দুর্যোগ মোকাবিলায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসে প্রস্তুতি সভা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে সম্ভাব্য দুর্যোগ ও কালবৈশাখী ঝড় মোকাবিলা উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. বিশাল কুমারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সমাহর্তা সজল বিশ্বাস, সদর, জিরানীয়া, মোহনপুর মহকুমার মহকুমা শাসকগণ, পশ্চিম জেলার অন্তর্গত ৯টি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী বর্ষার আগেই পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়, মহকুমা শাসক অফিস, টি.এস.আর. দ্বিতীয় ও দশম ব্যাটেলিয়নকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হবে। এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনসাধারণের জন্য পর্যাপ্ত ও নিরাপদ আশ্রয়স্থল এবং গবাদি পশুর জন্য আলাদা জায়গা, ত্রাণ শিবির সনাক্ত করা, জল, বিদ্যুৎ, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...