নৃশংস ভাবে খুন এক দল দুস্কৃতিকারীদের দারা আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি

Date:

জনতার কলম,এিপুরা,গন্ডাছড়া প্রতিনিধি :- নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হন আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি(৩৫)।বাড়ি গন্ডাছড়া মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক এগারটা নাগাদ । এই সময় ওয়ারিশ আলি ও তার স্ত্রী সালেমা বিবি(২৫) বাড়িতে ছিলেন। হঠাৎ এক দল দুস্কৃতিকারি ঘরে ঢুকে ওয়ারিশ আলিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী সালেমা বিবিও গুরুতর ভাবে আঘাত পান। তাদের দুই জনকেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই জিবি হাসপাতালে রেফার করে। তবে রাস্তাই ওয়ারিশ আলির মৃত্যু ঘটে। অপর দিকে স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার পর পরই ধলাই জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...