রোমান স্ক্রিপটের দাবিতে সোচ্চার আদিবাসী কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এতদিন যে দাবি জানিয়ে আসছিলো আঞ্চলিক দল বা সংগঠনগুলি, এবার সেই দাবি তুললো আদবাসী কংগ্রেস। সোমবার আগরতলায় মিছিল করে শিক্ষা ভবনে যান আদিবাসী কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের দাবি ককবরক ভাষার বই রোমান লিপিতে করতে হবে। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক শব্দ কুমার জমাতিয়া।

তিনি বলেন, একটাই দাবি তাদের। ককবরক ভাষায় রোমান লিপি চালু করতে হবে। রোমান লিপিতে ছাপতে হবে ককবরক ভাষার বই। আদিবাসী কংগ্রেসের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের নারী ও পুরুষদের দেখা গিয়েছে। দীর্ঘ সময় পর শহরে মিছিল করলো আদিবাসী কংগ্রেস। সামনে আসছে এ ডি সি এর ভিলেজ কমিটির নির্বাচন।

তাই সেদিকে লক্ষ রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয় বলে রাজনৈতিক মহলের অভিমত। এতদিন এই দাবিতে বিভিন্ন আঞ্চলিক দল ও সংগঠনগুলি সোচ্চার থাকলেও আদিবাসী কংগ্রেসকে এই প্রথম এই ইস্যুতে পথে নামতে দেখা গেলো। এদিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আদিবাসী কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আগামী কর্মসূচি নিয়ে বৈঠকও করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...