সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বৃদ্ধির ঘোষণা নীতিশের, ৪০০ টাকা থেকে বাড়িয়ে (….) করলো.

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বিরাট বৃদ্ধির ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংশোধিত প্রকল্পের আওতায়, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ১১০০ টাকা পাবেন। আগে এই পেনশনের পরিমাণ ছিল ৪০০ টাকা। নীতীশ কুমার X হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, বর্ধিত পেনশনের পরিমাণ জুলাই মাস থেকে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নীতিশ লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে, বিধবা মহিলা, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা করে পেনশন পাবেন। জুলাই মাস থেকে সমস্ত সুবিধাভোগী বর্ধিত হারে পেনশন পাবেন। মাসের ১০ তারিখে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা পাঠানো হবে। এর ফলে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন সুবিধাভোগী উপকৃত হবেন।”

সরকার একথা স্পষ্টভাবে জানিয়েছে, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পে বয়স্ক নাগরিক, বিশেষ ভাবে সক্ষম, বিধবা এবং বিহারের সমাজকল্যাণ ছত্রছায়ায় থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন কারণ মুখ্যমন্ত্রী বিধবা, বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধি করেছেন। আমি এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে তার আগে এই পেনশন বৃদ্ধি যে বড়সড় মাস্টারস্ট্রোক তা বলার অপেক্ষা রাখে না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...