জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ৭ দফা দাবী নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় । এই মধ্যে আয়কর দিতে হয়না এমন সমস্ত পরিবারকে ৬মাস রেশন থেকে বিনামূল্যে মাথাপিছু ১০কেজি চাল প্রদান করতে হবে, এম জি এম রেগে জব কার্ড হোল্ডারদের ২০০দিনের কাজ সহ ৩৪০টাকা মুজুরি প্রদান সহ বাকি আরো ৫দফা দাবিসনদ তুলে দেন তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট। উক্ত প্রদিনিধি দলে ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড শুভা চক্রবর্তী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক কমরেড হিমান রায়, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি কমরেড অজয় ঘোষ সহ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রদীপ সরকার, সদস্য কমরেড অলক চক্রবর্তী ।।
Monthly Archives
June 2020
জনতার কলম, বিশ্রামগঞ্জ প্রতিনিধি :- শুক্রবার সকাল 10 ঘটিকায় বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজারের অফিসের সামনে সিনিয়র হেল্পার গ্রেট টু অপারেটর এবং লাইন ম্যান সবমিলিয়ে 20 থেকে 22 জন কর্মচারী আন্দোলনও ধরনায় বসে। তাদের দাবি আসামি গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার রাত্রি 9 ঘটিকায় বিশ্রামগঞ্জ নন জলা এলাকার জাহাঙ্গীর মিয়া এবং কালি দেববর্মা নামে দুজন দুষ্কৃতী সিনিয়র ম্যানেজার অফিসের দায়িত্বপ্রাপ্ত শান্তি দেববর্মা এবং বাবুলাল দেবনাথকে প্রচন্ডভাবে মারধর করে। দুষ্কৃতীদের অভিযোগ গত কাল রাত্রিবেলায় নন জলা এলাকায় বিদ্যুৎ নেই কেন। 10 থেকে 12 জন এলাকাবাসী বৃহস্পতিবার রাত্রিবেলায় বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার অফিসে আসে এবং তাদের কাছে কৈফিয়ত জানতে চায় কেন বিদ্যুৎ নেই। তখন কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত শান্তি দেববর্মা এবং বাবুলাল দেবনাথ বলেন যে ডন বসকো স্কুল এদিকে বিদ্যুৎ পরিবাহী তারের উপর রাবার গাছ পড়ে রয়েছে যার ফলে বিদ্যুৎ নেই। কিন্তু বিদ্যুতের কন্ট্রাক্টর সুকুমার দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে লোক দিয়ে রাবার গাছ কেটে পরিষ্কার করার জন্য। কোন কথাই শুনতে নারাজ জাহাঙ্গীর মিয়া এবং কালি দেববর্মা। এই দুইজন দুষ্কৃতী বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসের দরজা জানালা লাথি মেরে ভাঙ্গার চেষ্টা করে এবং দুইজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে মারধর করে। জাহাঙ্গীর মিয়া এবং কালি দেববর্মারা। রাত্রিবেলায় বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু শুক্রবার অফিস খোলার আগ পর্যন্ত কালি দেববর্মা এবং জাহাঙ্গীর মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে নি কেন এই প্রশ্নের জবাবে সিনিয়র ম্যানেজার অফিসের 20 থেকে 22 জন কর্মচারী অফিসের সামনে ধর্নায় বসে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার এসআই গনেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের বুঝাবার চেষ্টা করে এবং বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক এবং ইঞ্জিনিয়ারগণ তাদেরকে বুঝাবার চেষ্টা করে। কিন্তু তাদের দাবি আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং কন্ট্রোল রুমে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং আমাদের দৈহিক নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এই দাবিতে অনড় থাকেন তারা। সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক জানান যে উনি তাদেরকে অনুরোধ করেছেন বিদ্যুৎ লাইন চালু করুন এরপর দরকার হয় আপনাদের দাবি নিয়ে আন্দোলন করুন। কিন্তু সিনিয়র হেল্পার অপারেটর এবং লাইনম্যান কোন বিদ্যুৎ কানেকশন বন্ধ করে আন্দোলনে বসেন। তাদের দাবি যতক্ষণ আসামি গ্রেপ্তার না হয় ততক্ষণ তারা আন্দোলনে বসবেন। বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক বলেন যে উনি এই বিষয়টি নিগমের ডিজিএম রাজীব কুমার রায় এবং এজিএমকে জানিয়েছেন। তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।