দুই দফা দাবির ভিত্তিতে গণবস্থানে বসল আমরা ১০৩২৩ শিক্ষক । তাদের দাবি হল তাদের চাকরির স্থায়ী সমাধান এবং যে ১৩০০০ অশিক্ষক পদ রয়েছে সুগুলোকে দ্রুত পূরণ করা । গতকাল জনতার কলমের সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেছিলেন যে অশিক্ষক ১৩০০০ পদ যেগুলো ছিল সেগুলো নাকি বিনষ্ট হয়ে গিয়েছে না রাজ্য সরকার বাতিল করেছে না কেন্দ্র সরকার এদিন আমরা ১০৩২৩ শিক্ষক শিক্ষা মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন যে যদিও বা বিনষ্ট হয় সেগুলোকে বিধানসভায় দাঁড়িয়ে আপডেট করতে কতটুকু সময়ের প্রয়োজন । সেদিন এরা আরও বলেন ১৩০০০ পদগুলো যদি থাকে শুধু ১০৩২৩ নয় তাদের পাশাপাশি বেকার যুবক যুবতী যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারাও সুযোগ পাবে ।
Monthly Archives
February 2020
পুজোর আগে চালু হতে পারে আগরতলা ইন্টারন্যাশনাল বিমান বন্দর : প্রতিমা ভৌমিক
by prasenjit
written by prasenjit
আগরতলা মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল বিমান বন্দর নির্মাণ কাজ পরিদর্শনে গেলেন মাননীয়া সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক মহোদয়া । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাননীয়া সাংসদ মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল বিমান বন্দর ২০১৯ এর শেষের দিকে চালু হওয়ার কথা ছিল , কিন্তু আগরতলা ইন্টারন্যাশনাল বিমান বন্দরে থাকছে আধুনিক প্রযুক্তির সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা। পাশাপাশি তিনি আর ও বলেন এই বিমান বন্দর চালু হলে বহি-বিশ্বের সাথে যেমন যোগাযোগের সুবিধা হবে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি । এদিন শ্রীমতি প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাসসহ অন্যান্য কর্মকর্তারা ।
রাজ্য ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের পশ্চিম জেলার ৫১তম জেনারেল কনফারেন্স অনুষ্ঠিত হল রাজধানীর মুক্তধারা হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এইদিন মন্ত্রী কর্মচারীদের উদ্দ্যেশে বলেন কর্মচারীদের নিরাশ করব না, আর্থিক সংস্থান হলে মিটিয়ে দেব সমস্ত বকেয়া। পাশাপাশি তিনি বলেন কর্মচারী যদি ভালো না থাকে সরকার ভালো চলতে পারে না।
মাতৃভাষা দিবসে ভারত বাংলা পর্যটন দিবস উপলক্ষে রাজ্যের পর্যটন দপ্তরে আয়োজিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা ও রক্তদান শিবির । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ও বাংলাদেশ এই দুই দেশের সাদৃশ্য তোলে ধরার পাশাপাশি দু-দেশের মানুষদের মধ্যে যে আন্তরিক মেলবন্ধন রয়েছে তা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল মাতৃভাষার রাজ্যভিত্তিক কেন্দ্রীয় অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বাংলাদেশ বিধানসভার মুখ্য সচিব মহম্মদ অবদাস সহিদ, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ অন্যান্য অতিথিরা । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নিজের মাতৃভাষাকে দেশ বিদেশ সব জায়গায় সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন কেননা চীন , ফ্রান্স , জার্মানির লোকেরা রাষ্ট্রসংঘে গিয়ে নিজের ভাষায় বক্তব্য রাখে তো ভারত কেন বলবেনা , তাই ভারতের মাননীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী দেশের , বিদেশের যেকোন জায়গায় গিয়ে সেখানকার মাতৃভাষায় ২ লাইনে হলেও কিছুটা বক্তব্য রাখার চেষ্টা করা থাকেন। মুখ্যমন্ত্রী আরো বলেন নিজের মাতৃভাষাকে সম্মান করলেই নিজের সম্মান আপনে আপ বেড়ে যাবে ।
প্রত্যেক ভাষাকে বাঁচিয়ে রাখার লক্ষেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা : শিক্ষামন্ত্রী
by prasenjit
written by prasenjit
