হাওড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীর বটতলা স্থিত হাওড়া ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার।ঘটনা শনিবার সকালে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। এদিন স্থানীয় কয়েকজন যুবক প্রথম ঘটনাটি লক্ষ্য করে। দীর্ঘক্ষণ ব্রিজের নিচে পড়ে থাকা যুবকের নাড়াচড়া না দেখে তাদের সন্দেহ হয়।

প্রত্যক্ষদর্শী এক যুবকের মতে, মৃতদেহে আঘাতের কোন চিহ্ন নেই। তার অনুমান, নেশার করাল থাবায় মৃত্যু হয়ে থাকতে পারে এই যুবকের। মৃতদেহের আশেপাশে নেশা জাতীয় ট্যাবলেট পরে রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, বটতলার হাওড়া ব্রিজের নিচ থেকে দিন দুপুরে মৃতদেহ উদ্ধারের ঘটনা এই প্রথম তা নয়। এর আগেও একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সবগুলি ঘটনাই অধিক পরিমাণ নেশা সেবনের কারণে হয়েছে। এই স্থানটির দূরত্ব বটতলা পুলিশ ফাঁড়ি থেকে মেরে কেটে ১০০ মিটার। কিন্তু কোন এক রহস্যজনক কারণে পুলিশ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালাতে নারাজ। এর চেয়ে তারা থানা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গাংগাইল রোড এলাকায় গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতেই বেশ পছন্দ করেন।

পুলিশের নজরদারির অভাবে এই ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিমত। এদিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...