কাঞ্চনপুর ভারতীয় প্রদ্যেুাগিকিবিদ সংঘের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন এবং বৃক্ষ রোপন পর্ব অনুষ্ঠিত হয়।প্রথমে সাতনালা টাউন হলে পশ্চিম সাতনালা এবং মনু চৈইল্টো এডিসি ভিলেজ এর এলাকাবাসীদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন এবং পরে কাঞ্চনপুর নতুন মটরস্টেন্ডে বৃক্ষরুপন পর্ব পালন করা হয়।সেখানে উপস্থিত ছিলেনসমাজ কল্যান দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ভারতীয় প্রদ্যেুাগিকিবিদ সংঘের ত্রিপুরা রাজ্যের সাধারন সম্পাদক ইঞ্জিনীয়ার প্রনব ঘোষ।বিধায়ক প্রেমকুমার রিয়াং এবং ,আর ছিলেন কাঞ্চনপুর বিজিপি মন্ডল সভাপতি গৌতম রায়,ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনার বর্ণালী গোস্বামী এবং এর সাথে সম্পর্কযুক্ত দপ্তরের আধিকারিকেরা।
Monthly Archives
June 2020
ন্যাশনাল ট্রাস্টের নানা প্রকল্প এবং বাড়তে কদম ট্রাস্টের পক্ষ থেকে দিব্যাঙ্গনদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর মহকুমার গোমতী জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির অফিস প্রাঙ্গনে রবিবার দুপুরে করোনা বিষয়ক এক দিনের সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয় দিব্যাঙ্গন ও তাঁদের অভিভাবক দের নিয়ে। এদিন এই শিবিরে ন্যাশনাল ট্রাস্টের নানা প্রকল্প এবং বাড়তে কদম এর বিভিন্ন প্রকল্পের নানা বিষয় ও কোভিড -১৯ এর পরিস্থিতিতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এরকম নানা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই শিবিরে দিব্যাঙ্গনদের মধ্যে আর্সেনিক এলবাম ৩০, রেশন সামগ্রী , স্যানিটাইজার , সাবান , মাস্ক , ও মিষ্টি বিতরণ করা হয় l তাছাড়া এই শিবিরে দিব্যাঙ্গনের নানা সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় l প্রত্যেক দিব্যাঙ্গন রাই যাতে সরকারী সুযোগ সুবিধা পেতে পারে ও তাঁদের ন্যায্য ভাতা পেতে পারে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় l এদিন এই সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলার প্রতি বন্ধী কল্যাণ সমিতির সম্পাদক হরি ভোষন দাস , সভাপতি বিজন দেবরায় , সহ সভাপতি শিপ্রা সরকার , বিশেষ অতিথি সাংবাদিক শ্যামসুন্দর দত্ত ও নুটন দাস , সমাজ সেবী অরবিন্দ বিশ্বাস, বিষ্ণু পদ ভৌমিক, ডাক্তার সুদীপ কুমার বিশ্বাস প্রমূখ l
জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- রবিবার বিরোধী দল সি পি আই এম এর 7 পরিবারের 27 জন ভোটার যোগ দিলো শাসক দল বিজেপিতে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, শক্তিকেন্দ্র ইনচার্জ কাকন মিয়া প্রমুখ। উল্লেখ্য, রবিবার উদয়পুর 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র অধীন 14,15,16 নম্বর বুথের 4 নম্বর শক্তিকেন্দ্রের নবনির্মিত দলীয় কার্যালয়ের ফিতা উদ্ভোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। দলীয় কার্যালয় উদ্ভোধন শেষে হয় এই যোগদান অনুষ্ঠান।
জম্পুই জলার আইপিএফটি কর্মীর হাতে আক্রান্ত বিজেপি নেতা, দোষীর গ্রেপ্তারের দাবিতে বিজেপি নেতৃত্ব
by prasenjit
written by prasenjit
জনতার কলম ,ত্রিপুরা,জম্পুই জলা প্রতিনিধি :- শুক্রবার আই পি এফ টির হাতে আক্রান্ত হয়েছিলেন টাকার জ্বলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মা উনার গাড়িকে ভাঙচুর করে আইপিএফটি কর্মীরা এর প্রতিবাদে শনিবার জম্পুই জলা থানার সামনে প্রতিবাদমুখর হন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব প্রতীক কিশোর দেববর্মা জননেতা রাজিব দেববর্মা এছাড়া বিধায়ক রাম পদ জমাতিয়া বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিজেপি কর্মীসমর্থকরা হাজির হয় নেতা গ্রেপ্তারের দাবিতে জম্পুই জলা থানার সামনে তাদের দাবি যারা নির্মল দেববর্মা গাড়ি ভাঙচুর করেন তাদের গ্রেপ্তার করতে হবে এছাড়া জম্পুই জলা সফর করেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা সহ বিজেপি প্রতিনিধি দল তারা গাড়িটি দেখেন জাম্পুইজালা থানা পুলিশের সাথে কথা বলেন দোষীদের গ্রেপ্তার দাবি রাখে।
গোপন সংবাদের ভিত্তিতে গাজার নার্সারি ধ্বংস ঘটনা কলমচৌড়া থানা এলাকায়
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা,বক্সনগর প্রতিনিধি :-এক দিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত করার ঘোষণা দেয় অন্যদিকে নেশা মাফিয়ারা পুলিশকে ঘুমে রেখে নেশার কাজ চালিয়ে যাচ্ছে এমনই এক ঘটনা ঘটলো কলমচৌড়া থানা এলাকায়, গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ প্রায় 2 থেকে আরাই লক্ষ গাজার চারা গাছ ধ্বংস করে। পুলিশ এবং টি এস আর এর অভিযানে ধ্বংস হয় গাজার নার্সারি।বক্সনগর ব্লক এলাকার কলমচৌড়ায়। এই বিশাল পরিমাণ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ এবং টিএসআর।কলমচৌড়া থানার ওসি ভরত দেববর্মা এর নেতৃত্বে এই প্রশাসনিক অভিযান হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে নেশা মাফিয়ারা গোপনে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হানা দেয় আজ সকাল 8 টা থেকে অভিযান চলে শেষ 1টা পর্যন্ত। এই 5 থেকে 6 ঘন্টা অভিযানে 2 থেকে আরাই লক্ষ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ। এই নার্সারীর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা,
দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে অল ইন্ডিয়া ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন
by prasenjit
written by prasenjit
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অল ইন্ডিয়া ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে. এ দিনের কর্মসূচি থেকে রাজ্যের প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে গোটা পৃথিবীতে জাতপাত শ্রেণী বৈষম্য ও দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া সহ পৃথিবীতে বিভিন্ন বর্ণের মানুষ যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাদের সকলের বাঁচার অধিকার রয়েছে তারা যাতে মর্যাদার সহিত বেঁচে থাকতে পারে তার দাবিতে আজকের এই কর্মসূচি বলে জানান প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত.
নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হওয়া আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলির বাড়িতে সাংসদ রেবতী ত্রিপুরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম,এিপুরা,গন্ডাছড়া প্রতিনিধি :- জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক এগারটা নাগাদ । গন্ডাছড়া মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়ার আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা দেয়. এই সময় ওয়ারিশ আলি ও তার স্ত্রী সালেমা বিবি(২৫) বাড়িতে ছিলেন। হঠাৎ এক দল দুস্কৃতিকারি ঘরে ঢুকে ওয়ারিশ আলিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী সালেমা বিবিও গুরুতর ভাবে আঘাত পান। তাদের দুই জনকেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই জিবি হাসপাতালে রেফার করে। তবে রাস্তাই ওয়ারিশ আলির মৃত্যু ঘটে। অপর দিকে স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে এমপি শ্রী রেবতী ত্রিপুরা প্রয়াত ওয়ারিশ আলীর বাড়িতে যান এবং উনার এই অকাল মৃত্যুর সমবেদনা জানান। উনার স্ত্রীর চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা কামনা করার পাশাপাশি, প্রয়াত ওয়ারিশ আলীর স্ত্রীর চিকিৎসা বাবদ যা যা দরকার তা করবে সরকার বলে আশ্বাস দেন তিনি এবং তাদের পরিবারের বাকি দুটি বাচ্চা মেয়ের জন্য প্রশাসনিকভাবে যা যা সাহায্য করা যায় সেটা নিয়েও তিনি ভাববেন বলে জানান। তিনি.
বিশ্বের অন্যতম সাহিত্যকার বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে ও শ্রদ্ধাঞ্জলিতে মুখ্যমন্ত্রী
by prasenjit
written by prasenjit
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- শনিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আয়োজিত হল সাহিত্যসম্রাট তথা বন্দেমাতরম সংগীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মবার্ষিকী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান. এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এদিন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল ও মাল্য দান করে সাহিত্য সম্রাট এর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন. এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় কৃষ্টি-সংস্কৃতি কে যে ভাবে তুলে ধরেছেন সেটাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে ত্রিপুরাবাসী দারুণভাবে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি পাশাপাশি অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব.
রাজ্যের সর্বোচ্চ রক্তদান শিবিরের আয়োজন করে দেখালো ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন:- শিক্ষা মন্ত্রী
written by janatar kalam
সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:-শনিবার রাজধানীর স্কাইলার্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল পঞ্চদশ রক্তদান শিবিরে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্ত্রী নীতি দেব ও ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা. এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে ভূমিকা তুলে ধরেন এবং তিনি জানান যে এবছর করোনা ভাইরাসের আতঙ্ক থাকার পরেও এখন অব্দি ২৫ টি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এবং এবছর আগামীতে আরো বেশ কয়েকটি রক্তদান শিবিরের আয়োজন রয়েছে বলে জানান তিনি. পাশাপাশি রাজ্যে সর্বোচ্চ ৩৪১ জন রক্তদানকারী শিবির যেটা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছিল সেই শিবিরের গুরুত্ব তুলে ধরেন এবং রক্তদান শিবিরে মহিলাদের এগিয়ে আসা গুরুত্ব তুলে ধরেন শিক্ষামন্ত্রী. এদিন বক্তব্য শেষে অতিথিরা আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখেন এবং কথা বলেন রক্তদাতাদের সঙ্গে.
নৃশংস ভাবে খুন এক দল দুস্কৃতিকারীদের দারা আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি
by prasenjit
written by prasenjit
জনতার কলম,এিপুরা,গন্ডাছড়া প্রতিনিধি :- নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হন আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি(৩৫)।বাড়ি গন্ডাছড়া মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক এগারটা নাগাদ । এই সময় ওয়ারিশ আলি ও তার স্ত্রী সালেমা বিবি(২৫) বাড়িতে ছিলেন। হঠাৎ এক দল দুস্কৃতিকারি ঘরে ঢুকে ওয়ারিশ আলিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী সালেমা বিবিও গুরুতর ভাবে আঘাত পান। তাদের দুই জনকেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই জিবি হাসপাতালে রেফার করে। তবে রাস্তাই ওয়ারিশ আলির মৃত্যু ঘটে। অপর দিকে স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার পর পরই ধলাই জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
