সিপাহিজলা নৌকাঘাট এলাকায় গাড়ি উল্টে দুর্ঘটনা, খবর নেই হতাহতের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপাহিজলা নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কে উল্টে গেলো গাড়ি। বিলোনিয়া ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিদ্যুতের কাজ সেরে আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে আসছিল এই গাড়িটি। নৌকাঘাট এলাকায় এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। বরাত জোর বেঁচে যান গাড়িতে থাকা সংশ্লিষ্ট বিভাগের কর্মী ও শ্রমিকরা। কোনো হতাহতের খবর নেই।

খবর গেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ কর্মীদের সহযোগিতায় শ্রমিকরাই গাড়িটি সোজা করেন। সিপাহিজলার এই নৌকাঘাট এলাকায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। ওই এলাকায় রাস্তাটি আরো চওড়া করা ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার দাবি দীর্ঘদিনের। যে ভাবে গাড়িটি উল্টেছে যদি গাড়ির মধ্যে কোনো মহিলা বা শিশু থাকতো তাহলে বড় ধরণের বিপদের আশঙ্কা ছিল। শনিবার সকালের এই দুর্গটনায় বেশ কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...