মহানবমীতে দুর্গাবাড়িতে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, রাজ্যবাসীর মঙ্গল কামনা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- মহানবমীর পবিত্র তিথিতে আজ রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে দেবী দুর্গার দশভূজা রূপের আরাধনায় অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন সকালে মুখ্যমন্ত্রী পূজা মণ্ডপে উপস্থিত হয়ে দেবীর চরণে প্রণাম নিবেদন করেন এবং রাজ্যবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ে। পূজার্চনা শেষে মুখ্যমন্ত্রী বলেন, “মহানবমীর এই শুভ দিনে দেবীর কাছে প্রার্থনা করি—ত্রিপুরা যেন ঐক্য, সম্প্রীতি ও উন্নতির পথে এগিয়ে যায়।” দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী পূজাকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তারও কড়া ব্যবস্থা করা হয়েছে।

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু মানুষ, জ্বালানির সংকট নেই: রাজনাথ সিং

জনতার কলম ওয়েবডেস্ক :-কেরালার তিরুবনন্তপুরমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং...