সামাজিক মাধ্যমে কুৎসা অপপ্রচার অশ্লীলতা ছড়িয়ে গ্রেফতার আল আমিন (হুনচো)

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সময়ে একাংশ যুবক যুবতি যাচ্ছেতাই ভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। কুৎসা অপপ্রচার অশ্লীলতা ছড়িয়ে তাদের একমাত্র লক্ষই হচ্ছে দর্শক সংখ্যা বাড়িয়ে রোজগার করা। সামাজিক মাধ্যমে কুৎসা, মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য এবং বিভিন্ন সাইবার ক্রাইমে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার একযুবককে গ্রেফতার করে।

ধৃতের নাম আল আমিন ওরফে মিস্টার হুনচো। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েএই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। এদিন তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তুষার কান্তি আচার্য নামে এক ব্যক্তি এই আল আমিন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

মামলা হাতে নিয়েই পুলিশ তদন্তে নেমে ওই যুবককে রাজধানীর জয়পুর এলাকায় তার বাড়ি থেকে আটক করে তাকে। দীর্ঘদিন ধরে সে নানা রকম কুৎসা অপপ্রচার ও অশালীন মন্তব্ব করে যাচ্ছিলো সামাজিক মাধ্যমে। দাবি উঠেছে অভিযুক্তের কঠোর শাস্তির। তবেই সামাজিক মাধ্যমের অপব্যবহার বন্ধ হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...