দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের গাড়ি আহত কয়েকজন নিরাপত্তাকর্মী 

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের গাড়ি। গোরাউল সরাই থানা এলাকায় হাজিপুর-মুজাফফরপুর রোডে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে খবর ৷ ঘটনা শুক্রবার রাত দেড়টা নাগাদ তেজস্বী যাদব মাধেপুরা থেকে পটনা যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

কনভয় দুর্ঘটনার জেরে তেজস্বীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরাই থানার পুলিশ ৷ যে ট্রাকের সঙ্গে কনভয়ের দুর্ঘটনা ঘটে সেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের সকলকে দ্রুত চিকিৎসার জন্য হাজিপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরজেডির এক নেতা জানায় “বড় ধরনের কোনও ক্ষতি হতে পারত। তবে তেজস্বী যাদব সম্পূর্ণ নিরাপদে আছেন।”

Share post:

Subscribe

Popular

More like this
Related

নারী শক্তি বিলকে কেন্দ্র করে আগরতলায় বিক্ষোভ, কুশপুতুল দাহ রাহুল গান্ধীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারী শক্তি আধিনিয়ম...

ছবিমুড়া পর্যটন কেন্দ্রে তালা,পর্যটন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ তিপ্রা মথার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ত্রিপুরার জনপ্রিয়...

কেওয়াইসি প্রক্রিয়া সহজ করতে সমন্বিত উদ্যোগের ডাক অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধারণ মানুষের জন্য...

সংগঠন মজবুত করতে জোর, জোট ছাড়াই ভোটে নামবে বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ত্রিপুরা ট্রাইবাল...