এশিয়া কাপ নিয়ে বৈঠকে বাংলাদেশ যাবেনা ভারতীয় বোর্ডকর্তারা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :-ত্রিদেশিয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক ২৪ জুলাই ঢাকায়। এশিয়া কাপ সংক্রান্তই হবে সেই বৈঠক। কিন্তু ঢাকায় বৈঠক হলে ভারতীয় বোর্ডকর্তারা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় বোর্ডের কর্তারা নাকি এ বিষয়ে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্কের জেরেই নাকি এই সিদ্ধান্ত। শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও বিসিসিআইয়ের সঙ্গে একমত। বাংলাদেশে বৈঠক হলে তারাও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় বোর্ডের এক কর্তা এক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ভারতীয় বোর্ডের কর্তারা তাদের সিদ্ধান্ত এসিসিকে জানিয়ে দিয়েছেন। এসিসির চেয়ারপার্সন নকভিকেও বিষয়টি জানানো হয়েছে। আমরা ওদের বৈঠকের স্থান পরিবর্তন করার অনুরোধ করেছি। কিন্তু এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।”

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সংস্থার প্রধান সদস্যদের অনুপস্থিতিতে ঢাকায় কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা কার্যকর নাও হতে পারে। ফলে এশিয়া কাপ আয়োজন নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। অন্য কোথাও বৈঠক সরিয়ে নিয়ে যাওয়ার কথা এখনও জানানো হয়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...