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা । মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা , বাংলাদেশ বিধানসভার মুখ্য সচিব মহম্মদ অবদাস সাহিদসহ অন্যান্য আধিকারিকরা। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যেক ভাষাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই শ্রদ্ধার সঙ্গে এই দিনটি স্মরণ করা হচ্ছে । রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ভাষাও যেন বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ রাখা এবং শুধু বাংলা ভাষায় নয় বাংলার পাশাপাশি ককবরক ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই ভাষাও যেন হারিয়ে না যায় তার চেষ্টা চালাচ্ছে সরকার । এছাড়াও চাকমা ভাষা , রিয়াং ভাষা আর যে ভাষাগুলো রয়েছে তা কিভাবে দিন সমৃদ্ধি করতে পারে তার চেষ্টা চালাচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ।
নেশা বিরোধী অভিযানে আবারো বড়সড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন । ঘটনা খয়েরপুর ট্রাফিক পোস্টের সামনে । গোপন খবরের ভিত্তিতে বোধজং নগর থানার পুলিশের কাছে খবর যায় যে একটি ন্যানো গাড়ি যার নম্বর টি আর ০১ এ পি ০৫৬১ রাজচনতাই সিধাইয়ের দিক থেকে আসছিলো তারপর পুলিশ গাড়িটিকে খয়েরপুর ট্রাফিক পোস্টের সামনে আটক করে থানায় নিয়ে আসে এবং গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১১টি পকেটে ৩২ কেজি ৪০০ গ্রাম গাঞ্জা উদ্ধার করে । পাশাপাশি গাড়িটির চালকসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া কৃষ্ণমণি পাড়ার দয়ারাম রিয়াং ও তার ছেলে কুলুংসা রিয়াং । জানা যায় দয়ারাম রিয়াংয়ের ছেলে কুলুংসা রিয়াং বয়স ৩ বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত । খবর পেয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকেন এবং চিকিৎসায় সমস্ত রকমের সুযোগ সুবিধা দেবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি পিতা দয়ারাম রিয়াং ।
এই পর্যটন উৎসব শুধু অর্থনীতিই না মন মানসিকতাকেও শক্তিশালী করবে: মহম্মদ অবদাস শাহিদ
by prasenjit
written by prasenjit
ভারত বাংলা পর্যটন উৎসবে যোগদান দিতে আসলেন বাংলাদেশের বিধানসভার স্থায়ী কমিটির সভাপতি এবং মুখ্য সচেতক মহম্মদ অবদাস শাহিদ । এদিন রাজ্যে এসে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক আশিস সাহার সঙ্গে । এদিন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বিধানসভার মুখ্য সচেতক ভারত বাংলা পর্যটন উৎসব সম্পর্কে বলতে গিয়ে বলেন বাংলাদেশের যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে এবং ত্রিপুরার মধ্যে যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে তা জানা । পাশাপাশি তিনি আরো জানান এই পর্যটন উৎসবের ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যে মেলবন্ধন রয়েছে তা শক্তিশালী করা এবং এই মেলবন্ধনের ফলে শুধু অর্থনীতিই না মন মানসিকতাকেও শক্তিশালী করবে ও আগামী ১৭ই মার্চ বাংলাদেশের জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও উপস্থিত থাকবেন বলে জানান ।
পর্যটন শিল্পের উন্নতির সাধনে ভারত বাংলা চেকপোস্টে খোলা হল ট্যুরিস্ট কাউন্টার
by prasenjit
written by prasenjit
ভারত বাংলা পর্যটন দিবস পালন করার পাশাপাশি , আখাউড়াস্থিত ভারত বাংলা চেকপোস্টে একটি ট্যুরিস্ট কাউন্টার খুলল ভারত । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এদিন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভারত বাংলা পর্যটন উৎসব সম্পর্কে বলতে গিয়ে জানান রাজ্যের পর্যটন শিল্পকে আরো বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় হল মূল লক্ষ । পাশাপাশি তিনি আরও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ উদ্যোগে সাব্রুমের ফেনী ব্রীজের মাধ্যমে যে চট্টগ্রাম বন্দরের ব্যবহার শুরু হচ্ছে সেখানেও এই ধরণের ট্যুরিস্ট কাউন্টার খোলার পরিকল্পনা রয়েছে।
