Uncategorized
১৪-৩ ব্যবধানে কানাডাকে বিধ্বস্ত করে ফাইনালে ভারত
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- মালয়েশিয়ার ইপোহ’তে সুলতান আজলান শাহ স্টেডিয়ামে যেন একতরফা নৈপুণ্য দেখালো ভারতীয় হকি দল। কানাডাকে ১৪-৩ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে ভারত। রাজিন্দর সিং প্রথমার্ধেই দুই গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন। এরপর জুগরাজ সিং পুরো ম্যাচে ছিলেন অসাধারণ—একাই চার গোল করে কানাডার ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দেন। অমিত রোহিদাস, দিলপ্রীত সিং, সেলভম কার্থি, সঞ্জয় এবং অভিষেকও গোলের তালে নাম লেখান।
কানাডা শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করলেও ভারতীয় ঢেউ সামলাতে পারেনি। ব্রেন্ডন গুরালিউক, ম্যাথিউ সারমেন্তো এবং জ্যোৎস্বরূপ সিধু দলের হয়ে একটি করে গোল করেন।
এই জয়ের ফলে ভারত আত্মবিশ্বাসের শীর্ষে থেকে প্রতিযোগিতার ফাইনালে পা রাখল। এখন নজর মর্যাদার শিরোপা জয়ের দিকে।
Continue Reading
