিয়ে বাড়ি যাওয়ার অনুরোধ জানালেও মালিকরা নাকি তাদের যেতে দিচ্ছে না এবং তাদের উপর মানসিক অত্যাচারের কথা ও জানান একজন শ্রমিক তাছাড়া মালিক নাকি তাদেরকে কোন টাকা পয়সা দেয় না বলেও জানান এরা। এখন তারা এখান থেকে হেঁটে কুচবিহারের উদ্দেশ্যে রওনা হবে শ্রমিকরা বলে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...