অরবিন্দ সোসাইটি নামক একটি সংস্থা এরা শিক্ষা নিয়ে গবেষণা করে। এরা গত বছর রাজ্য সরকারের সাথে একটি মৌ স্বাক্ষর করে । এদের মূল লক্ষ হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশন ফর এডুকেশন ইনিশিয়েটিভস , বিভিন্ন রাজ্যের শিক্ষক , শিক্ষিকাদের মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাগত মান উন্নত করার ক্ষেত্রে কি ধরণের চিন্তা ভাবনা বা পদক্ষেপ রয়েছে তা বের করে আনা। অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে দেশ, দেশের বাইরে ও রাজ্যের বিভিন্ন জেলাতে বিদ্যালয় স্তরে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল সেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের চিন্তা ভাবনা তাদের সামনে তুলে ধরেছিলেন । সেখান থেকে সোসাইটির দ্বারা দেশ ও দেশের বাইরের ১০০০ জন শিক্ষক নির্বাচিত হয় এর মধ্যে ত্রিপুরা থেকে ২২ জন শিক্ষক সেখানে স্থান পায়। আগামী ২৭ ফেব্রুয়ারী দিল্লির আই আই টি ভবনে নির্বাচিত শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হবে । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমাসহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।এদিনের বৈঠক শেষে নির্বাচিত শিক্ষকদের মধ্যে সোসাইটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর হাত ধরে শংসাপত্র দেওয়া হয় ।
Monthly Archives
February 2020
গত ১৪ তারিখ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছিল নাগেরজলা মোটরস্ট্যান্ডের ১২ টি দোকান । তারই পরিপ্রেক্ষিতে আজ নাগেরজলা মোটরস্টান্ড পরিদর্শনে যান টি আর টি সি চেয়ারম্যান দীপক মজুমদার। তিনি জানান নাগেরজলা ডেভেলপমেন্ট সোসাইটিতে যারা রয়েছেন তাদের সাথে আলোচনাক্রমে টি আর টি সি যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আশ্বাস দেন । পাশাপাশি যেহেতু রাজ্যের নাগেরজলাসহ সমস্ত মোটরস্ট্যান্ড, আই এস বি টি ,টি আর টিসির আওতায় রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে টি আর টি সির পক্ষ থেকেও সহায়তা করার জন্য চেষ্টা করবেন বলে জানান দপ্তরের চেয়ারম্যান দীপক মজুমদার ।
বিশ্ব কৃমিনাশক দিবস উপলক্ষে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দেওয়া হল কৃমিনাশক ঔষধ
by prasenjit
written by prasenjit
আজ বিশ্ব কৃমিনাশক দিবস । এরই অঙ্গ হিসাবে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এক কর্মসূচি হাতে নিয়েছে । এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা সাহা জানান এটি জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এক বিশেষ উদ্যোগে , এর মূল লক্ষই হচ্ছে ১থেকে ১৪ বছরের শিশুদের কৃমি মুক্ত করা । কেননা এর ফলে শিশুরা বিভিন্ন রোগে জড়িয়ে পড়ছে । এদিন বিদ্যালয়ে উপস্থিত ৪৬৭ জন ছাত্রীদের মিড্ ডে মিল দেওয়ার পর কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয় বলে জানান তিনি । পাশাপাশি শিশুদের কৃমিমুক্ত করতে বিদ্যালয়ের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ।
নিজ এলাকাতে নতুন বিধায়ককে পাশে পেয়ে মুখে হাসি ফুটল প্রাক্তন বিধায়কের
by prasenjit
written by prasenjit
বনমালিপুর বিধানসভা এলাকার রামঠাকুর সংঘ ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছিলেন বিধানসভার অধক্ষ্য রেবতী কুমার দাস এবং এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ ক্লাব কতৃপক্ষরা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষন রাখতে গিয়ে বলেন আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনা চাহিদার্থে ৫লাখ টাকা আপনার পকেটে রাখার ব্যবস্থা করেছি। এই প্রকল্প শুধু চিকিৎসার জন্য নয় হাসপাতাল গুলি মেরামতের জন্য এই প্রকল্পের চালু করা। পাশাপাশি তিনি আরো জানান কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে ঘোষণা হয়েছে বিশেষ এক জেলার মধ্যে কোন জেলার জেলা হাসপাতালকে কেন্দ্র সরকার সহায়তা করবে, এর পরিপ্রেক্ষিতে খোয়াই জেলাতে কেন্দ্র সরকারের সহযোগিতায় জেলা হাসপাতাল নির্মাণের কথা বলেন তিনি।
রাজধানীতে উদ্ধার অগ্নিদগ্ধা গৃহবধূর মৃতদেহ । ঘটনা রাজধানীর নতুননগরস্থিত কো-অপারেটিভ এলাকায় । মৃতার নাম অনিমা শীল , বয়স আনুমানিক ৪৫ বছর । ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর নতুননগরস্থিত কো-অপারেটিভ এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় এক অগ্নিদগ্ধা গৃহবধূর মৃতদেহ , এলাবাসীর অভিযোগ এই পরিত্যক্ত বাড়িটি সন্ধ্যার পর কিছু অবৈধ কারবারিদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান এলাকার বিধায়ক ডাঃদিলীপ দাস, এন সি সি থানার এস ডি পি ও প্রিয়া মাধুরী মজুমদার, সদর মহকুমা শাসকের এক প্রতিনিধি দল। এলাকার বিধায়ক ডাঃদিলীপ দাস সদর মহকুমা শাসক অসীম দাস ও এস ডি পি ও প্রিয়া মাধুরী মজুমদারকে পরিত্যক্ত বাড়িটিকে শীঘ্রই ভেঙে ফেলার জন্য বলেছেন এবং পুলিশ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলে জানা যায় । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের জেরে ক্ষোভে ফুটছে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন
