নাবালিকা গৃহবধূ উদ্ধার করলো শিশু সুরক্ষা কমিশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার চাইল্ড হেল্প লাইনের কাছে গোপন সূত্রে খবর আসে যে শ্রীরামপুর এলাকার এক নাবালিকার সাথে চণ্ডিপুর ৫ নং ওয়ার্ডের এক যুবকের সাথে বিবাহ হয়েছে। এরপর চাইল্ড হেল্পলাইন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং কৈলাসহর মহিল থানার পুলিশ মিলে ওই যুবকের বাড়িতে গিয়ে হানা দেয়, এবং ঘটনার সত্যত খুঁজে পায় ওরা পরবর্তী সময় ওই নাবালিকা যুবক সহ উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে আসে কৈলাসহর জেলা শিশু কল্যাণ সমিতির অফিস গৃহে।

উনারা দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন উভয় পক্ষকে এবং ওরা জানায় ওই যুবকের সাথে ওই নাবালিকার প্রণয় সম্পর্ক রয়েছে, চলতি মাসের দুই তারিখ ওই নাবালিকা ওই যুবকের বাড়িতে চলে যায়, পরবর্তী সময় ওই নাবালিকার পরিবারের লোকেরা ওই যুবকের বিরুদ্ধে কেলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করতে চাইলে যুবকের পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করতে বাধা দেয় এবং তা মীমাংসা করার জন্য চাপ দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...