ত্রিপুরা রাজ্যের যুবক জিতলেন এশিয়া বুক অফ রেকর্ডের সম্মান 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চোখের পলক না ফেলে টানা ৪ থেকে ৫ ঘণ্টা সূর্যের দিকে তাকিয়ে তাক লাগিয়ে দিলেন রাজ্যের যুবক গোপাল দাস। জিতলেন এসিয়া বুক অফ রেকর্ডের সম্মান। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু বিশেষ গুণাবলী অর্থাৎ ক্ষমতা থাকে। শুধু সেটা বুজতে ও চিনতে হয়। গোপাল দাস ছোট বয়সেই বুঝেছিলেন উনার চোখে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে।

সাধারণত সূর্যের রশ্মির দিকে সরাসরি তাকানো সহজ বিষয় নয়। আর সেটা যদি অপলক ভাবে ৪ থেকে ৫ ঘণ্টা হয় তাহলেতো সেটা সুপার পাওয়ার এর সমান। এমনি একজন গোপাল দাস। যার মধ্যে রয়েছে এই সুপার পাওয়ার। দীর্ঘ অধ্যাবসায়, যুগ ব্যয়াম এবং মেডিটেশন করে নিজেকে তৈরি করেছেন তিনি।

শুধু সঠিক সময় এবং স্থান খুঁজছিলেন। এই বছর মহা কুম্ভে প্রয়াগরাজে গিয়ে আবেদন করেন। উনার মতে প্রয়াগরাজে ধ্যান, সঠিক উপস্থাপনই এ রেকর্ড করতে সাহাজ্য করেছে। এশিয়া বুক না হলে, বিশ্বরেকর্ড হবে না। যেহেতু বিষয়টি একেবারেই স্পর্শকাতর। বর্তমানে তিনি ওয়ার্ল্ড রেকর্ড এর জন্য তৈরি হচ্ছেন। 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...