প্রয়াত চালকের পাশে দাঁড়ালো মোটর চালকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হলেন যানবাহনের চালকরা। তাদের জন্যে ভাতা, পেনশন সহ কোনো সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। যান বাহনের চালকরা মারা গেলেও তাদের জন্যে সরকার এগিয়ে আসে না। এই অভিযোগ করলো অল ত্রিপুরা ড্রাইভার এবং শ্রমিকরা যৌথ ভাবে। তারা হুঁশিয়ারি দেন কর্মবিরতি শুরু করলো সরকার তখন সব দাবিই পূরণ করবে।

কিন্তু এখনই তারা এই ধরণের আন্দোলন শুরু করছেন না। এদিকে গত ৩১ মার্চ সোমবার শ্রীনগর থানাধীন মলয়নগর নেপালি টিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৪০ ফুট নিচে পড়ে মৃত্যু হয় গাড়ি চালক রাকেশ দেবনাথের বুধবার অল ত্রিপুরা ড্রাইভার এবং শ্রমিকরা মিলে এক মিনিট নীরবতা পালন করেন।

প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত যানবাহনের চালকরা। পাশাপাশি তারা রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রশাসনের কাছে দাবি রাখে পরিবারটিকে আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকল ড্রাইভারদের দাবি তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার যেন উদ্যোগী হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...