বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানায় ১০২ এম্বুলেন্সের চালকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে বেতনের সমস্যায় ভুগছে ১০২ এম্বুলেন্সের চালকরা। সেই কারণে তাদের সমস্যা সমাধানের দাবিতে আগরতলার আই টি ভবন স্থিত ১০২ এর কর্তৃপক্ষের সাথে দেখা করে এম্বুলেন্স চালকরা। চালকদের অভিযোগ বহুদিন ধরেই তারা সঠিক ভাবে বেতন পাচ্ছে না। সঠিক সময়ে চালকদের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ।

উল্লেখ্য ১০২ এম্বুলেন্সএর চালকরা দিন রাত রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের পাওনা পারিশ্রমিক নিয়ে দিনের পর দিন তালবাহানা করে আসছে বলে অভিযোগ। চালকদের বক্তব্য একজন চালক দিনে ১২ ঘন্টা কাজ করে আসছে, কিন্তু তাদেরকে মাত্র ৮ হাজার ৫০০ টাকা বেতন হিসাবে দিচ্ছে কর্তৃপক্ষ।

কিন্তু তার পরেও প্রত্যেক মাসে তারা বেতন পায় না। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এম্বুলেন্স চালকরা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানায় তাদের সমস্যা সমাধানের জন্য। কর্মচারীদের যাতে সঠিক সময়ে বেতন ভাতা প্রদান করা হয় দাবি জানান তারা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...