টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে পঞ্জাব কিংসের। ২৬২ রান তাড়া করে জিতেছিল তারা। সেই পঞ্জাব কিংসের বিরুদ্ধেই তৈরি হল দ্বিতীয় সর্বাধিক স্কোর তাড়া করে জেতার রেকর্ড। হায়দরাবাদে এ বার মন্থর পিচও দেখা গিয়েছে। এ দিন অবশ্য নিজেদের শক্তি অনুযায়ী ব্যাটিং সহায়ক পিচ।

টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি পঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাঁর সিদ্ধান্ত সঠিকও ছিল। ক্যাপ্টেন নিজেও দুর্দান্ত ইনিংস খেলেছেন। কিন্তু ট্রাভিষেক জুটির কাছে সব চেষ্টাই ব্যর্থ।

রান তাড়ায় ওপেনিং জুটিতে ১৭১ রান। পঞ্জাব কিংসেরও ভুল রয়েছে। ৪ ও ৫৬ রানে অভিষেকের ক্যাচ মিস হয়। যশ ঠাকুর নো বল করেন, যাতে ক্যাচ হয়েছিল। জীবন পেয়ে খোটাকে জীবন্ত করে তোলেন অভিষেক শর্মা। ট্রাভিস হেড তাঁর সঙ্গে একই গতিতে রান তোলার চেষ্টা করেন।

৩৭ বলে ৬৬ রানে ফেরেন হেড। রান তাড়ায় তাতে অবশ্য কোনও সমস্যাই হয়নি। অভিষেকের তাণ্ডব অব্যহত ছিল। ১৭তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে সানরাইজার্সের দ্বিতীয় উইকেট হিসেবে আউট। জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন অভিষেক। হেনরিখ ক্লাসেন এবং ঈশান কিষান কেকের উপর চেরিটা শুধু বসিয়ে দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...