সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বিশালগড়: একই রাতে উওর ব্রজপুর এলাকায় দুই বাড়িতে চুরি হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা। জানা যায় বিশালগড় সংলগ্ন উত্তর ব্রজপুর কদমতলি এলাকার নিবাসী অহিদ মিয়া গতকাল সন্ধ্যায় পরিবার সমেত শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, তখন ফাকা বাড়ি পেয়ে চুরের দল হানা দেয় অহিদ মিয়ার বাড়িতে। তারপর পরের দিন সকাল হলে বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং দরজার সামনে একটা লোহার রড পরে আছে তখন ঘরে ডুকতেই দেখতে পায় সুকেশের তালা ভেঙে সমস্ত মালপত্র উলট পালট করে স্বর্ন,রোপা সহ নগদ তের হাজার টাকা চুরের দল নিয়ে যায়। অপরদিকে একই এলাকার বিএসএফে কর্মরত জামসেদ আলম, পিতা শাহজাহান মিয়া এর বাড়িতে দীর্ঘ কয়েকমাস যাবৎ বাড়িতে কেউ না থাকায় সম্পুর্ন ফাকা বাড়ি পেয়ে চুরের দল এই বাড়িতে হানা দেয় এবং কি কি নিয়ে যায় সেটা এখনো স্পষ্ট জানা যায় নি কারন বাড়ির মালিক এখনো আসেনি। তাছাড়া লকডাউনের মধ্যে আর্থিক দিক থেকে সংকট পরিস্থিতিতে চুরের দল সবকিছু নিয়ে যাওয়াতে মানসিক ভাবে ভেঙে পড়ে অহিদ মিয়া। বিশালগড় থানায় ঘটনাটি জানালে কর্ত্যবরত এ এস আই প্রবাল দেবর্বমা ঘটনাস্থলে পৌঁছে সবকিছু দেখে একটি চুরির কেস ফাইল করে এবং অতিসত্বর এই চুরের দলকে আটক করবে বলে জানিয়েছেন।
Monthly Archives
June 2020
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: রাজধানী আগরতলার চন্দ্রপুর আইএসবিটি একটি সোসাইটির হাতে হস্তান্তরিত করা হয়, বুধবার সোসাইটির পক্ষ থেকে চন্দ্রপুর আইএসবিটি নতুন রুপে উদ্বোধন করা হয়. উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং পরিবহন দপ্তরের চেয়ারম্যান দীপক মজুমদারসহ সোসাইটির সম্পাদক ও অন্যান্য কার্যকর্তারা. এদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহন দপ্তরের অর্থ নয়ছয় নিয়ে বিগত সরকারকে এক হাত নেন তিনি জানান পরিবহন উন্নতির বাবদ বহু অর্থ বরাদ্দ হয়েছিল, কোথায় গেলো সেই টাকা এবং কিভাবে ব্যবহৃত করেছেন সেই টাকাগুলুকে, এবং সরকারের এই সহানুভূতিপূর্ণ মনোভাবকে ব্যবহৃত করে এখন পর্যন্ত সেই অর্থের হিসাব দেয়নি, সরকার এখনো তা ভুলেনি, সবকতার হিসাব চাওয়া হবে বলে ব্যাক্ত করেন তিনি. এদিনের অনুষ্ঠান শেষে অতিথিরা আইএসবিটি চত্বর ঘুরে দেখেন.
উদয়পুর থেকে পিএা যাওয়ার একমাত্র রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই পূর্ত দপ্তরের
by prasenjit
written by prasenjit
জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- এই যেন সড়ক পথ নয়, যেন মনে হয় একটি ফসল করা জমি ।দীর্ঘ পাঁচ বছর ধরে উদয়পুর থেকে পিএা যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরে রয়েছে এই রাস্তাটির উপর দিয়ে উদয়পুর, রাজনগর বড়টিলা, পিএা নিত্যবাজার ও ফোঁটামাটি যাওয়ার একমাত্র রাস্তা। এই রাস্তাটি উপর দিয়ে গাড়ী বাইক যাতায়াতের সময় খুব অসুবিধা সম্মুখীন হতে হয় প্রতিদিন। এই রাস্তাটি মেরামত করার জন্য আগের বাম সরকারকে বহুবার গ্রামবাসির তরফ থেকে দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু হয়নি বলে জানায় গ্রামবাসিরা।এখন ফের গ্রামবাসিরা স্থানীয় পঞ্চায়েতে এমনি কি পূর্ত দপ্তর কে দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু করিনি দপ্তর।এই রাস্তা দিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং গর্ভবতী মায়েদের এই রাস্তা দিয়ে হাসপাতালে কিংবা চিকিৎসার জন্য নিয়ে যেতে খুবই অসুবিধায় পড়তে হয়। সমান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করার অযোগ্য হয়ে পড়ে। রাজ্য সরকারের কাছে এলাকাবাসিরা দাবি জানান রাস্তাটি যেন অতিসওর মেরামত করে দেওয়া হয়।
