বিজেপির প্রতিষ্ঠা দিবস ঘিরে নিগমের ৩৬ নং ওয়ার্ডে জলসত্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যব্যপী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে। তারেই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই তীব্র গরমের মধ্যে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং তরমুজ বিতরণ করা হয়। তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ৭ রামনগর মন্ডল। উপস্থিত ছিলেন মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার‍্য, কাউন্সিলর নিতু দেসহ অন্নান্নরা।

এই কর্মসূচি ঘিরে স্থানীয় কার্যকর্তাদের মধ্যে ভালো সারা পরিলক্ষিত হয়। তৃষ্ণার্ত মানুষজন তাতে খুশি হন। মেয়র জানান, দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারা রাজ্যেই সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। গত বছরেও এরকম তীব্র দাবদাহে বিভিন্ন জায়গায় জলসত্রের আয়োজন করা হয়েছিল। এই ধরণের সামাজিক কাজের প্রশংসা করেন সাধারণ মানুষ। উল্লেখ্য, ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত হয় সারা দেশে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...