মহা বিজয়া দশমীর গমনস্থল পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি,১ অক্টোবর:- আগামীকাল মহা বিজয়া দশমী। দেবী দুর্গার গমনকে কেন্দ্র করে আজ আগরতলা শহরের দশমীঘাট এলাকায় পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খতিয়ে দেখতে পরিদর্শনে যান আগরতলার মেয়র দীপক মজুমদার।

এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শ্রী ডি. কে. চাকমা (IAS), মেয়র-ইন-কাউন্সিলের সদস্য শ্রী তুষার কান্তি ভট্টাচাৰ্য্য, কর্পোরেটর শ্রীমতি নিতু দেব গুহ এবং অন্যান্য সরকারি আধিকারিকরা।

দশমীঘাট পরিদর্শনকালে মেয়র গমনস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের বিষয়গুলি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, “দশমীর গমন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।” আগামীকাল মহা বিজয়া দশমীতে শহরজুড়ে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...