গড়িয়া বাবা শান্তি ও সমৃদ্ধির প্রতিক: মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর বেশ সাড়ম্বরে রাজধানীর কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটি গড়িয়া পূজা করে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রীতি নীতি মেনে হয় পূজা। গড়িয়া পূজা উপলক্ষে এই বছর পূজা কমিটির পক্ষ থেকে জনজাতিদের মধ্যে পাছরা ও রিসা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা।

মেয়র দীপক মজুমদার জানান কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটির উদ্যোগে গড়িয়া বাবার পূজার আয়োজন করা হয়েছে। এলাকার মধ্যে এইটা সবচেয়ে প্রাচীনতম পূজা। শতাধিক বছর ধরে গড়িয়া পূজা করে আসছে কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটি। গড়িয়া বাবা শান্তি ও সমৃদ্ধির প্রতিক। গড়িয়া পুজায় বর্তমানে সকল অংশের মানুষ সামিল হয়। একটা সময় জনজাতিরা গড়িয়া বাবার পূজা করত। গড়িয়া পূজাকে কেন্দ্র করে লোকজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...