বুধবার সকালের ঝড়ের তান্ডবে ভেঙে পড়লো প্রায় ৩০ বছর পুরানো একটি বট বৃক্ষ। ঘটনা ত্রিপুরা রাজধানী আগরতলার প্রগতি ব্রিজ সংলগ্ন পঞ্চবটি কালী মন্দির এলাকায়। জানা যায় বুধবার সকালের ঝড়ের তান্ডবে ভেঙে পরে প্রায় ৩০ বছর পুরানো একটি বট গাছ। ভেঙে যায় এই বট বৃক্ষের নিচে রাখা মানুষের বাড়ি ঘরে স্থাপিত মা কালির মূর্তিগুলিও। আটকে পরে রাস্তাঘাট। খবর দেওয়া হয় প্রশাসনে।, সকাল ৭টায় খবর দেওয়া হলেও কোন হেলদোল নেই প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ এলাকাবাসীর।
Monthly Archives
May 2020
ভয় দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো পবিত্র মহন্ত নামের এক যুবকের বিরুদ্ধে ঘটনা কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায়
written by janatar kalam
গৃহ শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে এক নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। এব্যাপারে জানা গেছে ওই এলাকার এক ১৫ বছরের নাবালিকা গৃহ শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। ওই সময় এলাকারই পবিত্র মহান্ত নামে এক যুবক নাবালিকাকে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরমধ্যে কিছু লোকের মোবাইলে খারাপ বি ডি ও দেখে পিতা নাবালিকা কে জিজ্ঞাসা করলে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে কাঞ্চনপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত পবিত্র মহন্ত কে এরেস্ট করে ।পুলিশ কাঞনপুর থানায় নিয়ে আসেন এর পর ধর্মনগর আদালতে পাঠিয়ে দেন । আসামী পবিত্র মহন্ত কাঞ্চনপুর কলেজে পড়াশোনা করে। কিছুদিন আগে বিয়েও করে ওই যুবক।
রাজ্যের সরকারি ও বেসরকারী স্কুলগুলি বন্ধ রাখার দাবী জানিয়ে চিঠি শিক্ষামন্ত্রীর নিকট এনএসইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাসের
written by janatar kalam
বর্তমান পরিস্থিতিতে মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা রাজ্যে ক্রমাগত বেড়েই চলছে . কিন্তু ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর থেকে জারি হওয়া নির্দেশিকা ১লা জুন থেকে সমস্ত শিক্ষকদের বিদ্যালয়ে যাওয়া ও ১৫ জুন থেকে রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার প্রসঙ্গে রাজ্য এনএস ইউ আইয়ের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখা হয় রাজ্য সরকার যেন এই পরিস্থিতিতে বিদ্যালয়ের ছোট ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যেন সিদ্ধান্ত গ্রহণ করেন. কেননা বিদ্যালয়ের ছুতো ক্লাসের ছাত্রছাত্রীরা এই মহামারী করোনা ভাইরাস সম্পর্কে অবগত নয়, তাই এই পরিস্থিতিতে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ রাখা হয় এন এস ইউ আইয়ের পক্ষ থেকে.
পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর উদ্যোগ গ্রহণ করে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন
by prasenjit
written by prasenjit
তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ তথা মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ প্রায় ৭০০ জন পরিযায়ী শ্রমিককে নিজ নিজ রাজ্যে ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয় । আজ দুপুর ২.৩০ ঘটিকায় তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে এই খোয়াই জেলার বিভিন্ন ইট বাট্টার শ্রমিকদের তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে রেল যোগে তাদের নিজ রাজ্যে ফেরার জন্য যাত্রা শুরু হয় । শুধু তাই নয় সকল পরিযায়ী শ্রমিকদের জন্য শুকনো খাবার পানীয় জল শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা হয় । যাতে করে রেলের মধ্যে যাত্রাপথে কিছু একটা হলেও খাবারের ব্যবস্থা হয় । আজ দুপুর ২.৩০ ঘটিকায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত বিহার রাজ্যে গিয়ে প্রবেশ করবে এই বিশেষ ট্রেনটি । মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই পরিযায়ী শ্রমিকরা ।।
রাজ্যে করোনা পরিস্থিতিতে প্রথম সারির সৈনিকদের সংবর্ধনা জ্ঞাপন করলেন আশ্রয় সামাজিক সংস্থা
written by janatar kalam
মঙ্গলবার বেসিক ট্রেনিং মাঠে রাজ্যে করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে কাজ করে যাওয়া প্রথম শ্রেণীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আশ্রয় সামাজিক সংস্থার পক্ষ থেকে. এদিনের অনুষ্ঠান থেকে বিধায়ক আশীষ সাহা বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি আশ্রয় সামাজিক সংস্থাও এই বিপন্ন মুহূর্তে নিজেদের দায়িত্ব পালনে দায়বদ্ধতার জানান দিয়েছেন বলে জানান. এদিনের অনুষ্ঠানে অতিথিরা রাজ্যের সাংবাদিক ও চিত্র সাংবাদিক এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে শ্রদ্ধা জানান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দাস বিধায়ক আশিস সাহা, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ মজুমদার এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা দত্ত সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা.
