আগরতলা রেল স্টেশনে গাঁজাসহ আটক এক ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফের যৌথ অভিযানে ১ জন ড্রাগ প্যাডলারকে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে।

আটকৃত ব্যাক্তির নাম ইমাম উদ্দীন, বাড়ি – বিহার, এবং উনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোট ৮.১১০ কে জি শুকনা গাঁজা , যেগুলি ১টি হাতের বেগে মধ্যে রাখা ছিল। এগুলি তিনি উত্তর প্রদেশ নিয়ে যেতে চেয়েছিলেন ট্রেনে করে আগরতলা রেল স্টেশন কে ব্যবহার করে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১লক্ষ ৬০ হাজার টাকা।

এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে উনার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান। আজ উনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন জি আর পি থানার পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...