‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’, “যোগ হল জীবনের শৃঙ্খলা: প্রধানমন্ত্রী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে দেশজুড়ে। বিশাখাপত্তনমে এদিন যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরকে বিচে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫ লক্ষ মানুষ একযোগে যোগাসন করেন, যা এক অনন্য নজির বলেই মনে করছে আয়োজক মহল। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আজকের দুনিয়ায় অস্থরিতা ক্রমশ বাড়ছে বিভিন্ন দেশে।

এই সময়ে যোগাসন আমাদের শান্তির দিশা দেখায়।’ যোগাসনও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,যোগ শুধু শরীরের অনুশীলন নয়, বরং জীবনযাপনের একটি বিজ্ঞান। এটা আমাদের ‘আমি’ থেকে ‘আমরা’ হয়ে ওঠার পথ দেখায়।”২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বার্তা-‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’ (Yoga for Self and Society)। প্রধানমন্ত্রী বলেন, “যোগ হল জীবনের শৃঙ্খলা এবং সামঞ্জস্যের একটি উপায়।

এই ‘পজ বটন’ আমাদের দরকার, যেন আমরা একটু থেমে, শ্বাস নিতে পারি এবং তার পর আবার নতুন উদ্যমে জীবনে ফিরতে পারি।” উল্লেখ্য,২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবের পর, রাষ্ট্রসঙ্ঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। মোদী স্মরণ করিয়ে দেন, “ভারতের প্রস্তাবের পর বিশ্বের ১৭৫টি দেশ একসঙ্গে এই উদ্যোগকে সমর্থন করেছিল।

আজ ১১ বছর পর, যোগ কোটি কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “আসুন এই যোগ দিবসকে আমরা মানবতা ২.০-র জন্য যোগ শুরুর দিন হিসেবে দেখি। যেখানে অভ্যন্তরীণ শান্তি আন্তর্জাতিক নীতি হয়ে উঠবে।”

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...