প্লাস্টিক বর্জনের আহবান জানিয়ে এবার রাস্তায় নামলো মহিলা মহা বিদ্যালয়ের এনএসএস ইউনিট এর ছাত্রীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক কালীন প্লাস্টিক বর্জনের আহবান জানিয়ে এবার রাস্তায় নামলো মহিলা মহা বিদ্যালয়ের এনএসএস ইউনিট এর ছাত্রীরা। আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে তারা ব্যবসায়ীদের হাতে প্লাস্টিকের বিকল্প হিসাবে কাপড় ও কাগজের ঠোঙা কিংবা ব্যাগ তুলে দেয়। বৃহস্পতিবার দেখা যায় রাজধানীর কামান চৌমুহনীতে এই কর্মসূচি পালন করেন এনএসএস ইউনিট এর ছাত্রীরা।

সচেতনতামূলক এই কর্মসূচি ঘিরে লিফলেট বিতরণ ইউনিট তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। এই বছর বিশ্ব পরিবেশ দিবসে মূল ভাবনা ছিল প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা।

তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে এককালীন প্লাষ্টিক ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রচার চলছে। এই প্লাস্টিক এর যথেচ্ছ ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তা মানুষের সামনে তুলে ধরছেন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট এর এই ছাত্রীরা। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট বরাবরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...