ঈদের আগের রাতে গরু গাড়ি আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঈদের আগের রাতে গরু গাড়ি আটক করে বীরত্ব দেখালো পশ্চিম আগরতলা থানায় পুলিশ। তাঁদের আইন বিরোধী কাজে মদত জুগিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তথা কথিত কর্মকর্তারা। এই মুসলীম বিরোধী আগ্রাসী মনোভাব ঘিরে একদিকে যেমন থানা চত্বরে অন্যদিকে সমালোচনার ঝড় বইছে গোটা দেশ জুড়ে।

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপর থেকে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা আটক করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে। দুপুর ১২ টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত গরু গুলাকে না ছাড়ার কারণে গরুর মালিকও অন্যান্যরা পশ্চিম থানায় আসেন। গরু গুলি পশ্চিম থানায় দিয়ে গো-রক্ষা ও ধর্মরক্ষার শ্লোগান দেয় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। তারা জানতে চান কি কারনে এবং কেন গরু গুলাকে এখনো আটকে রাখা হয়েছে।

পরেরদিনই মুসলিম ধর্মাবলম্বীদের বড় উৎসব কোরবানির ঈদ। কোরবানির গরু আগরতলা পশ্চিম থানায় আটকে রাখার ঘটনা এক সময় উত্তেনার সৃষ্টি হয়। থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এই সময়। গাড়ির চালক গরুর বৈধ কাগজপত্র দেখানোর পরেও গরু গুলি ছেড়ে দিতে মনগড়া আপত্তি তুলে পুলিশ। ফলে গরুর ক্রেতা ও বিক্রেতাও থানায় এসে ধর্ণা দেয়। এবং এব্যাপারে ক্ষোভ জানায়। পুলিশের ভূমিকায় এবং দেশের আইন কানুন নিয়েও প্রশ্ন তোলেন গরুর মালিকরা। মুসলিমদের ধর্ম এবং দেশে সুসলিমদের অধিকারের বিষয়টিও তারা তুলে ধরেন।

উল্লেখ্য কোরবানি ঈদের মুখে গো-রক্ষার নামে কিছু লোক নানান সংগঠনের নামে গো-হত্যার বিরুদ্ধে স্নোগান তুলে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তাঁরা আগরতলার আশে পশে মুসলিম এলাকায় গিয়ে দাদাগিরি করছে বলে খবর। আর আইনের লোক পুলিশের এই ধরনের ভূমিকা দেশে বিরল বলে মনে করছে বিভিন্ন মহল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...