সংবাদ লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলছে তবে ডিজিএম এবং এজিএম এখন পর্যন্ত সিনিয়র ম্যানেজার এর অফিসে আসেনি তবে আসবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- আষাঢ় মাসের রথযাত্রা থেকে ফিরা রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতে হিন্দু ধর্মাবলম্বী মহিলারা বিপত্তারিণী ব্রত করেন প্রতিবছর আষাঢ় মাসে পরিবার-পরিজনদের মঙ্গল কামনায় করা হয় এই বিপত্তারিণী মায়ের পূজা অর্থাৎ বিপদনাশিনী পূজা। স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করেন, তাঁদের সেই মনস্কামনা সফল হয়। এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। কিন্তু এবছর লকডাউন চলাকালীন উদয়পুর অবস্থিত তপন রুদ্র পাল মৃৎশিল্পী আমাদের সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে জানান এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর বিপদনাশিনী পূজা সংখ্যাটা অনেকটাই কমে গেছে। তাছাড়া মৃৎশিল্পীদের আগের মত লাভজনক আয় হচ্ছে না রাজ্য সরকার থেকে যদি কিছু সহায়তা পাওয়া যায় তাহলে এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে সংবাদমাধ্যমের কাছে জানান মৃৎশিল্পী তপন রুদ্র পাল
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ রেলি কংগ্রেসের
by prasenjit
written by prasenjit
জনতার কলম, ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- দিন দিন ধরে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ তথা বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ রেলি বের করাতে মহকুমা প্রশাসনের নির্দেশে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে । উলেক্ষ দিন দিন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে একাংশ মহলের খবর। এই দিনের আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ব্লক কমিটির সভাপতি কমল দাস সহ খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি অনির্বাণ সরকার । সংবাদে জানা যায়, রেলি করার জন্য আগাম কোনো অনুমোদন দেয় নি মহকুমা প্রশাসন থেকে । তবে মোট ৫০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জনতার কলম,এিপুরা, গন্ডাছড়া প্রতিনিধি :- পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে এক শিশুর মৃত্যু।মৃত শিশুর নাম মন্তোষ ত্রিপুরা বয়স দশ বছর। বাড়ি গন্ডাছড়া দুর্গাপুর এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ। এই সময় শিশুটি তার দিদির সাথে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুকুরে স্নান করতে যায়। হঠাৎ দিদির চোখ এড়িয়ে শিশুটি জলে পড়ে যায়। পরে দিদি তার ছোট ভাইকে দেখতে না পেয়ে বাড়ির মানুষ জনদের খবর দেয়। তারা ছুটে গিয়ে শিশুটিকে জল থেকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিপাহীজলা নৌকাঘাটের জন্য ত্রিপুরা পর্যটন দফতর থেকে আরো চারটি প্যাটেল বোট দেওয়া হলো
written by janatar kalam
জনতার কলম,ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি:- বৃহস্পতিবার সিপাহিজালা অভয়ারণ্যের নৌকাঘাটের জন্য ত্রিপুরা পর্যটন দফতর থেকে চারটি প্যাটেল বোট দেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে ত্রিপুরা পর্যটন দপ্তর সিপাহীজলা অভয়ারণ্য কে চারটি প্যাডেল চালিত বোট দেন বিনামূল্যে পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই কথা মাথায় রেখে পর্যটন দপ্তর সিপাহী জলা নৌকা ঘাটে চার আসন বিশিষ্ট চারটি প্যাটেল বোট পাঠায় এই ভোট গুলি আশাতে পর্যটকদের সুবিধা হয় যদিও বর্তমানে লকডাউন পরিস্থিতির কারণে সিপাহী জলা অভয়ারণ্য বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে খোলা হবে সিপাহীজলা অভয়ারণ্য একটা সময়ে সিপাহী জলা প্যাটেল বোট চলার জন্য এসে ফিরে যেতে হয়েছিল দূর-দূরান্ত থেকে পর্যটকরা কারণ সীমিত সংখ্যক প্যাটেল বোট থাকায় এখন থেকে আর অতিরিক্ত মাত্রায় যুক্ত হলো সিপাহী জলা অভয়ারণ্য চারটি পেট্রোল চালিত বোট।এদিন বনদপ্তরের এক কর্মী জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ফিরে যেতে হতো কিন্তু আজ থেকে নতুন চারটি বোট আসায় পর্যটকদের সুবিধা হল আগামী দিনে অতিরিক্ত মাত্রায় পর্যটক সামিল হবেন বলে বনদপ্তর এর কর্মী জানান
প্ল্যা কার্ড নিয়ে কালো দিবস পালন করেন উদয়পুর বিজেপি নেতৃত্বরা উপস্থিত মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়
by prasenjit
written by prasenjit
জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় বিজেপি গোমতী জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠক। গোমতী জেলা ভিত্তিক এই সাংগঠনিক বৈঠকে পৌরহিত্যে করেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিজেপি প্রদেশে রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি রাজ্য নেতা রতন ঘোষ, সুব্রত চক্রবর্তী, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিৎ দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, চা উন্নয়ন নিগম এর চেয়ারম্যান সন্তোষ সাহা, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বরা। এদিন সাংগঠনিক বৈঠক শেষ করে রাজর্ষি কলাক্ষেত্রের সামনে হাতে প্ল্যা কার্ড নিয়ে কালো দিবস পালন করেন বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য, 1975 সালের 25 জুন এই দিনেই তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলো। তাই এর প্রতিবাদ জানিয়ে এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলো বিজেপি নেতৃত্বরা।
33 কাকরাবন মন্ডলের উদ্যোগে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহার উপস্থিতিতে রক্তদান শিবির আয়োজিত হয়
by prasenjit
written by prasenjit
জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বিজেপি সংখ্যা লঘু মোর্চা 33 কাকরাবন মন্ডলের উদ্যোগে কাকরাবন ডায়েট কলেজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এবং সাদা পায়রা উড়িয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এছাড়া রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, সংখ্যা লঘু মোর্চার গোমতী জেলা সভাপতি রফিক মিয়া প্রমুখ। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা এই কাকরাবন বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়কের নাম না উল্লেখ করে বিগত আমলের কাজকর্মের সমালোচনা করে এই কেন্দ্রে আগামী দিনে একজন বিজেপি বিধায়ক নির্বাচিত করার জন্য দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের প্রতি আহ্বান রাখলেন। এদিন এলাকার দুইজন স্কুল পড়ুয়া শিশু মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহার হাতে তাদের জমানো লক্ষী ভান্ডার তুলে দেন। এদিন রক্তের সঙ্কট মেটাতে দলীয় কর্মী সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরটি পরিচালনা করেন উদয়পুর ব্লাড ব্যাঙ্ক এর কর্মীরা।
কলকাতা: ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন। মূলত কনটেনমেন্ট জোনে এই লকডাউন জারি থাকবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতাও থাকবে। সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে গোটা দেশে। বাংলাও ব্যতিক্রম নয়। রাজ্যের একাধিক জায়গায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। তাই লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল মমতা সরকার। মঙ্গলবারের হিসেব অনুযায়ী, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন৷ মঙ্গলবার, রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩১ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১৮ জন ৷ যা শতাংশের হিসেবে ৬২.৫৮ শতাংশ ৷
করোনা চিকিৎসায় চিনকে টেক্কা ভারতের, দেশের বৃহত্তম করোনা হাসপাতাল চলতি সপ্তাহে চালু
by prasenjit
written by prasenjit
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ভারতের বৃহত্তম কোভিড হাসপাতাল, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই চালু হয়ে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণ দিল্লির এই করোনা হাসপাতালটি পুরোদমে চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। এখন চলছে শেষ মুহূর্তের কাজ । এই হাসপাতালে ১০,০০০-এরও বেশি করোনার রোগীর চিকিৎসা সম্ভব বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ দিল্লির চ্ছত্তরপুরের রাধাস্বামী সত্সঙ্গ বিয়াস কমপ্লেক্সে এই হাসাপাতাল তৈরি হয়েছে। এর আগে চিনের লিসেনশনে করোনা চিকিৎসার জন্য সাময়িকভাবে বৃহত্তম কোভিড হাসপাতাল তৈরি করা হয়। একসঙ্গে সেখানে ১ হাজার রোগীর চিকিৎসা করা সম্ভব হত।কেন্দ্রীয় সরকারের দাবি, প্রায় ১৫টি ফুটবল মাঠের চেয়েও আয়তনে বড় এই করোনা হাসপাতাল। সেই জায়গায় ভারতের এই হাসপাতাল আকারে প্রায় দশ গুণ বড়। এই হাসপাতালটি তৈরির জন্য সবরকমভাবে সাহায্য করতে দিল্লির সরকারকে নির্দেশ দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল।সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার নামের এই করোনা হাসপাতাল পুরোদমে চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এটিই দেশের মধ্যে বৃহত্তম কোভিড হাসপাতাল।
