বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য ধনীদের ধনকে আরো উপরে নিয়ে যাওয়া: শঙ্কর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সব শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ। বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য ক্ষুদ্র অংশের ধনীদের ধনকে আরো উপরে নিয়ে যাওয়া। সরকার শ্রমিকদের সর্বনাশ করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। কথাগুলি বলেছেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। শুক্রবার সিটুর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে কার্যালয়ে।

এই বছর ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনেররাজ্য সভাপতি তথ্য প্রাক্তন মন্ত্রী মানিক দে, সমর চক্রবর্তীসহ অন্যান্য শ্রমিক নেতারা। শঙ্কর প্রসাদ দত্ত তার বক্তব্যে সিটুর প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন।

তিনি বলেন, বিজেপি সরকার ধনিদের স্বার্থ সুরক্ষায় কাজ করছে। শ্রমিকদের অধিকার খর্ব না করলে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা যাবে না তা ভালো ভাবে জানে বিজেপি সরকার। তাই শ্রমিকদের সর্বনাশ করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তিনি সকল অংশের শ্রমিকদের নিজেদের স্বার্থ সুরক্ষায় ঐক্যবধ্য ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...