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা :- দেশে করোনা আতংকের জেরে দেশের প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী লক ডাউন ঘোষণা দেন। পিছিয়ে ছিল না আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও। দেশ ও রাজ্যের সরকার যে জায়গায় জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার্থে ঘর থেকে না বেরোবার জন্য বার বার আহবান করে যাচ্ছিলেন দেয় জায়গায় মানুষকে ও প্রশাসনকে ঘুমে রেখে তান্ডব চালিয়ে যাচ্ছে চুরের দল। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে ও। জানা যায় গতকাল রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনিষ্ঠিত পশ্চিম থানা সংলগ্ন এক গ্যাসের চুল্লির দোকানে , পাশেই রয়েছে পশ্চিম আগরতলা থানা তা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে দোকানের মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে প্রশাসনের নিরাপত্তা নিয়ে ওনার কোনো সন্দেহ নেই কিন্তু প্রশাসন যদি আরো গুরুত্ব দিয়ে নজরদারি চালাতো তাহলে এরকম ঘটনা ঘটতো না বলে ব্যাক্ত করেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক লক্ষাধিক টাকা বলে জানান তিনি।
করোনা পরিস্থিতে জগন্নাথের উৎসবকে আলোকিত করতে না পারায় বৃদ্ধাদের কান্নার ছবি ধরা পড়লো জনতার কলমের পর্দায়
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- করোনা ভাইরাস এর জন্য এবছর সারা রাজ্যের সাথে উদয়পুর জগন্নাথ সেবা মন্দিরেও শুধুমাত্র নিয়ম মাফিক রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুর একটায় সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে জগন্নাথ সেবা মন্দিরের কর্মকর্তাগন এবং কিছু ভক্তগন জগন্নাথ দিঘীর পাড় স্থিত জগন্নাথ সেবা মন্দির থেকে একটি ছোট্ট রথে করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে নিয়ে জগন্নাথ দিঘীর পাড় স্থিত রবীন্দ্র সংঘ সংলগ্ন শীতলা বাড়ি পর্যন্ত পরিক্রমা করে পুনরায় জগন্নাথ সেবা মন্দিরে নিয়ে গিয়ে একটি অস্থায়ী মন্দিরে সাতদিন এর জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে রাখা হয়। অন্যান্য বছর যেখানে হাজার হাজার পূর্নার্থীরা উপস্থিত থেকে জগন্নাথ সেবা মন্দির থেকে রথযাত্রা বের হয়ে জগন্নাথ দিঘীর পাড় হয়ে জামতলা, নিউ টাউন রোড হয়ে মহাদেব বাড়িতে সাতদিন রাখা হতো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে সেখানে এবছর করোনা ভাইরাস এর জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে জগন্নাথ সেবা মন্দিরের একটি অস্থায়ী মন্দিরে রাখা হয়।
তিন দফা দাবির ভিত্তিতে এক কর্মসূচি হাতে নিল আমরা 10323 শিক্ষক সংগঠন
by prasenjit
written by prasenjit
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- ৩দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপি ১৫ মিনিটের এক কর্মসূচি হাতে নিল আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠন। তাদের দাবিগুলি হল মুলত ১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধান করা, ১০৩২৩ এর মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি দেওয়াসহ, এই বিপন্ন মুহূর্তে যারা নিজেদের জিবনের ঝুকি নিয়ে নিজেদের কর্তব্যে সচল রয়েছেন তাদের প্রতি দৃষ্টি দেওয়া। পাশাপাশি এদিন আমরা 10323 শিক্ষকের এক শিক্ষিকা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর আইন হাতে না নেওয়ার মতবাদকে কেন্দ্র করে বলেন রাজ্যে শিক্ষা মন্ত্রী কোনো রকমের আন্দোলন যদি পছন্দ না করে থাকেন তাহলে চাকুরিচ্যুতির এতদিন পরেও কেন তাদের জন্য স্থায়ী সমাধান হল না বলে মন্তব্য করেন।
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- আজ রথযাত্রা উৎসব অনন্য বছরে দিনটি রাজধানীর জগন্নাথ বাড়িও রাজধানীর মঠ চৌমুহনী স্কন মন্দির রথ বের করে দর্শনার্থীদের উপস্থিতিতে এই দিনটি অন্যমাত্রা পেত। কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাস আতঙ্কে ঘোষিত লক ডাউনের ফলে ধর্মীয় সব উৎসব স্থগিত রেখেছে জেলা শাসকের নির্দেশে ধর্মীয় স্থান গুলি। তারই পরিপ্রেক্ষিতে আজ রথ যাত্রার প্রথম দিনে দেখা যায় রাজপথে কিছু দর্শনার্থীরা ছোট ছোট রথ বানিয়ে রাস্তায় বের করেছে জগন্নাথ সুভদ্রা বলরাম এর ভ্রমণের উদ্দেশ্যে। রাজ্যে যদি লকডাউন না থাকতো তাহলে আজকের এই দিনটি রাজধানীর রাজপথ রথ ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকত তা বলাই বাহুল্য।