বকেয়া মজুরি না পেয়ে বিক্ষোভ প্রদর্শনে অনন্ত জিও সার্ভিসেস কোম্পানির শ্রমিকরা, ঘটনা স্থলে পুলিশ
by prasenjit
written by prasenjit
আবারও বকেয়া মজুরি চাইতে গিয়ে প্রতারণার শিকার শ্রমিকরা। ঘটনা মঙ্গলবার উদয়পুর রাজবাড়ী এলাকায়। অভিযোগ দীর্ঘদিন ধরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে কাজের মুজুরি পাচ্ছে না শ্রমিকরা l মজুরি প্রদান নিয়ে প্রতিনিয়ত তালবাহানার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার বিরুদ্ধে l এরই প্রতিবাদে মঙ্গলবার ফের শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এবং উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি দেবাশীষ সাহা ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ শ্রমিক ও ঐ বেসরকারী কোম্পানির উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে আগামী 2 রা জুন শ্রমিক দের সমস্ত বকেয়া মজুরি প্রদানের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা। শ্রমিক দের দাবি , দীর্ঘ তিন বছর ধরে , অনন্ত জিও সার্ভিসেস কোম্পানি লিমিটেডের অধীন ও এন জি সি র কেবল অপারেটর , সার্ভেয়ার সহ নানা কাজের সাথে যুক্ত l চলতি বছরও জানুয়ারি মাসের কাজের মুজুরি শ্রমিকরা পেয়ে গেছে l কিন্তু ফেব্রুয়ারী মাসের মজুরি কেহই পায়নি l তারা ওই মাসে পঁচিশ দিন কাজ করেছে l এর পর কাজ বন্ধ l এই সময়ের মুজুরি হিসেবে প্রত্যেক শ্রমিকের বকেয়া মজুরী ৯, ৩২৫ টাকা l এরকম আটশত শ্রমিক কাজ করেছিল l সবাই ন্যায্য মজুরি থেকে বঞ্চিত l মার্চ মাসের সতেরো তারিখ মজুরির টাকা দেবে বলে নোটিস করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষের কর্ম কর্তা l ওই কোম্পানির জেনেরাল ম্যানেজার সঞ্জয় শর্মা বেশ কয়েক বার তারিখ দিয়েছে l এর পর লক ডাউন পরে যায় l চার এপ্রিল এবং 18 মে তারিখ দেয় l কিন্তু আজ মজুরির টাকা নিতে এলে আবার সেই গল্পঃ l এখন টাকা নেই l লক ডাউন শেষ হলে মজুরি দেওয়া হবে l এমন সময় , শ্রমিকদের আশঙ্কা তাঁদের বকেয়া মজুরি নিয়ে টালবাহানা চলছে l কেন তারা এরকম করছে ? শ্রমিকদের মধ্যে চাপা ক্ষুভ দেখা দিয়েছে l এর আগেও বেশ কয়েকবার বঞ্চিত শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি আদায়ের জন্য বর্তমান রাজবাড়ী এলাকার তাঁদের অফিসে এসেছিলো l তখন কোন কর্ণপাত করেনি ওই বেসরকারি সংস্থা l আজ একই অবস্থা l এমনিতেই লক ডাউনে শ্রমিকদের আর্থিক অবস্থা খুবই করুন l তাঁর উপর কাজ করে কাজের মজুরী পাচ্ছেনা দীর্ঘ তিন মাস হয়ে গেছে l একের পর এক তারিখ দেওয়া হচ্ছে। মঙ্গলবার কতৃপক্ষের তরফে দেওয়া মজুরি প্রদানের তারিখে সমস্ত শ্রমিক রা বকেয়া মজুরি নিতে আসলে কতৃপক্ষের কোনও হেলদোল নেই। যার ফলে প্রতারিত হয়ে শ্রমিক রা বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক ও রাধাকিশোরপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক ও বেসরকারি কোম্পানির উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপরও যদি 2 রা জুন শ্রমিক দের ব্যাঙ্ক একাউন্টে বকেয়া মজুরি না ঢুকে তাইলে মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধাকিশোরপুর থানার পুলিশ এর সাথে যোগাযোগ করার জন্য ঐদিন শ্রমিক দের বলা হয়েছে। এদিকে কিছুদিন পর পর বকেয়া মজুরির দাবীতে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে কোম্পানির তরফে কিছু শ্রমিক কে বকেয়া মজুরি প্রদান করা হয়েছে বলা হলেও বেশ কয়েকজন শ্রমিক ব্যাঙ্ক একাউন্টে চেক করে জানতে পারেন কোনও টাকাই তাদের একাউন্টে ঢুকে নি।