written by janatar kalam
সম্প্রতি ১০৩২৩ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর দেওয়া এক বক্তব্যের জেরে ক্ষোভে ফুটছে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন । রবিবার মুক্তধারা অডিটোরিয়াম হলে আয়োজিত হয় অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের এক কনভেনশন । কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিমল সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। তাদের দাবি রাজ্য সরকার যেন অতিসত্বর ১০৩২৩ এর চাকুরীর স্থায়ী সমাধান দেন , পাশাপাশি সরকার যদি তাদের স্থায়ী সমাধান না করেন তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। এদিন ১০৩২৩ এর একজন শিক্ষককে তাদের চাকুরী নিয়ে বিগত সরকারের ভূমিকা জানতে চাইলে তিনি জানান, বিগত সরকার পাশে আছে বলে আশ্বাস দিয়েছিল , তারপর তাদের জন্য ১২০০০ শূন্যপদ সৃষ্টি করেছিল কিন্তু তা পারেনি তাদের ব্যর্থতার জন্য, এই বর্তমান সরকারের আমলে যেন সেই চাকরিগুলি তাদেরকে দেওয়া হয় তার দাবি রাখেন ।
ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে রান ফর ইন্ডিয়া টি নামক একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসাবে রবিবার রাজধানীর পুরাতন সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এক সাংবাদিক বৈঠক করা হয়েছে । বৈঠকে টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন ত্রিপুরার চা কৃষকরা চা উৎপাদনে এখন মনোযোগী হয়েছেন এবং ত্রিপুরার চা এখন নিজের গুনগতমান বৃদ্ধি করতে কিছুটা সক্ষম হয়েছে । পাশাপাশি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা ত্রিপুরার সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রেখেছেন তাদের এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্যে ।
প্রয়াত হলেন প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পাল । বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার । শনিবার তার মরদেহ নিয়ে আসা হয় প্রদাহ বিজেপি কার্যালয়ে । সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , সাংসদ প্রতিমা ভৌমিক , প্রদেশ বিজেপি সভাপতি মানিক দাস ও বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ । এদিন মুখমন্ত্রী প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পালের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, পাশাপাশি তিনি বলেন প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পাল উনার জীবনকালে তিনি পার্টির সহ-সভাপতি, সম্পাদক এবং ট্রেজারার পদে নিযুক্ত ছিলেন, উনি পার্টিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং উনার দেখানো পথকে অনুসরণ করে আগামীদিনে পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তিনি ।
ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন কমিটির ডাকে ১৫ই ফেব্রুয়ারী রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে মোট ১৫ দফা দাবির ভিত্তিতে এক গণবস্থানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম বিধায়ক রতন ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ । তাদের দাবি কেন্দ্র ও রাজ্য বাজেটে এস সি / এস টি দের জন্য অর্থবরাদ্দ বৃদ্ধি করা , সি এ এ/ এন আর সি/ এন পি আর বাতিল করা , বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ করা ও ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের হার বৃদ্ধি করা । এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বর্তমান রাজ্য সরকারকে এক হাত নেন , তিনি বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে ২০০দিনের কাজ ও ১৪০ টাকা মজুরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলো তা এখনো পূরণ করেনি বলে জানান। পাশাপাশি তিনি বলেন বিগত বামফ্রন্ট সরকার টুয়েবের কাজ এবং ৭৫ দিনের যে কাজের সূচনা করেছিলেন তা এখন ২০ দিনের হয়না এবং মজুরি ও ঠিকমতো দেওয়া হয় না বলে ব্যক্ত করেন তিনি।
দেববর্মা সম্প্রদায়ের লোকেদের মধ্যে একতা আনার লক্ষেই অরাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন : মহারাজ
by prasenjit
written by prasenjit
তুইপ্রা জনজাতি দেববর্মা গোষ্ঠীর লোকেদের কৃষ্টি, সংস্কৃতি বজায় রাখার জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সৌজন্যে রাজধানীর প্যালেস কম্পাউন্ড এলাকার মানিক্য কোর্টে আয়োজিত হয় এক সামাজিক অনুষ্ঠানের । এদিনের অনুষ্ঠানে মহারাজা অনুষ্ঠানের প্রসঙ্গ সম্বন্ধে বলেন যে দেববর্মা সম্প্রদায়ের লোকেদের সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একতা আনার লক্ষেই এই অরাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বলে জানান ।
