চেক বাউন্সের কেইসে জেল হয়েছিল বিপ্লব পাল নামক এক ব্যাক্তির । ঘটনা সূত্রে জানা যায় জনৈক এক ব্যাক্তিকে একটি চেক দিয়েছিল মৃত বিপ্লব পাল , চেকটি বাউন্স হওয়ার পর জনৈক সেই ব্যাক্তি বিপ্লব পালের নামে একটি কেস করে । ফলে বিপ্লব পালকে হাজতে নিয়েছিল পুলিশ। হাজতে নেওয়ার কয়েকদিন পর তিনি উনার স্ত্রীকে ফোন করে বলেন জিবি হাসপাতালে আসার জন্যে । এদিন মৃত বিপ্লব পালের স্ত্রীকে বিপ্লব পালকে হাসপাতালে আনার কারণ জিজ্ঞাসা করা হলে জানা যায় হার্নিয়া রোগের অপারেশন করতে গিয়ে বিপ্লব পালের হাতের নার্ভ কেটে যায় , নার্ভ কেটে যাওয়ার ফলে পর পর দুবার অপারেশন করার পর মৃত্যু হয় বিপ্লব পালের ।
Monthly Archives
February 2020
বুধবার রাজধানীর আই এল এস হাসপাতালে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় । এই দিনের বৈঠকে আই এল এস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দেবাশীষ ধর জানান আই এল এস হাসপাতাল এখন আয়ুষ্মান ভারত যোজনাসহ বেশ কিছু আধুনিক চিকিৎসা পরিষেবার সাথে নিযুক্ত হয়েছে যার মধ্যে রয়েছে সি এইচ ডি সার্জারি ফর চিলড্রেন , জেনারেল সার্জারি ইত্যাদি । তিনি আরো জানান রাজ্যের ৩৮ টি বাচ্চার মধ্যে ১৫ টি বাচ্চার এই সি এইচ ডি সার্জারি করা হয় যার মধ্যে ৫জন বাচ্চা সুস্থ রয়েছে । পাশাপাশি আই এল এস হাসপাতাল এখন এন্ট্রি লেভেল এন এ বি এইচ এব্রিভিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান তিনি ।
পূর্ত দপ্তরের অর্থ নয়ছয় কাণ্ডের আরেকজন অভিযুক্ত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে গাজিয়াবাদ সি জি এম কোর্ট থেকে ট্রানসিট রিমান্ড পাওয়ার পর আগরতলা সেশন কোর্টে নিয়ে আসা হয় । সেখানে সরকার পক্ষের উকিলের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় । পরে সেশন কোর্ট প্রাক্তন মুখ্য সচিবকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় । আগামী ২২শে ফেব্রুয়ারী অভিযুক্ত যশপাল সিংকে আবার আদালতে পেশ করা হবে।
বুধবার ও এন জি সি তে, ও এন জি সির সি এম ডি এবং ডিরেক্টরদের সঙ্গে মিডিয়া ইন্টারেক্টর প্রোগ্রামের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন ও এন জি সির এসেট ম্যানেজার ওম প্রকাশ সিং , ও এন জি সির সি এম ডি শশী শঙ্করসহ অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে আধিকারিকরা জানান যে দেশে যে আর্থিক সংকটের জল্পনা চলছে তাতে ও এন জি সির কোন ঘাটতি নেই, বরং বিগত ১০ বছর ধরে ও এন জি সি একই ধারায় চলছে । পাশাপাশি আধিকারিকরা জানান ত্রিপুরা প্রায় ৪ থেকে ৬ শতাংশ গ্যাস দেশকে দিতে পারে এবং তারা জানায় আগামীতে রাজ্যের তৃষ্ণা, খোবাল, গজারিয়া অঞ্চল থেকে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হবে ।
অনুষ্ঠিত হতে চলছে গ্লোবাল এক্সপো, যোগ দেওয়ার জন্য আসছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও
by prasenjit
written by prasenjit
আগামী ২০শে ফেব্রুয়ারী থেকে ৮ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে গ্লোবাল এক্সপো । এই ইভেন্ট রাজ্যের একটি এন্টারট্রেইনমেন্ট সংস্থা ও গুয়াহাটির মিলিওনাইর ইভেন্টের যৌথ উদ্যোগে হচ্ছে । এই এক্সপোতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের হোম মেকিং এপ্লায়েন্স এবং গারমেন্টস নিয়ে বসছে পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও এক্সপোতে যোগ দেওয়ার জন্য আসছে বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা ।
রাজ্যের বিভিন্ন রেস্তোরাতে অভিযান চালালো, সদর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর
written by janatar kalam
