বিলোনিয়ায় মর্মান্তিক ঘটনা: পুকুরে পড়ে মৃত্যু ৫ বছরের শিশুর

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বিলোনিয়া থানাধীন চিন্তামারা এলবণা এলাকায় পুকুরে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক শিশুর। মৃত শিশুটির নাম শুভম দাস।

জানা গেছে, শুভম জন্মগতভাবে মুক ও বধির ছিল। প্রতিদিনই তাকে বাঁধা অবস্থায় রাখা হতো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু ঘটনার দিন পরিবারের সদস্যরা কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দিয়েছিলেন। শুভম বাড়ির আঙিনায় খেলছিল। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে স্থানীয়রা পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে দ্রুত উদ্ধার করে বিলোনিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভমকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন জানান, শিশুটি মুক ও বধির হওয়ার কারণে তাকে সব সময় নজরে রাখতে হতো। কিন্তু সেদিন সামান্য অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে। শুভমের বাবা পেশায় মৃৎশিল্পী হওয়ায় কাজে ব্যস্ত থাকেন, এদিনও তিনি কাজে ছিলেন।

মর্মান্তিক এই ঘটনায় চিন্তামারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...