চুরির ঘটনা সহ বিদ্যুতের সমস্যা সমাধান নিয়ে পথ অবরোধে বিলোনিয়া মনুরমুখ এলাকার মানুষেরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, বিলোনিয়া প্রতিনিধি :- রাতের বেলায় নিশি কুটুম্বদের অতিষ্ঠ মনুর মুখের এলাকাবাসীরা । প্রায় সময়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চুরি হচ্ছে গরু । প্রতিদিন রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এলাকায় নেমে আসে ঘোর অন্ধকার । এই সুযোগকে কাজে লাগিয়ে নিশিকুটুম্বদের দল হানা দিচ্ছে গরুর ঘরে । গরু চুরির ঘটনার বিষয়ে পুলিশকে জানানোর পরেও কোন সুরাহা হচ্ছে না । পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেও বহুবার জানানো হয় বিদ্যুৎ এর সমস্যা নিরসনে । তাদের অভিযোগ এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা তাদের সমস্যা সমাধান না করার ফলে এলাকাতে রাতের বেলা নেমে আসে অন্ধকার । ফলে গরু চুরির হিরিক বেড়েই চলছে । পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহলদারির ব্যাবস্থার দিকে আঙ্গুল তুলে মনুরমুখ এলাকার ক্ষুব্ধ এলাকাবাসীরা বিলোনিয়া থেকে আগরতলা যাওয়ার পথ অবরোধ করে। বিলোনিয়া দক্ষিণ ভারত চন্দ্রনগর গ্ৰাম পঞ্চায়েতের অধীন মনুরমুখ এলাকা । এই এলাকায় পুলিশের পাহারা ব্যাবস্থা করার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা ঠিক মত চালু করার দাবি নিয়ে অবরোধকারীরা সোমবার সাত সকালে রাস্তায় বাঁশ ফেলে অবরোধে বসে । প্রায় দুই ঘন্টার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় ।এলাকা বাসির অভিযোগ গত বেশ কয়েকদিন আগে থেকে এই এলাকা থেকে রাত্রিবেলা প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে। গতকাল রাতেও গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নিশিকুটুম্বের দল। এলাকার অবরোধ কারীদের অভিমত চুরি করার আগে প্রায় সময়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে এলাকায়, সঠিক সময়ে বিদ্যুৎ থাকে থাকেনা।। এলাকাবাসীরা বার বার পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না।গতকাল রাতে তিনটার সময় ফোন করা হয়েছিল পুলিশকে, কিন্তু ঘটনাস্থলে আসেনি। সকালে প্রায় দুই ঘণ্টার অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলার পর পুলিশ প্রশাসনের নজরদারির ব্যবস্থা আশ্বাস পেয়ে অবরোধ কারীরা অবরোধ মুক্ত করে ।পুলিশের সামনেই অবরোধকারীরা হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ এর সমস্যা যদি সমাধান না হয় আবারো পথ অবরোধে বসবে এলাকাবাসীরা ।এই অবরোধের ফলে রাস্তার দুধারে দুরপাল্লার যানবাহন দাঁড়িয়ে পড়তে হয়।
নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে এই জমায়েত আরও বিপদজনক হতে পারে। সেই কারণে এই বছর রথযাত্রার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় সর্বোচ্চ আদালত। আদালতের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০টির বেশি পিটিশন দাখিল হয়েছিল। অবশেষে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আদালতে আবেদনকারী আইনজীবীদের পক্ষ থেকে সওয়ালে দাবি করা হয় যে, পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এর সঙ্গে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে বলে আদালতের কাছে সওয়ালে জানান আইনজীবীরা৷ এই বছর যদি রথ না টানা হয়, তাহলে তা ১২ বছর পর্যন্ত আর চলতে পারবে না ৷ এমনই রীতি নিয়ম রয়েছে৷ এই বিষয়টিও আদালতের কাছে তুলে ধরা হয়। দীর্ঘক্ষণ ধরে চলে সওয়াল-জবাব। আবেদনকারী আইনজীবীরা জানান, আদালত রথ উৎসবের অনুমতি দিক। শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়ার বিষয়ে বলা হয়। অবশেষে সেই আবেদন রাখা হয়। দেশের শীর্ষ আদালত শর্তসাপেক্ষে ঐতিহাসিক রথযাত্রার অনুমতি দিয়েছে।
পরপর ভূমিকম্প মিজোরামে, মিজোরামের মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিলেন মোদী
by prasenjit
written by prasenjit
নয়াদিল্লি: রবিবারের পর আবার সোমবার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম। রবিবার অসমের গুয়াহাটি সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। রবিবার বিকেল ৪টে ১৫ মিনিটে এই কম্পন হয়েছে। বৃহস্পতিবার থেকে তিনবার ভূমিকম্প হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামে।রিখটার স্কেলে যার তীব্রতা ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, মিজোরামের ছাম্পাই জেলা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এই কম্পনের উৎসস্থল। প্রতিবেশি রাজ্য মেঘালয়, মণিপুর এবং মিজোরামেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। বারবাড় ভূমিকম্পে বাড়ছে আতঙ্ক। এই অবস্থায় মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন এক টুইট বার্তার মাধ্যমে।
