মন্দির প্রাঙ্গণে প্রকাশ্যে গো হত্যাকে কেন্দ্র করে রাজনগর এলাকায় উত্তেজনা,ভাঙচুর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কোরবানিকে কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে উত্তেজিত জনতারা কিছু বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ প্রসঙ্গত, শনিবার ছিল মুসলিম সম্প্রদায়ের কুরবানী ঈদ। শান্তিপূর্ণভাবে যাতে এই দিনটি অতিবাহিত হয় সেই জন্য প্রশাসনের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়ে থাকলেও হঠাৎ উদয়পুর রাজনগর ডুবেনেশ্বরী মন্দির প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

এলাকাবাসীদের বক্তব্য, শনিবার মুসলিম সম্প্রদায়ের লোকজনদের কুরবানী ঈদ ছিল। যদিও শুক্রবার প্রশাসনের তরফে বলা হয়েছিল প্রকাশ্য জায়গায় যাতে গো-হত্যা না করা হয় কিন্তু তারপরও উদয়পুর রাজনগর ডুবেনেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রকাশ্যে গো হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

এই খবর পাওয়া মাত্র এলাকার হিন্দু নাগরিকর ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে কিছু বাড়ি ঘর ভাঙার খবর আসা মাত্রই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...