জিবি বাজার এর সকল ব্যবসায়ীদের বেসিক ট্রেনিং মাঠে স্থানান্তরিত করা হলে অসাধু ব্যবসায়ীরা জিবি বাজারে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ বেসিক ট্রেনিং মাঠে ব্যবসায়ীদের
by prasenjit
written by prasenjit
জিবি বাজারের ব্যবসায়ীদের প্রশাসনের নির্দেশ অনুসারে বেসিক ট্রেনিং মাঠে স্থানান্তরিত করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় জিবি বাজারে ফিরে যায় নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে. বেশিক ট্রেনিং মাঠের ব্যবসায়ীদের অভিযোগ রাজ্যে যেভাবে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে এবং জিবি বাজার এলাকায় যেভাবে ভিড় জমে থাকে তাতে কোন কিছু অঘটন ঘটার আশঙ্কা রয়েছে বলে জানান, পাশাপাশি তাদের দাবি জিবি বাজারের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং তারা যেন পরিবেশকে সুস্থ রাখতে ও এই মহামারী করোনা ভাইরাস থেকে মানবজাতিকে রক্ষার্থে পুনরায় ফিরে আসে এই বেশিক ট্রেনিং মাঠে. প্রশাসন এ নিয়ে সুব্যবস্থা গ্রহণ করবে বলে ধারণা ব্যবসায়ী মহলের একাংশের.
লকডাউন এ বাধা থাকলেও সমগ্র নিয়ম-নীতি মেনে পালন করা হলো মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদ
written by janatar kalam
এক মাস রমজান ও রোজা রাখার পর আজ মুসলিম ধর্মাবলম্বীরা তাদের পবিত্র উৎসব ঈদের মেতে উঠলো. অন্যান্য বছর এই দিনটিতে মসজিদের প্রাঙ্গণ মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপস্থিতিতে অন্য মাত্রা পেল এবছর মসজিদ প্রাঙ্গণের চিত্র ব্যতিক্রম পরিলক্ষিত করা গেল. রাজ্যে মহামারী করোনা ভাইরাস এর ফলে জারি হওয়া লকডাউন এ নানা বাধা-বিপত্তি থাকার ফলেও সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে পালিত হল ঈদ. এদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজ নিজ গৃহে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে পালন করছেন ঈদ এবং এই অভিশপ্ত করোনাভাইরাস থেকে বিশ্বশান্তির প্রার্থনা রাখছেন.
হাসপাতালে সাফাই কর্মী ও নার্সদের মধ্যে মাক্স ও সেনিটাইজার তুলে দিল প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত
written by janatar kalam
রাজ্য সরকার ও রাজ্যের অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি সাফাই কর্মীদের স্বার্থে এগিয়ে গেল রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি. এদিন রাজধানী ক্যান্সার হাসপাতালে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্তের হাত দিয়ে হাসপাতালের সাফাই কর্মী ও নার্সদের মধ্যে সেনিটাইজার ও মাক্স তুলে দেওয়া হয়. এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যান্সার রোগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরূপ রায় বর্মনসহ হাসপাতালের অন্যান্য কর্মীরা.
সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২১ তম জন্মবার্ষিকী. অন্যান্য বছর এই দিনটি নাচে-গানে অন্যমাত্রা পেলেও এ বছর লকডাউন এর ফলে নজরুল কলাক্ষেত্রের প্রাঙ্গণের চিত্র ব্যতিক্রম পরিলক্ষিত হলো. পাশাপাশি আজ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীরা সামাজিক দূরত্ব কে মান্যতা দিয়ে যেভাবে ঈদ পালন করছেন তার প্রশংসা করার পাশাপাশি বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন অনুষ্ঠানে রাজ্যবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন. অন্যান্য বছরে এই দিনটি নানা সাড়ম্বরে সাথে পালিত হলেও এবছর একদিকে মহামারী করোনা ভাইরাস ও অন্যদিকে ঈদের ফলে ফাঁকা রয়ে গেল নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান.
