রামনগরে চুরির ঘটনায় পুলিশের সাফল্য, উদ্ধার মূর্তি ও মোবাইল,

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :-পশ্চিম আগরতলা থানার পুলিশের সফল অভিযানে রামনগরের রোড নং ১০ এলাকায় শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি যাওয়া একটি ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এই চুরির ঘটনায় যুক্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি রবিবার সংবাদমাধ্যমকে জানান, কয়েক দিন আগে রামনগর এলাকার বাসিন্দা বাদল চক্রবর্তী তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে চারজনকে গ্রেপ্তার করে।

ওসি জানান, আদালতের নির্দেশে দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তির হদিস। পরে পুলিশ রামনগরের শুভঙ্কর কুণ্ডুর বাড়িতে অভিযান চালিয়ে সেই মূর্তি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেপ্তার দুই প্রধান অভিযুক্তের নাম দেবাশিস সরকার ও অমৃত রায়, দু’জনেই আরালিয়া এলাকার বাসিন্দা।

ওসি আরও জানান, এই চুরির ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পুলিশের তৎপরতায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...