ট্রাম্পকে শায়েস্তা করতে রাজনীতিতে মাস্ক! নতুন দলের না ঘোষণা মাস্কের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- এবার ট্রাম্পকে সমঝে দিতে রাজনীতির ময়দানে নামতে চলেছেন মাস্ক! বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভোটের আয়োজন করেন মাস্ক। সেখানে তিনি প্রশ্ন রাখেন যে, আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কি না। মাস্কের এই প্রশ্নের উত্তরে ইতিবাচক উত্তর দেন ৮০ শতাংশ মানুষ। এখানেই শেষ নয়, নতুন দলের নামও জানিয়েছেন টেসলা কর্তা।

‘দ্য আমেরিকা পার্টি’-ই মাস্কের নতুন দল। উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন, ‘‘মাস্কের আচরণ হতাশাজনক।” পালটা এলন মাস্ক দাবি করেন, তাঁকে ছাড়াই জিততে পারতেন না ট্রাম্প। হোয়াইট হাউসের দখল নিতেন ডেমোক্র্যাটরা। অবশ্য সত্যিই মাস্ক রাজনীতিতে আসবেন, না কি সবটাই তাঁর চমক, তা নিয়ে সন্দিহান অনেকে।

কারণ দীর্ঘ দিন ধরেই আমেরিকায় দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। লড়াই হয় মূলত ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে। এই পরিস্থিতিতে তৃতীয় পক্ষ হিসাবে ট্রাম্প কী ভাবে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় অংশ নেবেন, তা স্পষ্ট নয়। তবে দল গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ এবং পরিকাঠামোর অভাব যে তাঁর হবে না, সে কথা একবাক্যে স্বীকার করছেন অনেকেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...