বিয়ের ৬ মাসের মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিয়ের ৬ মাসের মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক যুবকের। অভিযোগ স্ত্রী সহ তার শ্বশুর বাড়ির লোকেরা খাবারে বিষ মিশিয়ে তাকে খুন করেছে। মৃত যুবকের নাম শাহীন কবীর। ঘটনা উদয়পুর নেতাজীনগরে। গত ৪ মে তাকে প্রথম গোমতী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শাহীন।

ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পেশায় ওই যুবক অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ফটোগ্রাফার ছিল বলে জানা যায়। অভিযোগ, তার স্ত্রী তার সঙ্গে সংসার করতে রাজি ছিল না।

এনিয়ে পঞ্চায়েতে সালিসি সভাও হয়। কিন্তু স্ত্রী তার সঙ্গে সংসার করতে রাজি ছিলনা। প্রায় এক মাস আগে শাহীনের স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। গত ৪ মে শশুর বাড়ির লোকেরা শাহীনকে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে বিষ পান করানো হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...