রাজ্যের সদর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন রেস্তোরাতে অভিযান চালায় । উদ্দেশ্য ছিল খাবারের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন করে কিনা তা খতিয়ে দেখা । এদিন রাজধানীর চন্দনা হোটেলে অভিযান চালিয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা দেখতে পান এখানে যে খাবারগুলো পরিবেশন হচ্ছিল তা খাবারযোগ্য নয় । সদর মহকুমা শাসক ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে এগুলিকে ফুড আল্লওন্যাশনের মধ্যে যা যা পরে তার স্যাম্পল পরীক্ষা করে অ্যাকশন নেওয়ার জন্যে ।
গরিবদের চিকিৎসা পরিষেবা নেই , গরিবদের চিকিৎসার কোনো সুযোগ নেই : সুবল ভৌমিক
by prasenjit
written by prasenjit
রাজ্য সরকারের চালু করা নতুন সার্ক্যুলার আই সি ইউ তে প্রতিদিন বেড ভাড়া ৫০০ টাকা করার প্রতিবাদে বুধবার রাজধানীর প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালের সামনে গণধর্নায় বসল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস । এদিনের ধর্নায় কংগ্রেস নেতা সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে বলেন যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিনা পয়সায় ঔষধ প্রদান করা হয় সেখানে এই সরকার রোগীদের ১ টাকার ও ঔষধ দেয়নি । এদিন শ্রী ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র কটাক্ষ করে বলেন উদ্ভোর্স ওনার বক্তব্য । তিনি আরো বলেন ভারতবর্ষের সবচেয়ে বেশি গরিব মানুষের বসবাস এই রাজ্যে, কোথাও কোনো পরিষেবা নেই রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল , মহকুমা হাসপাতাল সবগুলি মুখ থুবড়ে পড়েছে । তাদের দাবি রোগীদের বেড ভাড়া ৫০০ টাকা করা তা প্রত্যাহার করা , বিনামূল্যে ঔষধ প্রদান করা ।
৬ আগরতলা ১২ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে মোট ১০ দফা দাবির ভিত্তিতে ১২ নং ওয়ার্ডের মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলারের কাছে ডেপুটেশন প্রদান করল এলাকাবাসীরা । রাধানগর সরকারি আবাসে যে রুম বন্টন ব্যবস্থা রয়েছে তা ১২ নং ওয়ার্ডের এলাকাবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখা, রাধানগর শপিং মলের দোকান ঘর বস্তির প্রকৃত বেকারদের মধ্যে বন্টন করা , রাস্তার বৈদ্যুতিক খুঁটিগুলিতে আলোর ব্যবস্থা করাসহ মোট ১০ টি দাবি নিয়ে তাদের এই ডেপুটেশন প্রদান বলে জানান ৬ আগরতলা মন্ডলের সম্পাদক তপন রায়। পাশাপাশি এরা জানান তাদের দাবি গুলি যদি দ্রুত পূরণ না হয় তাহলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে ।
মঙ্গলবার রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়াম হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে মিশন ইন্দ্রধনুষ ২ এর উপর আয়োজিত হল ওরিয়েন্টেশন ওয়ার্কশপের । এই ওয়ার্কশপ সম্ভবত নাচ, গান নাটক নিয়ে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে করা। রাজ্যের বাছাই করা ৬টি জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তারা সচেতনতামূলক অনুষ্ঠান করবে এবং সেখানকার মানুষদের ও বাচ্চাদের গর্ভবতী মহিলাদের ইন্দ্রধনুষ ২ এর ব্যাপারে নাচ গান নাটকের মাধ্যমে বোঝাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা এবং নাচ, গান , নাটকের সাথে যুক্ত শিল্পীরা।
এবার পূর্ত দপ্তরের অর্থ নয়ছয় কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং। আজ সকাল ১১ টায় গাজিয়াবাদ ইন্দিরাপুরম এলাকার আই আর এস এপার্টমেন্ট থেকে তাকে আটক করে ইন্দিরাপুরম থানার পুলিশ । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাজিয়াবাদের কবিনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় । আগামী কাল রিমান্ড চেয়ে কবিনগর থানার পক্ষ থেকে গাজিয়াবাদ সি জি এম কোর্টে সোপর্দ করা হবে ।
