কাঞ্চনপুর থানার এস ডি পি ও এবং থানার ওসি নেতৃত্বে কাঞ্চনপুর বন দপ্তরের সেন্ট্রাল নার্সারি থেকে হিরোইন সহ তিন আরক্ষাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মধ্যে দুজন ছিল পুলিশ কনস্টেবল আরেকজন ছিল টি এস আর জওয়ান। তাদের নাম দিলীপ চাকমা , নরোত্তম চাকমা, ও সঞ্জীব চাকমা। ধৃত দিলীপ চাকমা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার দেহরক্ষী বলে জানা যায় । ধৃতদের কাছ থেকে পুলিশ ১৪৮টি প্লাস্টিকের কন্টেনার সহ একটি প্যাকেট উদ্ধার করে । উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায় ।
Monthly Archives
February 2020
রাজধানীর নেতাজি চৌমুহনিষ্ঠিত মাস্টার পাড়ার মৃনাল সেনের বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগ হয়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে । ঘটনাস্থলে মহারাজগঞ্জ বাজার ও আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক ও এলাকাবাসীর ধারণা সম্ভবত রান্নার গ্যাস থেকে হয়তো এই অগ্নি সংযোগ ।
কালাকানুন বাতিল করে নাগরিকদের জন্য সুষ্ঠ আইন প্রণয়ন করা হোক : ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ
by prasenjit
written by prasenjit
এন আর সি, সি এ এ , এন পি আর নিয়ে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর গেদু মিয়া মসজিদে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় , বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়িবুর রাহমানসহ অন্যান্য কর্মকর্তারা। গত 21 ও ২২শে ফেব্রুয়ারী জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে মুম্বাই আজাদ ময়দানে এক সমাবেশ করা হয় । সমাবেশে বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ এবং ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এন আর সি , সি এ এ , এন পি আর নিয়ে বক্তব্য রাখেন। তাদের দাবি হলো দেশের গণতন্ত্রের উৎকর্ষতা বৃদ্ধির জন্য কাজ করা , ভারতের সংবিধানের ছায়া তলে মানবতার উপর ভিত্তি করে ধর্ম ভাষা এবং রং রূপের বৈষম্য না করে সব ধর্ম তথা সকল নাগরিককে ভয় ভীতি ও হীনমন্যতা থেকে মুক্ত করা এবং এন আর সি, সি এ এ , এন পি আর এর মতো কালা কানুনকে প্রত্যাহার করা ও এমন আইন তৈরী করা যাহাতে ভারতে বসবাসকারী কোন নাগরিক যাতে নাগরিকত্ব না হারায় এবং হয়রানির শিকার যাতে না হতে হয়।
প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ থাকার পরেও রাজধানীর বহু বাজারের দোকানদারদের প্লাষ্টিক ব্যবহার করতে দেখা যায় । দেশের সরকার প্লাষ্টিক ব্যবহার পরিবেশ ও মানব জীবনের জন্য ক্ষতিকারক বলে বহু বিজ্ঞপ্তি জারি করলেও এরকম খামখেয়ালীপন্ন কাজ করে থাকেন বহু দোকানদার । বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের উদ্যোগে রাজধানী বটতলা বাজারে প্লাষ্টিক বিরোধী অভিযান চালানো হয় , এই অভিযানে বাজারের কয়েকটি দোকান থেকে প্রচুর পরিমানে প্লাষ্টিক ব্যাগ উদ্ধার হয় এবং আইন অনুযায়ী তাদের ফাইন ও কাটা হয় । তাছাড়া বাজারের কয়েকটি দোকান থেকে বেশ কিছু পরিমান দেশী মদও উদ্ধার হয় বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা। এদিনের অভিযানে সদর মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পলিউশন দপ্তরের অধিকারিকসহ রাজ্য পুলিশের আধিকারিকরা ।
রাজ্যের মানুষের সার্বিক সুযোগ সুবিধার স্বার্থে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের কাজ এবং স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া একটি জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ চলছে । বুধবার সেই কাজগুলির পরিদর্শনে যান বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় । এদিন বিধায়ক বলেন যেহেতু জনগনের সুবিধার্থে এই কাজগুলি হচ্ছে তাই জনগণ যেন সাহায্যার্থে এগিয়ে আসেন সেটাই আশা ব্যক্ত করেন।
ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক পদে নব নিযুক্ত হলেন অমিত রক্ষিত মহাশয়। এদিন স্পোর্টস কাউন্সিলে নব নিযুক্ত সম্পাদকের অধীনে প্রথম মিটিং অনুষ্ঠিত হয় , উপস্থিত রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেবও। এদিন ক্রীড়া মন্ত্রী বলেন ভারতবর্ষের দুটি রাজ্যকে অনুসরণ করে রাজ্যে স্পোর্টস এক্ট চালু করা হয়েছে ।স্পোর্টস এক্ট চালু করে ক্রীড়ার সবগুলি সংস্থাকে যাতে স্পোর্টস কাউন্সিল নিয়ন্ত্রিত করতে পারে তার জন্যে এই মিটিংয়ের আয়োজন বলে জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব।
আর্ট এন্ড ক্র্যাফট কলেজের উদ্যোগে রাজধানীর লিচু বাগানস্থিত আর্ট কলেজে আয়োজিত হলো ৪৫তম বার্ষিক আর্ট প্রদর্শনী । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহাসহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকার বসে নেই এন সি ই আর টিতে আর্টিস্টদের আর্ট টিচার পদে যাতে নিযুক্ত করা যায় সেটার ব্যবস্থা হচ্ছে , কালচারাল হাব বানানোর চেষ্টা হচ্ছে এবং নজরুল একাডেমিতে নতুন একটি ব্রাঞ্চ করা হয়েছে । তাছাড়া আমাদের এখানে এতো ট্যালেন্ট আছে এত সম্পদ আছে সেগুলোকে কাজে লাগানো সরকারের দায়িত্ব বলে ব্যক্ত করেন তিনি । এদিনের প্রদর্শনীতে ৪০০ উপর আর্ট প্রদর্শনী ছিল। অনুষ্ঠান শেষে উপ-মুখ্যমন্ত্রী এদিনের আর্ট প্রদর্শনী ঘুরে দেখেন ।
মোট ১১ দফা দাবি নিয়ে পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচিতে গণবস্থানে বসল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। এদিনের গণবস্থানে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন সি এ এ , এন আর সি এর মতো আইনের বিরুদ্ধে কাজের দাবিতে রাস্তায় নেমেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। গোটা ভারতবর্ষে মোট ৮ দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে ডি ওয়াই এফ আই, পাশাপাশি রাজ্যেও মোট 11 দফা দাবি নিয়ে জেলা ভিত্তিক কর্মসূচি পালন করছে সংগঠন , যে দাবিগুলি রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে , জনগণের স্বার্থে , বেকার যুবক যুবতীদের স্বার্থে । তিনি আরো বলেন এ ধরণের কর্মসূচি আগামীদিনে আরো বৃহত্তর আকারে পালন করবেন দেশকে রক্ষার জন্য , সংবিধান রক্ষার জন্য এবং বেকারদের যে কাজ সেই কাজের অধিকার রক্ষার জন্য ।
চাকুরীর স্থায়ী সমাধান এবং ১৩০০০ অশিক্ষক পদ দ্রুত পূরণ করাসহ ৫দফা দাবিতে মঙ্গলবার এক মহামিছিল করল ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন । মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যের বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তার নিকট গনডেপুটেশনে মিলিত হবে । এদিনের মিছিলে সংগঠনের সভাপতি বিমল সাহা আগামী ১৬ই মার্চ তাদের যে হিয়ারিং আছে তার আগে সম্পূর্ণ আইনিভাবে রাজ্য সরকার ১০৩২৩ শিক্ষককে সহায়তা করার যে আশ্বাস দিয়েছিলো তা বজায় রাখা এবং আগামী ৩১শে মার্চের আগে যেন তাদের স্থায়ী সমাধান হয় তার দাবি রাখেন ।
আগরতলা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার কল্যাণী দের অকাল প্রয়ানে শোকাহত জনতার কলমের সদস্যরা। তিনি রবিবার দুপুর ২টা১৫ মিনিটে ত্রিপুরা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৯বছর । আমরা জনতার কলমের পক্ষ্য থেকে উনার আত্মার চিরশান্তি কামনা করি।
