রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে: আশীষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাওয়া নারীঘটিত অপরাধ, শিশু ধর্ষনের মত ন্যাকারজনক ঘটনা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচী হাতে নেওয়া হয়। কর্মসূচীর অঙ্গ হিসাবে প্রথমে বিবেকানন্দ ময়দানে একটি পথসভা আয়োজিত হয়, পরে সভাস্থল থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় , এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এসে সমাপ্ত হয়।

এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ কংগ্রেস সভানেত্রী রাজ্যে নারীঘটিত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে রাজ্য সরকার যেন কঠোর পদক্ষেপ নেয় এবং বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের জন্য সংরিক্ষত ৩৩% মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবি জানান।

পাশাপাশি এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মহিলাদের বিলাসিতা ও ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে রাজ্যে দুর্নীতি সর্বস্তরে মাথা ছাড়া দিয়ে উঠেছে। মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন চালাচ্ছে শাসক দল বিজেপি। দুর্নীতি সর্বস্তরে মাথা ছাড়া দিয়ে উঠেছে। রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভকর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী রুপা রায় দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...