তল্লাশিতে ধর্মনগরের এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিআরপি থানার পুলিশের তল্লাশিতে ধর্মনগরের এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার। জিআরপিথানার আধিকারিকের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে ধর্মনগর থেকে আগরতলা গামি ট্রেনে রুটিনমাফিক তল্লাশি চালাচ্ছিল ধর্মনগরের জিআরপি থানার পুলিশ কর্মীরা। সেই ট্রেনটিতে তল্লাশি চালানোর সময় পানিসাগরে ট্রেনটি পৌঁছানোর পর এক যুবককে সন্দেহজনকভাবে দেখা যায়।

তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে জিআরপি থানার পুলিশ আটক করে তাকে। জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে তার কাছে থাকা ব্যাগের মধ্যে টাকা রয়েছে। তখন রেল পুলিশ তাকে ধর্মনগরে নিয়ে আসে। পরবর্তীতে স্টেট ব্যাংকের কর্মীদের ডাকা হয় টাকাগুলো গুনার জন্য এবং টাকাগুলি গুনে দেখা যায়, বেগে ২৩ লক্ষ ৯৮ হাজার ৯০০ টাকা রয়েছে। যুবকটি পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে টাকাগুলো স্বর্ণালংকার কেনার জন্য আগরতলা নিয়ে যাচ্ছিল। কারণ ধর্মনগরে তার জুয়েলারি দোকান রয়েছে। রেল পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...