দুইদিনের বর্ষণে কৃষকদের মাথায় হাত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ায় গত দুইদিনের বর্ষণে কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাকসজি ও অন্যান্য মৌসুমি ফসল ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। নিম্নাঞ্চলের জনি সম্পূর্ণভাবে জলাবন্ধ হয়ে পড়েছে, যার ফলে কৃষিকাজ দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

তেলিয়ামুড়ার কাছাকাছি খোয়াই নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করেছে। চাকমাঘাট ব্যারেজের দুইটি গেইট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। স্থানীয় মহকুমা প্রশাসন নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে বড় কোনো বিপর্যয় এড়ানো যায়।

এদিকে কৃষক’রা এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ ও সরকারি সহযোগিতার দাবি জানাচ্ছেন। তবে বৃষ্টি যদি অব্যাহত থাকে, তবে জলাবদ্ধতার সমস্যা আরও তীর হাতে পারে, তাই কৃষক ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকতে বলা হয়েছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সিমনা-তমাকারী কেন্দ্রে সাংগঠনিক বৈঠক, জয়ের লক্ষ্যে কৌশল নির্ধারণে জোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন নির্বাচনকে সামনে রেখে...

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ৪০টি পণ্যে শুল্ক ছাড় দিল কেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও...

ধর্মনগরে বিজেপির জনসংযোগ অভিযান তুঙ্গে, জয়ের বার্তা সুধাংশুর কণ্ঠে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে...

‘জয়ের পথে’ যুক্তরাষ্ট্র, আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জনতার কলম ওয়েবডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...